প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে অধ্যয়নরত একটি বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
সোমবার (২৭ জুলাই) ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। সেই শিক্ষার্থী বাংলাদেশের আন্তরিকতায় বিদেশীদের প্রতি খুবই মুগ্ধতা প্রকাশ করেছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানালেন, ঢাকার গ্রীন লাইফ মেডিকাল কলেজে অধ্যয়ন করে চলেছেন ইনডিয়ার নাগরিক আসমা। চলতি বছরের ৮ জুলাই, দুপুর আড়াইটার দিকে, কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় কাজে বের হন। কিছু সময় পর তিনি বুঝতে পারেন, তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই মডেলের দামী স্মার্ট ফোনটি হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশী ও একটি ইনডিয়ান সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে চলে যান এবং দুশ্চিন্তায় পড়ে যান। পরে, সহপাঠী বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায়, কলাবাগান থানায় ওইদিনই একটি জিডি করেন। ওই শিক্ষার্থীর হয়ে তার শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।
সিআইডি কর্মকর্তা আরও জানান, সিআইডির বিশেষজ্ঞ টিম প্রযু্িক্তর সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বাগেরহাট জেলা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে আনা হয়। সোমবার, সিআইডি সদর দফতরে শিক্ষার্থীর কাছে ফোনটি হস্তান্তর করা হয়।
ওই শিক্ষার্থী বললেন, তিনি সত্যিই খুবই খুশী। তিনি রীতিমত হতবাক হয়েছেন। কারণ সামান্য একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য সিআইডির যে তৎপরতা, সেটি সত্যিই নজিরবিহীন। প্রশংসা করলেও তা ছোট করে হবে না। তিনি ফোনের আশা ছেড়ে দিয়েছিলেন। বিদেশী হিসেবে তার সমস্যাটি সমাধান করতে সিআইডি এতটা আন্তরিকতা দেখাবে, তা তিনি ভাবতেই পারেননি। মোবাইল ফোন হাতে পেয়ে তিনি রীতিমত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বার বার সিআইডি কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন