ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, দুই পক্ষের সংঘর্ষে আহত ২, আটক ১


টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, দুই পক্ষের সংঘর্ষে আহত ২, আটক ১

টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (৮ জুলাই) রাতে। নিহত হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

আহতদের মধ্যে আছেন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তিন জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে তাঁকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের বিরুদ্ধে ডাকাতির ঘটনা ঘটেছে: মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


মিশরের বিরুদ্ধে ডাকাতির ঘটনা ঘটেছে: মামদানি

ফুলবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় করার পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক ফুটবলার এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি প্রকাশ্যে মন্তব্য করে বলেন, ‘মিশরকে ডাকাতি করে হারিয়ে দেয়া হয়েছে।’

বিশ্বকাপ ফুটবলে রেফারিং, শাস্তিমূলক সিদ্ধান্ত এবং আপিল নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে ফিফা। সর্বশেষ বিতর্কটি রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সময় নেওয়া সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায়। আর্জেন্টিনার এই জয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

ম্যাচের একাধিক রেফারিং সিদ্ধান্ত ‘ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলেছে’ এভাবে অভিযোগ উঠেছে। ম্যাচের শুরুতে যখন মিশর ২-০ ব্যবধানে এগিয়ে ছিল, তখন একটি বিতর্কিত ভিএআর রিভিউয়ের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ম্যাচের ধারাভাষ্যকারদেরও বিস্মিত ও প্রশ্নবিদ্ধ করেছে। ফক্সের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার মন্তব্য করেন, ভিএআর আমার জীবনের অভিশাপ।

ম্যাচ শেষে মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে। আরেকটি ঘটনায় আমাদের পেনাল্টি হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআরে সেটি দেখাই হয়নি। দ্বিতীয় গোলটিও কোনও এক কারণে বাতিল করা হয়েছে। হাসানের অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল বলেই এমন ফল হয়েছে।’

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগের মূল বিষয়গুলো হলো: ভিএআর পর্যালোচনার মাধ্যমে মোস্তফা জিকোর একটি গোল বাতিল করা, যা হলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যেত। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর ওপর ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করা, রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের-এর সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব এবং ভিএআর ব্যবহারে অসঙ্গতি।

ম্যাচে মিশরের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কার্ড না পাওয়া নিয়ে ইএফএ প্রশ্ন তুলেছে। মিশর শুধু তদন্তের আবেদনই করেনি, বরং ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের এবং তার অফিশিয়েটিং দলের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতির দাবি জানিয়েছে। ফিফা এখন পর্যন্ত এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু মন্তব্য করেনি।

চলমান এই বিতর্কের প্রেক্ষিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মন্তব্য করেছেন। বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচির ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে উল্লেখ করেন।

দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটা নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’

মেয়র মামদানির এই মন্তব্যে উপস্থিত জনতার সমর্থন ছিল। যা ইঙ্গিত করে যে, আর্জেন্টিনার সমর্থক ছাড়া বাইরের অধিকাংশ মানুষই মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের সঙ্গে একমত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন দু'টি বিয়ের কারণে স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


গোপন দু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুই বিয়ের তথ্য গোপন করে তৃতীয় বিয়ে করার কারণে আছমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার তৃতীয় স্বামী।

ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে আসামি মো. মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পিবিআই প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় মুহাসিন মাতুব্বর স্ত্রী আছমা আক্তার ও চার বছর বয়সি মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় চার মাস আগে তাদের ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে হয়। তবে বিয়ের আগে আছমার পূর্বের দুটি বিয়ের বিষয়টি স্বামীর কাছে গোপন ছিল, যা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ চলত।

পিবিআই আরও জানায়, ঘটনার আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্রতর হয়। পরদিন ৭ জুলাই সকালে নাস্তা তৈরি না করা ও মাথা ব্যথা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে গলা চেপে ধরে ধাক্কা দিলে আছমা ঘরের কাঠের পাটাতনে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হত্যা করে ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন মুহাসিন। তবে তিনি ব্যর্থ হয়ে মরদেহ খাটের ওপর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা করেন। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

পিবিআই মুন্সীগঞ্জ জেলার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে পরে ৮ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকা থেকে প্রধান আসামি মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানিয়েছে, পারিবারিক কলহ ও পূর্বের বিয়ের বিষয়টি গোপন করার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বাবাকে হত্যা করার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


নওগাঁয় বাবাকে হত্যা করার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 

নওগাঁ শহরে রিকশাচালক বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে সুমন (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পালানোর সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার (৬ জুলাই) নিজ বাড়িতে বাবা মাহাতাব সরকারকে (৬২) মারধর করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

গ্রেপ্তার সুমন নওগাঁ শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা, এছাড়া নিহত মাহাতাব সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সুমন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন।

এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামীর মাদকাসক্তির কারণে তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে আসলে আবারও পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত রবিবার (৫ জুলাই) রাতে সুমন বাবার কক্ষে গিয়ে শুয়ে পড়েন।

যেহেতু ঘুম আসছিল না, বাবা মাহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখাকে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে শহরের সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে পানিবন্দি ৩০ গ্রাম, আশ্রয়কেন্দ্রে ঠাঁই চার হাজারের বেশি মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


রাঙামাটিতে পানিবন্দি ৩০ গ্রাম, আশ্রয়কেন্দ্রে ঠাঁই চার হাজারের বেশি মানুষের

রাঙামাটিতে পঞ্চম দিনের মতো বৃষ্টিপাত চলছে। এর ফলে বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩০টি গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বাঘাইছড়ি পৌর এলাকার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক ও পূর্ব লাইল্যাঘোনা এলাকা সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। এর পাশাপাশি সাজেক, মারিশ্যা, বঙ্গলতলী, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি, সারোয়াতলী ও আমতলী ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এবং বন্যাকবলিত মানুষের জন্য জেলায় ২০৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে জেলার ৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলাতেই প্রায় আড়াই হাজার পানিবন্দি মানুষ রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।

এদিকে, জেলায় এ পর্যন্ত ৯৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ধসের মাটি সড়কে পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, সাজেকে ঘুরতে যাওয়া পাঁচ শতাধিক পর্যটক দ্বিতীয় দিনের মতো সেখানে আটকা পড়ে আছেন। দীঘিনালা-সাজেক সড়কের পাঁচটি স্থানে পানি উঠে যাওয়ায় তারা সাজেক ত্যাগ করতে পারছেন না।

এছাড়া দ্বিতীয় দিনের মতো জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে বিজিবি জোনের পক্ষ থেকে খাবার বিতরণ করেছেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

এদিকে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বুধবার (৮ জুলাই) রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%