প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুলবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় করার পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক ফুটবলার এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি প্রকাশ্যে মন্তব্য করে বলেন, ‘মিশরকে ডাকাতি করে হারিয়ে দেয়া হয়েছে।’
বিশ্বকাপ ফুটবলে রেফারিং, শাস্তিমূলক সিদ্ধান্ত এবং আপিল নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে ফিফা। সর্বশেষ বিতর্কটি রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সময় নেওয়া সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায়। আর্জেন্টিনার এই জয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ম্যাচের একাধিক রেফারিং সিদ্ধান্ত ‘ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলেছে’ এভাবে অভিযোগ উঠেছে। ম্যাচের শুরুতে যখন মিশর ২-০ ব্যবধানে এগিয়ে ছিল, তখন একটি বিতর্কিত ভিএআর রিভিউয়ের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ম্যাচের ধারাভাষ্যকারদেরও বিস্মিত ও প্রশ্নবিদ্ধ করেছে। ফক্সের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার মন্তব্য করেন, ভিএআর আমার জীবনের অভিশাপ।
ম্যাচ শেষে মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে। আরেকটি ঘটনায় আমাদের পেনাল্টি হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআরে সেটি দেখাই হয়নি। দ্বিতীয় গোলটিও কোনও এক কারণে বাতিল করা হয়েছে। হাসানের অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল বলেই এমন ফল হয়েছে।’
মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগের মূল বিষয়গুলো হলো: ভিএআর পর্যালোচনার মাধ্যমে মোস্তফা জিকোর একটি গোল বাতিল করা, যা হলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যেত। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর ওপর ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করা, রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের-এর সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব এবং ভিএআর ব্যবহারে অসঙ্গতি।
ম্যাচে মিশরের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কার্ড না পাওয়া নিয়ে ইএফএ প্রশ্ন তুলেছে। মিশর শুধু তদন্তের আবেদনই করেনি, বরং ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের এবং তার অফিশিয়েটিং দলের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতির দাবি জানিয়েছে। ফিফা এখন পর্যন্ত এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু মন্তব্য করেনি।
চলমান এই বিতর্কের প্রেক্ষিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মন্তব্য করেছেন। বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচির ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে উল্লেখ করেন।
দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটা নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’
মেয়র মামদানির এই মন্তব্যে উপস্থিত জনতার সমর্থন ছিল। যা ইঙ্গিত করে যে, আর্জেন্টিনার সমর্থক ছাড়া বাইরের অধিকাংশ মানুষই মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের সঙ্গে একমত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন