ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক


বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন।

২০২৬ সালের ২৯ জুন বান্দরবান থেকে প্রকাশিত সংবাদ অনুসারে, তিনি এই শিক্ষার্থীদের শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার পর যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ কথা জানান।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তিনি উল্লেখ করেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্য কোনো কারণে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষে জেলা প্রশাসন কাজ করছে। এই ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষা জীবন শেষ করে, তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস ও সমাজসেবা অধিদপ্তরও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

এ সময় গ্রাউসের পক্ষ থেকে ৮ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘সমন্বিতভাবে কাজ করলে সিলেট নগরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

সোমবার (২৯ জুন) নগরভবনে সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকার মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নে অংশীজনের মতামত গ্রহণ বিষয়ক কর্মশালায় অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সিলেট নগরকে ঘিরে সিটি করপোরেশনের প্রশাসক এবং আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমরা ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা হবে। নগরবাসীর হাঁটাচলা, বিনোদন ও সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত পার্ক ও উন্মুক্ত স্থান সৃষ্টির বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।’

কর্মশালায় সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘একটি সুন্দর, টেকসই ও আধুনিক নগর গড়তে হলে সর্বাগ্রে প্রয়োজন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। সে লক্ষ্যেই সিলেট নগরের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নগরীর পরিকল্পিত সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।’

কর্মশালায় বিভিন্ন সরকারি দফতর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, শিক্ষাবিদ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। তারা ভূমি ব্যবহার, আবাসন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা, জনসেবা সম্প্রসারণ, নগর অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নগরায়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

বক্তারা বলেন, একটি কার্যকর ও বাস্তবমুখী মহাপরিকল্পনা প্রণয়নে অংশীজনের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রণীত এই মহাপরিকল্পনা সিলেট নগরীর সুষম উন্নয়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করে মহাপরিকল্পনার খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। এ সময় সিলেট সিটি করপোরেশন একটি আধুনিক, নিরাপদ, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সব অংশীজনের সহযোগিতা কামনা করে।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ মো. তানভীর আহমদ মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ১৩৩ শিশু শ্রম থেকে ফিরেছে: আহমাদ মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ময়মনসিংহে ১৩৩ শিশু শ্রম থেকে ফিরেছে: আহমাদ মাসুদ

 বিগত ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান থেকে ১৯০ জন শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহ জেলার কারখানা প্রতিষ্ঠান থেকে ১৩৩ জন শিশু শ্রম থেকে প্রত্যাহার করানোর তথ্য দিয়েছেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ।

তিনি আরও জানান, মাঠপর্যায়ে শিশুর তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে, এসব শিশুর মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছে।

আজ সোমবার দুপুরে, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে, জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আয়োজকরা বিগত বছরের শিশুশ্রম নিরসনের জন্য দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করেছেন।

শিশুশ্রমকে প্রতিরোধ করা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সামাজিক দায়বদ্ধতা থেকে এসব শিশুর জন্য মানবিক কাজ করার আহ্বান জানিয়েছেন উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ। তিনি বলেন, সরকারের বিভিন্ন সুবিধার আওতায় শিশুর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।

তিনি সতর্ক করে বলেন, অন্যথায়, শিশুরা আবারও শ্রমে নিযুক্ত হতে পারে। এ সময় আহমাদ মাসুদ শিশু শ্রমিকের পরিবারের সদস্যদের আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুক্ত করে, শিশুদের পড়াশোনায় ফিরিয়ে এনে শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের জন্য সংশ্লিস্টদের প্রতি অনুরোধ জানান।

এর আগে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষে একটি র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. দেবজানি সান্নাল, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, মুক্তাগাছা প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি জনাব রেজুয়ান আল কাফি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনাদায়ী ঋণ আদায়ে নতুন এক্সিট নীতিমালা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


অনাদায়ী ঋণ আদায়ে নতুন এক্সিট নীতিমালা ঘোষণা

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে এবং ব্যাংকগুলোর নতুন ঋণ দিতে সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে বিশেষ এক্সিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন কারণে আর্থিক সংকটে পড়লেও যেসব ঋণগ্রহীতার ঋণ পরিশোধের আন্তরিকতা এবং ব্যবসা পরিচালনার সক্ষমতা রয়েছে, তারা এই এককালীন বিশেষ সুবিধার আওতায় ঋণ সমন্বয়ের সুযোগ পাবেন।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য থেকে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা এবং নতুন ঋণ প্রদানের সক্ষমতা কঠোরভাবে প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায়ের উদ্দেশ্যে আগামী ৩০ জুন ভিত্তি তারিখে 'মন্দ ও ক্ষতিজনক' শ্রেণীকৃত ঋণগুলোকে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এবং ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই বিশেষ এক্সিট সুবিধা প্রদান করা হবে।

তবে, এই বিশেষ এক্সিট সুবিধা লাভের জন্য বেশকিছু শর্ত রয়েছে।

এককালীন পরিশোধের শর্ত অনুযায়ী, এই সুবিধার আওতায় ঋণগ্রহীতাকে সমুদয় দায়িত্ব এককালীন পরিশোধ করতে হবে।

সুদ মওকুফের শিথিলতা বিষয়ক শর্তগুলোতে বলা হয়েছে, এই সুবিধার আওতায় সব আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের ক্ষেত্রে আগের দুটি সার্কুলারের (২০২২ সালের ২১ এপ্রিল জারি করা সার্কুলারের তহবিল ব্যয় আদায় নিশ্চিতকরণ সম্পর্কিত শর্ত এবং ওই বছরের ২৪ মে জারি করা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের আয় খাতের বিকলন না করার শর্ত) শিথিলতা থাকবে।

পুনঃতফসিলকৃত ঋণগুলোর জন্য, ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে যেসব 'মন্দ বা ক্ষতিজনক' মানের ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোকেও এই সার্কুলারের আওতায় বিশেষ এক্সিট সুবিধা লভ্য হবে।

এক্ষেত্রে খাতভিত্তিক অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে, বিশেষ এক্সিট প্রদানের ক্ষেত্রে কৃষি খাতের স্বল্পমেয়াদী কৃষি ঋণ এবং সিএমএসএমই খাতের কটেজ, মাইক্রো ও স্মল ঋণগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এই নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনাটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় জাপান সমর্থকদের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


কুষ্টিয়ায় জাপান সমর্থকদের মিছিল

কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন। তারা সোমবার (২৯ জুন) দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রশিক্ষণ করেন। এ সময় থানা মোড় হয়ে পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে এসে এ কর্মসূচি শেষ হয়।

এই কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠী। এ অনুষ্ঠানে জাপান ফুটবল দলের জার্সি বিতরণ করা হয়। শোভাযাত্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু সমর্থক অংশ নেন, তাদের সঙ্গে ছিল ব্যান্ডপার্টি। এছাড়া, ছোট ট্রাকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাপান ফুটবল দলের সমর্থনে স্লোগানও দেওয়া হয়।

শোভাযাত্রায় সাবেক জাতীয় ফুটবল পুরুষ দলের খেলোয়াড় এবং কুষ্টিয়ার বাসিন্দা আকরাম হোসেন ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কুষ্টিয়ার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নীলা অংশ নেন।

শোভাযাত্রার উদ্যোক্তা ও আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ বলেন, ‘জাপান আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল। তাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আশা করছি, ব্রাজিলকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাবে জাপান এবং সেরা ১৬–তে জায়গা করে নেবে।’

জাতীয় নারী ফুটবল দলের কৃতীসন্তান নিলুফা ইয়াসমিন বলেন, ‘যদিও আমি ব্রাজিল দলের সমর্থক। তারপর মুসতানজিদ স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য এসেছি। আমি চাইব, একদিন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং সেখানে বাংলাদেশের পতাকা উড়বে।’

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন বলেন, ‘হার জিত থাকবে। তবে আজকের খেলা ভালো হবে, আশা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%