০১:১৮ পি.এম
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নেমে তারা এই অনন্য সাফল্য অর্জন করেছে।
লাল-সবুজ দলের এই জয় নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’
আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের
তারেক রহমান বাংলাদেশ দলকে বললেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’
এই সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, ‘হাসান প্রথম ইনিংসে ছয় উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।’
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’
আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার
এরপর তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার।’
জবাবে তারেক রহমান বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশী ছেলে। বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন