০৩:৩৪ পি.এম
এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছেন, পদক্ষেপ নিন সময়মতো, নাহলে বিপদে পড়তে হতে পারে।
শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, ‘এই সরকার আসার পর জেলা পরিষদ অফিস, ওয়াসা অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এখন বিএনপির অফিসে পরিণত হয়েছে। এখন সেখান থেকে তারা সরকারের টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করছে। কোথায় কার ভিটা খালি আছে, সেটি দখল করছে; কোথায় কার সমস্যা, সেখানে গিয়ে নাক গলাচ্ছে।’
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
অলি আহমদ বীর বিক্রম আরও বলেন, ‘কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, দিন শেষে সবকিছুর দোষ আপনার কাঁধেই আসবে। এখন যারা আপনার সাথে আছে, সুযোগ বুঝে তারা পালাবে। তারা তখন বলবে না যে তারা এটার জন্য দোষী।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনুরোধ করব, সময় থাকতে সঠিক পথে হাঁটুন, না হলে বিপদে পড়বেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন