প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের চতুর্থ দিনে খেলা তিনবার বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বন্ধের কারণ ছিল বজ্রপাত। প্রায় ২০ মিনিট বিরতির পর আবারও খেলা শুরু হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান। সফরকারীদের জয়ের জন্য এখনো প্রয়োজন ৫৮ রান।
কিং ৫৫ রান করে অপরাজিত আছেন। অন্য ওপেনার ক্যাম্পবেল ৪৯ রান করে আউট হয়েছেন।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করেছিল। জবাব দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়। ২৭ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন