ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শেরপুরে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাস্তবায়নে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থে পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে। তিনি পলিথিনের পরিবর্তে পাটজাত মোড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, একসময় বাজারে পলিথিন ছিল না। সে সময় মানুষ পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালি ঐতিহ্য ও গৌরবের অংশ। তাই ভবিষ্যতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে।

সভায় জেলা পাট কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ব্যবসায়ী প্রিয়তোষ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, জাকিয়া জান্নাত, জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জননিরাপত্তা রক্ষায় সরকার প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্র মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


জননিরাপত্তা রক্ষায় সরকার প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় দেশের জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন বিনির্মাণ করছে।

তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিয়মিত এবং বিশেষ অভিযান অব্যহত রয়েছে।

তিনি জানান, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে পুলিশের দৃশ্যমান টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আগের মতোই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের উগ্রবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

অর্থাৎ, অপরাধী শনাক্তকরণ ও গ্রেফতারে লোকেশন ট্র্যাকিং এবং মোবাইল কললিস্ট বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান। সাইবার অপরাধ দমনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ফেসবুক, টুইটারসহ অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক ছবি, ভিডিও, মন্তব্য কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য নিবিড় নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। এছাড়া, অনলাইনে ডাটা এন্ট্রি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে র‌্যাবের আভিযানিক সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনসাধারণকে তাৎক্ষণিকভাবে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সেবা প্রদানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর আধুনিকায়নের কাজও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ঝিনাইদহ পৌরসভায়, সর্বাধুনিক কসাইখানার উদ্বোধন করেছেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। এই কসাইখানাটি বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে 'লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (খউউচ)' এর আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। কসাইখানাটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাইয়ের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

এই কসাইখানার নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটির আয়তন আড়াই হাজার বর্গফুট।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে। তিনি জানান, ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। তিনি আগে দেখেছেন যে, বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো। সেখানে গরিব মারার বাজেট মানি না স্লোগান দেওয়া হতো। কিন্তু এখন বাজেট ঘোষণার পরে মিছিল হচ্ছে, কেন সিগারেটের দাম বাড়ল, কেন মদের দাম বাড়ল।

জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলা জটিলতায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে রয়েছে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মামলা জটিলতায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে রয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম বিভিন্ন মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।

আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে বিষয়টি উত্থাপন করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, মামলা জটিলতার কারণে ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছাড়াও আরো ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও ঝুলে রয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এসব জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকেই আদালতপাড়ায় গিয়ে এসব মামলার জটিলতা নিরসনের চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় আসছে না। ফলে দেশে শিক্ষক সংকট থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।’

মন্ত্রী আরো বলেন, শুধু শিক্ষক নিয়োগই নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এবং কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান নিয়োগও মামলার কারণে আটকে আছে।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোর দপ্তরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও একই কারণে স্থগিত রয়েছে।

আ. ন. ম. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতে বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি সংসদকে জানান, দেশে ইতোমধ্যে আরো প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে। কিন্তু পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক যোগ্য শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে এমন বহু শিক্ষক রয়েছেন, যারা প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না। মামলার জটিলতার কারণে বিষয়গুলো সমাধান করা যাচ্ছে না।’

প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলির বিষয়ে তিনি জানান, এ সংক্রান্ত দায়িত্ব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই : ইউয়ানে বাণিজ্য সহজ করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


চীনের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই : ইউয়ানে বাণিজ্য সহজ করার উদ্যোগ

বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির জন্য, রেনমিনবি (আরএমবি/ইউয়ান) ভিত্তিক বাণিজ্য সহজ করতে এবং বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিসিসিসিআই দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ১১ থেকে ১৬ জুন অনুষ্ঠিত ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলায় অংশগ্রহণ করে এসব সমঝোতা স্মারক সাইন করে।

বিসিসিসিআই এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এক্সপোতে উপস্থিত ছিল। এবারের এক্সপোতে বাংলাদেশকে ‘থিম কান্ট্রি’ হিসেবে প্রসারিত করা হয়েছে। বিসিসিসিআই’র আয়োজনে আমানত শাহ গ্রুপ, টেকনো ড্রাগস লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আইমান এগ্রো লিমিটেড, এমএম ট্রেড এবং বিসিসিসিআইসহ মোট ছয়টি প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশ নেয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ কান্ট্রি প্যাভিলিয়নে ১০০টিরও বেশি বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে।

এক্সপোর প্রথম দিন ১১ জুন বিসিসিসিআই চীনের ব্যাংক অব হুজৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। এই চুক্তির আওতায় বাংলাদেশে ব্যাংকটির প্রতিনিধি কার্যালয় স্থাপনে সহায়তা করবেন বিসিসিসিআই। একই সঙ্গে, দুই দেশের মধ্যে ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি, রেনমিনবি ভিত্তিক বাণিজ্যিক লেনদেন সহজ করা, বাণিজ্য নিষ্পত্তি দ্রুত করা এবং লেনদেনের ব্যয় হ্রাসের উপায় অনুসন্ধান করা হবে।

একই দিনে চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই) এর সঙ্গে আরেকটি সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, তথ্যের আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সম্মত হয় উভয় পক্ষ।

১২ জুন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং-এর উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠানে বিসিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ আলী খান সংগঠনের পক্ষে বক্তব্য প্রদান করেন। এ সময় বিসিসিসিআই সভাপতির উপদেষ্টা ফাইজুল আলম বিদ্যুৎ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে একটি উপস্থাপনা করেন।

উপস্থাপনায় তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও পাদুকাশিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কারিগরি জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তর, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, বৈদ্যুতিক যান (ইভি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ই-কমার্সসহ সাতটি অগ্রাধিকার খাত তুলে ধরা হয়। বিসিসিসিআই’র মতে, এতে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের এবং যৌথভাবে কাজ করার বিষয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

এক্সপো চলাকালে বাংলাদেশি প্রতিনিধিদল বাংলাদেশ কান্ট্রি প্যাভিলিয়ন এবং বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে। এ সময় তারা বাংলাদেশের পণ্যের মান, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং চীনা বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন।

বিসিসিসিআই এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, চীনের মত বৃহৎ বাজারে প্রতিযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে উচ্চমানের, মূল্য সংযোজিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, তিনি ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরও কৌশলগতভাবে অংশগ্রহণের ওপর জোর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%