প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ পৌরসভায়, সর্বাধুনিক কসাইখানার উদ্বোধন করেছেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। এই কসাইখানাটি বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে 'লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (খউউচ)' এর আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। কসাইখানাটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাইয়ের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
এই কসাইখানার নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটির আয়তন আড়াই হাজার বর্গফুট।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে। তিনি জানান, ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। তিনি আগে দেখেছেন যে, বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো। সেখানে গরিব মারার বাজেট মানি না স্লোগান দেওয়া হতো। কিন্তু এখন বাজেট ঘোষণার পরে মিছিল হচ্ছে, কেন সিগারেটের দাম বাড়ল, কেন মদের দাম বাড়ল।
জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন