ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গণভোটের পর হামবুর্গ অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল


গণভোটের পর হামবুর্গ অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল

বাসিন্দাদের গণভোটের ফলাফলের পর হামবুর্গ ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর অঞ্চলের পাশাপাশি হামবুর্গও জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) গেমস আয়োজনের জন্য নির্বাচিত হতে আবেদনকারী চারটি শহর বা অঞ্চলের মধ্যে অন্যতম ছিল।

স্থানীয় সময় রবিবার (৩১ মে) শহরের কর্মকর্তারা একটি ইতিবাচক ফলাফলের মাধ্যমে জনসমর্থন তুলে ধরার আশা করেছিলেন। ৯৮ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে ৪৫ শতাংশ পক্ষে ভোট দেওয়ার বিপরীতে ৫৫ শতাংশ ভোটার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই গণভোটে প্রায় ৫০ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন।

এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামবুর্গের ভোটাররা অলিম্পিক আয়োজনের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন। ২০১৫ সালে ৫১.৪ শতাংশ ভোটার ২০২৪ সালের গেমস আয়োজনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

ফলাফল ঘোষণার পর হামবুর্গের মেয়র পিটার চেঞ্চার নিশ্চিত করেছেন, তিনি ডিওএসবি এবং আইওসি-কে জানিয়েছেন আয়োজক হওয়ার আবেদনটি প্রত্যাহার করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, অনেক নাগরিক যারা গেমসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা গণভোটের ফলাফলে হতাশ হয়েছেন। আমিও ভোটের ফলাফল নিয়ে গভীরভাবে দুঃখিত। তবে যারা হামবুর্গে গেমস আয়োজনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।

চলতি বছরের সেপ্টেম্বরে জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর এর মধ্যে সম্ভাব্য আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র কাছে প্রস্তাব পাঠাবে।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি গণভোটে মিউনিখের ভোটাররা বাভারিয়ার রাজধানীতে গেমস আয়োজনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন। ওই নির্বাচনে ৬৬.৪ শতাংশ পক্ষে ভোট দেন। মিউনিখে ৪২ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন।

অন্যদিকে এপ্রিলের নির্বাচনে রাইন-রুর অঞ্চলের ৬৬ শতাংশ ভোটার আয়োজক হওয়ার আবেদনের পক্ষে ভোট দেন, যেখানে ৩৩ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন। উত্তরের শহর কিয়েল যারা জার্মান বিডের অংশ হিসেবে পালতোলা নৌকার প্রতিযোগিতা আয়োজন করার আশা করছে। সেখানকার ৬৩.৫ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউকে না জানিয়েই বিদেশ থেকে ফিরলেন স্বামী, এরপর ঘটল চমকপ্রদ ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


কাউকে না জানিয়েই বিদেশ থেকে ফিরলেন স্বামী, এরপর ঘটল চমকপ্রদ ঘটনা

বিদেশ থেকে ফিরে আসার মাত্র এক ঘণ্টার মাথায় প্রিয়া শীল নামে (২৬) এক গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে নিহতের মরদেহ পাওয়া যায়। নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। জানা যায়, ২০১৯ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে প্রিয়ার বিবাহ হয়েছিল। আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। তবে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে নয়ন শীল বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা রূপনা শীল অভিযোগ করেন, প্রথমে আমাদের জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই। তিনি জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে রাউজান থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরগ পোলাওয়ের প্যাকেটে পাওয়া গেল আস্ত ব্যাঙ, পরে যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


মোরগ পোলাওয়ের প্যাকেটে পাওয়া গেল আস্ত ব্যাঙ, পরে যা ঘটল

কুড়িগ্রামের রৌমারীতে কেনা মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে।

সোমবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি রৌমারী উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামে একটি খাবারের দোকান থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতর আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এই ঘটনার ফলে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটকালের নেতৃত্বদাতা: বীর মুক্তিযোদ্ধা মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


শহীদ জিয়া ছিলেন জাতির সংকটকালের নেতৃত্বদাতা: বীর মুক্তিযোদ্ধা মনি

বীর মুক্তিযোদ্ধা ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেছেন, বাংলাদেশ যতবার সংকটে পতিত হয়েছে, একজন মেজর জিয়া ততবার জীবন বাজি রেখে দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এবং দেশ পুনর্গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।

মনি বলেন, সততা, সাহস, দেশপ্রেম ও দুরদর্শিতায় সমসাময়িক অন্য যে কোনো রাষ্ট্রনায়কের চাইতে তিনি বহুদূর অগ্রসর ছিলেন। ক্রান্তিকালের কান্ডারী মেজর জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে শুধু নতুন রূপই দেননি, আন্তর্জাতিক পরিমন্ডলেও তার কূটনৈতিক তৎপরতার কারিশমায় দেশের ভাবমূর্তিকে উজ্জল করেছেন।

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ খুলনা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজ সোমবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম জহির।

মনিরুজ্জামান মনি আরও বলেন, জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর শোককে বুকে ধারণ করে তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া একজন সামান্য গৃহবধূ থেকে একজন অসামান্য দেশপ্রেমিক ও দৃঢ়চেতা আপোসহীন দেশনেত্রী হিসেবে রাজনীতির অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

আজ তাদের সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি অতীতের মতো এখনো জিয়া পরিবারের পাশে দাঁড়িয়ে দেশ পুনর্গঠনে সহযোগিতা করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

সরকারি সুন্দরবন কলেজ ও সরকারি সিটি কলেজের সাবেক দুই ভিপি মোল্লা মারুফ রশিদ ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন অ্যাডভাকেট ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, সারাফাত আলী দুলু, জাবেদ এলাহী, মাহবুব হাসান পিয়ারু, মো: মহিউদ্দিন, আব্দুল আজিজ, মাসুদ আলম শামীম, সোহেল মাহমুদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, এহতেশামুল হক শাওন, শরিফুল ইসলাম বাবু, সালাহউদ্দিন আহমেদ, মাসুদুর রহমান, রবিউল ইসলাম বিপ্লব, জসিমউদ্দিন লাবু প্রমুখ।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভূত্থান, চব্বিশের গণআন্দোলনসহ ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত, আহত ও অসুস্থদের সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ ও মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানাজায় তোফায়েল আহমেদকে স্মরণে আবেগ ও অশ্রুসিক্ত পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


জানাজায় তোফায়েল আহমেদকে স্মরণে আবেগ ও অশ্রুসিক্ত পরিবেশ

চলে গেলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছেন। এ সময় বিভিন্ন স্মৃতিচারণ করতে দেখা যায় তাঁদের।

মহানগর ডেস্ক

সোমবার (১ জুন) বেকেল সাড়ে ৩টায় ৮২ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে অনেক রাজনীতিবিদ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন।

প্রথম দফায় বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। জানাজায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাজার পরে তাঁরা স্মৃতিচারণ করেন।

কান্নাজড়িত কণ্ঠে তোফায়েল আহমেদের নাতনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমি তার ভাগিনার মেয়ে হই। তিনি লাখ লাখ মানুষের উপকার করে গেছেন।’

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘যখন তোফায়েল আহমেদের বিরুদ্ধে লিখেছি, তখন তার সহনশীলতা দেখেছি। তিনি প্রতিহিংসা দেখাননি। সেটা আমি আজীবন মনে রাখব।’

এক শুভানুধ্যায়ী মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদ উজ্জ্বল নক্ষত্র। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান মানে তোফায়েল আহমেদ। ৭০-এর নির্বাচনেও তার গুরুত্ব অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্ব গৌরবময়। দেশের জন্য যত আন্দোলন হয়েছে, সবগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

আরও কয়েকজন শুভানুধ্যায়ী জানান, ‘মুক্তিযোদ্ধা হিসেবে যতটুকু মর্যাদা পাওয়ার, সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করব।’

ধানমন্ডিতে জানাজার পরে তোফায়েল আহমেদের মরদেহ স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হেলিকপ্টারযোগে মঙ্গলবার (২ জুন) সকালে মরদেহ ভোলায় নেয়া হবে। বাদ জোহর ভোলা সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং কোড়ালিয়া গ্রামে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%