ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি


ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি

ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি আবারও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মেসিকে মেনশন করে লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’

সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশিত হওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন, আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন।

এর আগেও পরীমনি বিভিন্ন সময় লিওনেল মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এই অভিনেত্রীকে সরব দেখা যায়। সর্বশেষ পোস্টের মাধ্যমে আবারও প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।

আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ফেরার মিশনে ইতালিসহ যে ১০টি দেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বিশ্বকাপে ফেরার মিশনে ইতালিসহ যে ১০টি দেশ

ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ফিরতে মরিয়া হয়ে উঠেছে বেশ কয়েকটি পরিচিত ফুটবল দেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, ইউরোপের শক্তিশালী দল ডেনমার্ক, রবার্ট লেভানডোস্কির পোল্যান্ড কিংবা দীর্ঘদিন বিশ্বকাপের বাইরে থাকা হাঙ্গেরি—সবাই বর্তমানে ২০৩০ বিশ্বকাপকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে।

শতবর্ষী বিশ্বকাপের আসরকে সামনে রেখে দলগুলো এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করেছে। তারা বিশ্বমঞ্চে হারানো জায়গা ফিরে পেতে লড়াই করছে।

ইতালি

সবচেয়ে বড় চমকের নাম ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আজ্জুরিরা টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। ১৮টি বিশ্বকাপ খেলা একটি দেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।

সর্বশেষ বাছাইপর্বে নরওয়ের পেছনে থেকে শেষ করার পর প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইতালি। ২০১৪ সালের পর আর বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যায়নি দলটিকে। ২০৩০ সালে ফেরার জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

ডেনমার্ক

১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্কও এবার বিশ্বকাপের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর প্লে-অফে চেক প্রজাতন্ত্রের কাছে টাইব্রেকারে পরাজিত হয় তারা। তবে প্রতিভাবান তরুণদের নিয়ে নতুনভাবে দল গড়ার আশায় রয়েছে ড্যানিশরা, এবং তারা বিশ্বমঞ্চে ফেরার জন্য উদ্দীপ্ত রয়েছে।

পোল্যান্ড

রবার্ট লেভানডোস্কির নেতৃত্বাধীন পোল্যান্ড প্লে-অফ ফাইনালে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন হারিয়েছে। লেভানডোস্কির ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পোল্যান্ড এখন তরুণদের নিয়ে নতুন প্রজন্ম গড়ার পরিকল্পনা করছে।

হাঙ্গেরি

এক সময়ের ইউরোপের অন্যতম শক্তিশালী দল হাঙ্গেরি ১৯৩৮ ও ১৯৫৪ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল। কিন্তু ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি তারা। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করা দলটি চার দশকের বিশ্বকাপ খরা কাটাতে ২০৩০ সালকে বড় লক্ষ্য হিসেবে দেখছে।

নাইজেরিয়া ও ক্যামেরুন

আফ্রিকার দুই পরিচিত শক্তি নাইজেরিয়া ও ক্যামেরুনও এবার বিশ্বকাপের বাইরে আছে। তিনবারের আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়া প্লে-অফে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে যায়। অন্যদিকে আফ্রিকার সর্বোচ্চ আটবার বিশ্বকাপে অংশ নেওয়া ক্যামেরুনও কঙ্গোর কাছে হেরে মূল পর্বের টিকিট পায়নি।

চিলি ও পেরু

দক্ষিণ আমেরিকা থেকে সাবেক শক্তিধর চিলি ও পেরু এবার হতাশ করেছে। বাছাইপর্বে ১৮ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করে চিলি।

পেরুও আক্রমণভাগের দুর্বলতার কারণে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। তারা ২০৩০ বিশ্বকাপের আগে বড় পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

রোমানিয়া ও কোস্টারিকা

১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট রোমানিয়া প্লে-অফে তুরস্কের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে চমক দেখানো কোস্টারিকাও কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে ব্যর্থ হয়ে গেছে।

২০৩০ বিশ্বকাপের শতবর্ষী আসরকে সামনে রেখে এই দলগুলো এখন থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। বিশ্ব ফুটবলের বড় মঞ্চে পুরোনো পরিচিত মুখগুলোর প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের কেশবপুরে নবম শ্রেণির মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্যা (৩৫) নামক একজন প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাভলু মোল্যা, যিনি উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, ওই ছাত্রীর মা লাভলু মোল্যার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ প্রাপ্তির পর লাভলু মোল্যাকে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে একটি আয়োজনে অনুদান চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি কথায় বলেন, ‘প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। সহযোগিতাকে জোরদার করা প্রয়োজন, কেননা এটি বাংলাদেশের মানুষের জীবনরক্ষার প্রশ্ন। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।’

ইয়াও ওয়েন আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা আমরা একযোগে কাজ করছি। এটি আমাদের সহযোগিতা ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির একটি দৃষ্টান্ত। যতক্ষণ বাংলাদেশকে সহায়তা প্রয়োজন, চীন তা করতে থাকবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘চীন আমাদের বিশ্বস্ত বন্ধু।

চীনের সংহতি প্রকাশে আমরা কৃতজ্ঞ। এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে বিতরণে কাজ করব আমরা।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী?

গত বছরে ‘বরবাদ’ সিনেমার বিশাল সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং সুপারস্টার শাকিব খান আবারও একসাথে পর্দায় আসতে চলেছেন।

কয়েকদিন আগে নতুন ছবিতে নাম চূড়ান্ত না হওয়া সত্ত্বেও চুক্তিবদ্ধ হওয়ার পর শাকিব খান যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ছবিটির সম্ভাব্য নাম হতে পারে ‘নিঃস্ব’ বলে জানা যাচ্ছে।

সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী, সিনেমাটি তৈরি হবে অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্প নিয়ে। ছবিটির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে ২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে।

তবে সিনেমার নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এ প্রসঙ্গে বুধবার দুপুরে কালের কণ্ঠকে পরিচালক বলেছেন, “এখনো স্ক্রিপ্ট লিখা শেষ হয়নি। এরপরই কিছু বলতে পারব। ‘নিঃস্ব’ এবং ‘হায়েনা’সহ আরও নাম শুনেছি আমি, তবে এতটুকু বলতে পারি, এগুলোর কিছুই হচ্ছে না।”

তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো নামই ভাবিনি। ১০ দিন পর ছবির নাম সঠিকভাবে জানাতে পারব বলে আশা করছি। শিল্পীর বিষয়ে চূড়ান্ত করতে কিছুদিন বেশি সময় লাগবে। আমরা সবগুলো বিষয় ধাপে ধাপে জানাব।”

এতে উল্লেখযোগ্য যে, সিনেমাটির চুক্তির পরে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান।

ওই দিন, নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে পরিচালক হৃদয় এবং প্রযোজক আজিম হারুন এবং শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবিটির ক্যাপশনে শাকিব খান লিখেছিলেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।”

এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। দর্শক ও শাকিব ভক্তরা অপেক্ষা করছেন, ‘বরবাদ’ টিম এবার কী নতুন চমক নিয়ে হাজির হয়। সবকিছু ঠিক থাকলে, ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%