ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


যশোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোরের কেশবপুরে নবম শ্রেণির মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্যা (৩৫) নামক একজন প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাভলু মোল্যা, যিনি উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, ওই ছাত্রীর মা লাভলু মোল্যার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ প্রাপ্তির পর লাভলু মোল্যাকে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে একটি আয়োজনে অনুদান চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি কথায় বলেন, ‘প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। সহযোগিতাকে জোরদার করা প্রয়োজন, কেননা এটি বাংলাদেশের মানুষের জীবনরক্ষার প্রশ্ন। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।’

ইয়াও ওয়েন আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা আমরা একযোগে কাজ করছি। এটি আমাদের সহযোগিতা ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির একটি দৃষ্টান্ত। যতক্ষণ বাংলাদেশকে সহায়তা প্রয়োজন, চীন তা করতে থাকবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘চীন আমাদের বিশ্বস্ত বন্ধু।

চীনের সংহতি প্রকাশে আমরা কৃতজ্ঞ। এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে বিতরণে কাজ করব আমরা।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী?

গত বছরে ‘বরবাদ’ সিনেমার বিশাল সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং সুপারস্টার শাকিব খান আবারও একসাথে পর্দায় আসতে চলেছেন।

কয়েকদিন আগে নতুন ছবিতে নাম চূড়ান্ত না হওয়া সত্ত্বেও চুক্তিবদ্ধ হওয়ার পর শাকিব খান যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ছবিটির সম্ভাব্য নাম হতে পারে ‘নিঃস্ব’ বলে জানা যাচ্ছে।

সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী, সিনেমাটি তৈরি হবে অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্প নিয়ে। ছবিটির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে ২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে।

তবে সিনেমার নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এ প্রসঙ্গে বুধবার দুপুরে কালের কণ্ঠকে পরিচালক বলেছেন, “এখনো স্ক্রিপ্ট লিখা শেষ হয়নি। এরপরই কিছু বলতে পারব। ‘নিঃস্ব’ এবং ‘হায়েনা’সহ আরও নাম শুনেছি আমি, তবে এতটুকু বলতে পারি, এগুলোর কিছুই হচ্ছে না।”

তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো নামই ভাবিনি। ১০ দিন পর ছবির নাম সঠিকভাবে জানাতে পারব বলে আশা করছি। শিল্পীর বিষয়ে চূড়ান্ত করতে কিছুদিন বেশি সময় লাগবে। আমরা সবগুলো বিষয় ধাপে ধাপে জানাব।”

এতে উল্লেখযোগ্য যে, সিনেমাটির চুক্তির পরে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান।

ওই দিন, নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে পরিচালক হৃদয় এবং প্রযোজক আজিম হারুন এবং শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবিটির ক্যাপশনে শাকিব খান লিখেছিলেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।”

এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। দর্শক ও শাকিব ভক্তরা অপেক্ষা করছেন, ‘বরবাদ’ টিম এবার কী নতুন চমক নিয়ে হাজির হয়। সবকিছু ঠিক থাকলে, ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ শুরু ২৬ জুলাই, শিল্পীদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ঢাবি ক্যাম্পাসে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ শুরু ২৬ জুলাই, শিল্পীদের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিসমূহ সংরক্ষণের একটি উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই (রবিবার) থেকে এগুলো পুনরায় রংকরণ এবং পুনর্লিখন কার্যক্রম শুরু হবে।

এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য গণ-অভ্যুত্থান-পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২৬ জুলাই উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ এবং পুনর্লিখনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। কার্যক্রমটি সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরিকালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংকরণ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিল্পী এবং শৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নাম এবং ঠিকানা দিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাবিতে মাসব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৬ জুলাই দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে স্মৃতিচারণা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এ ছাড়া বিভিন্ন আবাসিক হল নিজস্ব ব্যবস্থাপনায় কর্মসূচি পালন করবে। অমর একুশে হল আগামী ১ আগস্ট আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কবি সুফিয়া কামাল হল ৩০ জুলাই মোমবাতি প্রজ্বালন এবং ৩১ জুলাই স্মৃতিচারণা ও নানা প্রতিযোগিতার আয়োজন করেছে।

সলিমুল্লাহ মুসলিম হলে ৩১ জুলাই এবং জগন্নাথ হলে আগামী ২ আগস্ট আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। শামসুন নাহার হলে ২৬ জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ, ডকুমেন্টারি প্রদর্শন এবং স্মৃতিচারণামূলক অনুষ্ঠান হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি বিজয় একাত্তর হল ২৩ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল আগামী ৫ আগস্ট জুলাইকেন্দ্রিক অনুষ্ঠানমালার আয়োজন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি গড়েছে এক অনন্য রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি গড়েছে এক অনন্য রেকর্ড

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন শুরুতেই ভিসা ইস্যু, টিকিটের দামসহ বেশ কিছু বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। সব বিষয় ছাপিয়ে তিনটি স্বাগতিক দেশ, ১৬টি স্টেডিয়াম, ৪৮টি দল, এবং ১০৪টি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে দেওয়া এক গোলে শিরোপা জিতে নিয়েছে স্পেন। বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে নিলসেন মিডিয়া রিসার্চ।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়।

নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে, স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারে ম্যাচটি দেখেছেন ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন।

আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ডের মতো তারকারা উত্তর আমেরিকার ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত হয়ে গেছেন। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে শেষ ষোলোতে বিদায় নেওয়ার পরও দেশটিতে টেলিভিশন দর্শকসংখ্যা উচ্চ পর্যায়েই ছিল। আর টিকিটের দাম বেশি হলেও অধিকাংশ ম্যাচই ছিল দর্শকে পরিপূর্ণ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বাগতিক তিন দেশের ভূয়সী প্রশংসা করেছেন। ফক্স তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ইংরেজি ভাষায় টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ সম্প্রচার করেছে। যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও দর্শকদের আগ্রহে উল্লেখযোগ্য কোনো ভাটা পড়েনি।

এদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচার টেলেমুন্দোও ব্যাপক জনপ্রিয় ছিল। এমনকি যাদের মাতৃভাষা স্প্যানিশ নয়, তাদের মধ্যেও এই সম্প্রচার ছিল সমাদৃত। ফক্স জানিয়েছে, তাদের ফক্স, এফএসওয়ান এবং টুবি প্ল্যাটফর্মে ১০৪টি ম্যাচে গড়ে ৭৭ লাখ ৩৭ হাজার দর্শক ছিল। ২০২২ সালের বিশ্বকাপে এই গড় ছিল ৩৫ লাখ ৮৮ হাজার, আর ২০১৮ সালে ছিল ২৭ লাখ ৭০ হাজার।

যদিও নিলসেনের দর্শকসংখ্যা বিশ্বকাপ ফাইনালের জনপ্রিয়তার একটি ধারণা দেয়, তবুও প্রকৃত দর্শকসংখ্যা নির্ধারণ করা কঠিন। কারণ, অনেকেই বিভিন্ন ওয়াচ পার্টি বা দলবদ্ধভাবে খেলা দেখেছেন। আরও নির্ভুল হিসাব পেতে ২০২৫ সালে নিলসেন তাদের ঘরের বাইরের দর্শক পরিমাপের পদ্ধতি সম্প্রসারণ করে।

শুরুর দিকে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে পুরো টুর্নামেন্টজুড়ে দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%