ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানববন্ধনে কটূক্তির অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা


মানববন্ধনে কটূক্তির অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা

পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক মেম্বারকে ঘিরে নারীসংক্রান্ত একটি অভিযোগ ও আটকের বিষয়কে কেন্দ্র করে পাংগাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বিভিন্ন বক্তব্য দেন। এ সময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পটুয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তিকে নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন

উল্লেখ্য, বারেক মেম্বারকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ ও আটকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বা মামলার নথি যাচাই করে বিস্তারিত তথ্য প্রকাশ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে: ইসি মাছউদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি নির্বাচন কমিশনের নিজ ভবনে এই তথ্য প্রকাশ করেন।

ইসি মাছউদ আরও জানান, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, কিন্তু ইসি সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভোটগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

 

তিনি আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনও নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের মধ্যে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও নির্বাচন কমিশন বাতিল করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জয়টা তাদেরই প্রাপ্য ছিল’ কোচ আর্তেতার মন্তব্য ব্রাইটনের বিরুদ্ধে পরাজয়ের পর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


‘জয়টা তাদেরই প্রাপ্য ছিল’ কোচ আর্তেতার মন্তব্য ব্রাইটনের বিরুদ্ধে পরাজয়ের পর

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ছিল অত্যন্ত সফল। প্রিমিয়ার লিগে ধারাবাহিক চারটি জয় এবং সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয়লাভের পর, আর্সেনাল এবার এক বড় ধাক্কা খেল। ২০২৩ সালের ১০ই মে—১,২২৪ দিন আগে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ৩-০ গোলে পরাজয়ের পর থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আর কখনো তিন গোলের ব্যবধানে হারেনি। দীর্ঘ সময় পর গতকাল রাতে একই প্রতিপক্ষের কাছে ৩-০ ব্যবধানে হার মানতে হলো গানারদের। হারের পর বিনয়ী কণ্ঠে আর্তেতা বলেছেন, "জয়টা তাদেরই প্রাপ্য ছিল।"

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। হতাশ কণ্ঠে আর্তেতা বলেন, "তারা ম্যাচটি জেতার যোগ্য ছিল এবং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। খেলোয়াড়রা আজকে তাদের স্বভাবসুলভ লড়াকু মেজাজে ছিল না। ম্যাচের প্রথম থ্রো-ইন থেকেই এটি টের পাওয়া যাচ্ছিল, বিষয়টি একেবারেই স্পষ্ট ছিল।"

 

তিনি আরো যোগ করেন, "আমরা নিজেদের একবার, দুবার, তিনবার বিপদে ফেলেছি এবং আমাদের এর চেয়ে আরো অনেক দ্রুত সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হতো। এই ম্যাচ থেকে আমাদের নেওয়া সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে এটি একটি।"

আর্তেতা বলেন, "আমরা জানতাম ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে এবং আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাচের প্রথম অংশটি নিয়ে। যদি বিজয়ী হিসেবে সেই প্রথম অংশটি পার করতে না পারলে, তবে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়া এবং জেতার কোনো সম্ভাবনা তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই স্তরের ফুটবলে, অন্য যেকোনো কিছুর আগে এই বিষয়টিকে সম্মান করা এবং বোঝা অত্যন্ত জরুরি।"

 

২২ বছরের পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা লিগ জয়ের পর এটি কোনো সতর্কবার্তা কিনা, এমন প্রশ্নের জবাবে আর্তেতা বলেন, "আমাদের জন্য বিষয়টি একেবারে স্পষ্ট। আমরা জানতাম এবং এখানে আমাদের কী করতে হবে তা নিয়ে দুই দিন ধরে আলোচনা করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে চতুর্থ অ্যাওয়ে ম্যাচটি খেলেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন গ্রেপ্তার

পুলিশ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সীমানাঘেঁষা সতিশ বাবুর লেইনে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মনির কুমিল্লার মুরাদনগরের নুরুল ইসলামের ছেলে এবং বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকায় ভাড়া থাকেন।

সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে কোতোয়ালী থানার সতিশ বাবু লেইনে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের একজন আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

ডিসি আরও জানান, মনির পূর্বে লালদীঘি জেলা পরিষদ ভবনের সামনে ছুরিকাঘাতে এক টং দোকানদারকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।

 

প্রসঙ্গত, সিএমপির কোতোয়ালি থানার পাশের গলিতে শনিবার দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ভবনের বাসিন্দা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় বসা একজন যাত্রীকে লক্ষ্য করে দুই যুবক ধারালো ছুরি দিয়ে রিকশাটি থামিয়ে প্রথমে যাত্রীর বুক পকেট থেকে টাকা-পয়সা নিতে যায়, এ সময় কিছু টাকা সড়কে পড়ে যায়। এরপর অপর ছিনতাইকারী রিকশাযাত্রীর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই ছিনতাইকারী দৌড়ে গিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠে, যার গায়ে ছিল ছাই রঙের শার্ট।

অন্যদিকে, সাদা হাফশার্ট পরা এক ছিনতাইকারী সড়ক থেকে কুড়িয়ে নেওয়া টাকা তুলে ছিনতাইয়ের শিকার ব্যক্তির পকেট কেটে মোবাইল ফোন বের করার চেষ্টা করে। এ সময় আরও মানুষ এসে জড়ো হয়ে ধাওয়া দিলে ছিনতাইকারীরা কোতোয়ালি থানার সামনে দিয়ে পালিয়ে যায় ব্যাটারিচালিত রিকশায়। রিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকেও ছিনতাই দলের সদস্য হিসেবে সন্দেহ করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের তার বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এই তথ্যটি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।

লাহোরের জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তার জনসমাগমস্থলে উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে।

পিটিআই আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ইমরান খানের মুক্তির দাবিতে। দলের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির জন্য দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, সরকার বিক্ষোভ মিছিল প্রতিরোধে ‘সম্ভব সবকিছু’ করবে।

আলিমা খানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি একে ‘চরম নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, আলিমা খানের গ্রেপ্তার সেটির প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%