ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা


ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে এক কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ হবে প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।

ইরানপন্থী এই সংগঠনটি একটি বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবেন। সংগঠনটির সদস্য ও সমর্থকদের কাছ থেকে সংগ্রহ করা অনুদানের অর্থ দিয়েই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?

এতে উল্লেখ করা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাবে।

স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।

সংগঠনটি আরো দাবি করে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। তাদের ভাষ্য অনুযায়ী, শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে।

এদিকে গালফ নিউজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ২১ পদকপ্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


রাজবাড়ীতে ২১ পদকপ্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালন

জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন ছিল, কারণ বরেণ্য শিল্পী মুনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

আজ শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, দেশের বরেণ্য এই শিল্পীর সৃজনশীলতার অবদান দেশের নানা স্থানে সুস্পষ্ট। তিনি শুধু রাজবাড়ীর নয়, বরং সমগ্র দেশের জন্য গর্বের একজন ব্যক্তি। এই ক্ষণজন্মা গুণী মানুষটির জন্ম রাজবাড়ীতে হওয়ায় জেলাবাসী অত্যন্ত গর্বিত। তিনি আরও জানান, যদি তিনি জীবিত থাকতেন, তাহলে দেশের শিল্প-সংস্কৃতি আরও সমৃদ্ধ হতো।

তিনি উল্লেখ করেন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুনসুর উল করিমের জন্মবার্ষিকীতে আমরা তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। রাজবাড়ী জেলা দেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাহিত্যিক সালাম তারিফ, সাইয়েদ সিদ্দিকুর রহমান, আজিজা খানম, জেলার অন্যান্য বরেণ্য শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, লালন স্মৃতি সংসদের সদস্য এবং সংস্কৃতি প্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ মুনসুর উল করিমের শিল্পকর্ম, কর্মজীবন ও দেশের শিল্পাঙ্গনে তাঁর অসামান্য অবদান স্মরণ করেন। তারা জানান, তাঁর সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তাগণ শিল্পীর শিল্পচর্চা ও সৃজনশীল দর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর উপরও গুরুত্বারোপ করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, এবং পরে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বন্যাদুর্গত কৃষকদের সহায়তা

বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কৃষিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কৃষিমন্ত্রীর

বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসনের জন্য বীজ, সার ও গবাদি পশুর ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে স্পষ্ট জানিয়েছেন।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকেরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য বীজ, সার, গবাদি পশুর ভ্যাকসিনসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে যেন কোনো ধরনের অতিরিক্ত মূল্য নেওয়া না হয় এবং সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়—তা নিশ্চিত করতে হবে।

অতীতের মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না, কোথাও কোনো অনিয়ম বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

কৃষিমন্ত্রী বলেন, একটি গবাদি পশু মারা গেলে একজন খামারির যে আর্থিক ও মানসিক ক্ষতি হয়, তা অনুধাবন করেই সরকার দ্রুত ভ্যাকসিন কার্যক্রম জোরদার করছে।

গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে বন্যাকবলিত এলাকার শতভাগ গবাদিপশুকে এফএমডি (ক্ষুরা রোগ) প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এ ছাড়া ছয় মাস আগে যেসব পশুকে টিকা দেওয়া হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী তাদেরও পুনরায় টিকা দেওয়া নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মার্কিন রাষ্ট্রদূত: যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পূর্বের তুলনায় আরও খারাপ অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সাবেক মার্কিন রাষ্ট্রদূত: যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পূর্বের তুলনায় আরও খারাপ অবস্থানে

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও খারাপ। তিনি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে, বর্তমানে ইরানে শাসন পরিবর্তন ঘটানোর সম্ভাবনা খুবই কম। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি দুর্বল না হয়ে বরং আরও শক্তিশালী হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ইরাক, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করা ক্রোকার বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে অবস্থায় ছিল, এখন তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’

১৯৮৩ সালে লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনীতিক বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালীতে সব ধরনের আন্তর্জাতিক নৌযানের চলাচল নিশ্চয়তার জন্য নিঃশর্তভাবে উন্মুক্ত রাখা।

তার মতে, এই লক্ষ্য অর্জনে কূটনৈতিক তৎপরতা, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ—এই তিনটি বিষয়ে সমন্বিত প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। রায়ান ক্রোকার আরও বলেন, বর্তমানে ইরানে শাসন পরিবর্তনের চেষ্টা প্রায় উচ্চাভিলাষী লক্ষ্য হবে। বরং যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে কৌশলগত অবস্থানে ছিল, সেটি পুনরুদ্ধার করাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘ইরানিরা জানে কীভাবে যুদ্ধ করতে হয়। দীর্ঘ সময় ধরে সংঘাতে দেশটির শাসকগোষ্ঠী আরও কঠোর ও ঐক্যবদ্ধ হয়েছে। তাই শুধু বোমা হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হবে না।’

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা এখনো বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা এখনো বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

 ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের ‘ক্ষত’ এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। সে সাথে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ অতিক্রম করতে হবে।

বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের জন্য টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েন।

অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় বদলে দেয় আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাবার পর দিদিয়ের দেশময়ের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স।

শুক্রবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে তার কৌশল নিয়ে টাচেলকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বলেন, “আমি সাহায্য করার চেষ্টা করেছি, দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রবৃত্তি, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রতিদ্বন্দ্বীতার মানসিকতার ওপর ভরসা করে। দলের উপকার করা এবং কাঙ্খিত ফল পাওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। আমরা কাঙ্খিত ফল পাইনি। তাই অবশ্যই ওই সিদ্ধান্তগুলোর দায়িত্ব আমি নিচ্ছি। তবে মনে রাখতে হবে, এসব সিদ্ধান্ত ম্যাচ চলাকালীন চাপের মধ্যেই নিতে হয়।”

সংবাদ সম্মেলনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসকে পাশে নিয়ে কথা বলেন টাচেল। এ সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিলেন। তিনি বলেন, এই হারের কষ্ট তিনিই এবং তার খেলোয়াড়রাই সবচেয়ে বেশি অনুভব করছেন।

প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে এখনও শীর্ষ তিন দল, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের মানে পৌঁছাতে কিছুটা ব্যবধান ঘোচাতে হবে।

টাচেল বলেন, “আমার মনে হয়, এই ব্যবধানের কারণ হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন দল ও দেশ হিসেবে যেসব শিরোপা জিতেছে তার ফল। বহু বছর ধরে কোচ ও দল মিলে তারা যা গড়ে তুলেছে, তার সাথে আমাদের এখনও সামান্য ব্যবধান রয়েছে, যা দূর করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপ জেতা এবং ফাইনালে ওঠা নিয়ে ওই দেশগুলোর যে প্রত্যাশা, সেই মানসিকতার দিকেও এই ব্যবধান স্পষ্টভাবে ফুটে ওঠে।”

তবে টাচেল প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, “আমরা এই হতাশা কাটিয়ে উঠব, এটিকে শক্তিতে পরিণত করব এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাব। সেই প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%