ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু, মা হাসপাতালে আশঙ্কাজনক


ভৈরবে কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু, মা হাসপাতালে আশঙ্কাজনক

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের ফেলে দেওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় শিশুটির মা রুনা বেগম জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে রুনা বেগম ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। নিহত শিশুটির নাম রবিউল, যিনি কালিপুর দক্ষিণ পাড়া এলাকার মিজান মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেয়। কুকুরটি অর্ধেক বিস্কুট খাওয়ার পর বাকি অংশটি ফেলে দেয়। শিশুটি অজ্ঞতাবশত সেই বিস্কুটটি কুড়িয়ে খেয়ে ফেলে। এরপর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়তে থাকে।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

পরিবারের সদস্যরা জানালেন, অসুস্থ রবিউলকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) না থাকায় তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। বুধবার (১৫ জুলাই) শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা যাওয়ার পথে নরসিংদী এলাকায় শিশুটি মারা যায়।

নিহত শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী মুসা মিয়ার পরিবার নিয়মিত বাড়ির সামনের খোলা জায়গায় তাদের পোষা কুকুরকে খাবার দিত। এ ব্যাপারে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমার শিশুসন্তানের প্রাণ গেলো। আমি দোষীদের বিচারের দাবি জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা চেষ্টা করছি এই তিন পার্বত্য জেলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সমাজের যারা বসবাসকারী আছে, তাদের জীবনমানটা আরেকটু উন্নত করা।

এছাড়া, তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বন্যা পরবর্তী সময়ে তারা যে ক্ষতির শিকার হয়েছে কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি; এই চেষ্টা আমাদের রয়েছে।

আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি আরও বলেন, কোন এলাকায় কী জন্য এই জলচ্ছাসটা বা এই ফ্লাডিংটা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করছি।

কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নদীর পার ভেঙে যাচ্ছে। যেখানে ড্যামের ব্যবস্থা করা হচ্ছে, মেরিন ড্রাইভ করার ব্যবস্থা করা হচ্ছে। কোথায় কালভার্ট দরকার, সেখানে কালভার্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে সড়ক ধসে খাদে বালুভর্তি ট্রাক, বন্ধ যান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


হবিগঞ্জে সড়ক ধসে খাদে বালুভর্তি ট্রাক, বন্ধ যান চলাচল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার সড়ক ধ্বসে গিয়ে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এই ঘটনার কারণে চুনারুঘাট-মাধবপুর সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

শুক্রবার ভোররাতে সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের নিচে হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধ্বসে পড়ে। এতে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় মাটির নিচে ফাঁকা অংশ বা সুরঙ্গ তৈরি হয়। সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায়, শেষ পর্যন্ত সড়কটি ধ্বসে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করেছে।

সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সড়কের নিচে সুরঙ্গ তৈরি হয়ে গিয়েছিল। পরে ভারী যানবাহন চলাচলের চাপের কারণে সড়কটি ধ্বসে পড়ে।

মোটরসাইকেল আরোহী ছালেক মিয়া বলেন, সড়ক ধ্বসে যাওয়ায় ওই পথে চলাচল করা সম্ভব হচ্ছে না। ফলে চালকরা বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কেউ আহত হয়নি তবে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে সড়কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ একজন গ্রেফতার

জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী একটি এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এই তথ্য বাসসকে নিশ্চিত করা হয়।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদরপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ট্যাবলেট উদ্ধারসহ মো. রিপন হোসেন (৩৫) নামে একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রিপন হোসেন উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম রিপন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টের পেয়ে পালানোর চেষ্টা কালে রিপনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫শ’ পিস ভারতীয় নেশাজাতীয় ব্রোপিন লুপিজেসিক এবং ২ হাজার ৫৫০ পিস স্ট্রিপে ইনজেকশন ও ২৫ হাজার ৫শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২শ’ গ্রাম। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫৮ লাখ টাকা বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ রিপন হোসেনকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে গড়তে সবার এগিয়ে আসা প্রয়োজন : এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


দেশকে গড়তে সবার এগিয়ে আসা প্রয়োজন : এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান তালুকদার খোকন জানিয়েছেন, ‘আপনারা এই টার্মিনালকে এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয়। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সচেতনতার বিকল্প নেই।’

এমপি খোকন মন্তব্য করেছেন, ভূরঘাটা ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দীর্ঘ সময় ধরে এখানে নির্ধারিত কোনো বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হতো। এর ফলে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেত।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১ একর ৩০ শতাংশ জমির ওপর নির্মিত টার্মিনালটির কাজ ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল, তবে নানা কারণে দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় সাড়ে ছয় বছর পর টার্মিনালটি উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%