ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দেশকে গড়তে সবার এগিয়ে আসা প্রয়োজন : এমপি খোকন


দেশকে গড়তে সবার এগিয়ে আসা প্রয়োজন : এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান তালুকদার খোকন জানিয়েছেন, ‘আপনারা এই টার্মিনালকে এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয়। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সচেতনতার বিকল্প নেই।’

আরও পড়ুন: শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মেঝেতে বস্তাবন্দি পড়ে থাকা ভ্যাকসিনের খবরটা না করতে সাংবাদিককে হুমকি

এমপি খোকন মন্তব্য করেছেন, ভূরঘাটা ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দীর্ঘ সময় ধরে এখানে নির্ধারিত কোনো বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হতো। এর ফলে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেত।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১ একর ৩০ শতাংশ জমির ওপর নির্মিত টার্মিনালটির কাজ ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল, তবে নানা কারণে দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় সাড়ে ছয় বছর পর টার্মিনালটি উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: রাজশাহী কাটাখালিতে গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে মেসেজ থেকে প্রেমের শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


যে মেসেজ থেকে প্রেমের শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের

হলিউড ও বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্প বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। কীভাবে তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেল নিক জোনাসের মুখে।

প্রায় এক দশক আগে প্রিয়াঙ্কাকে পাঠানো প্রথম ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করে তিনি সেই স্মৃতি ভাগ করে নিয়েছেন। সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ অতিথি হয়ে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে তাঁরা জানান, তাঁদের প্রেমের শুরু হয়েছিল এক্সে (তৎকালীন টুইটার) পাঠানো একটি সরাসরি বার্তা দিয়ে।

নিক জানান, তাঁর ভাই কেভিন জোনাসই প্রথম তাঁকে প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র কথা বলেছিলেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির বিশাল একটি বিলবোর্ড দেখে কৌতূহলী হয়ে এক্সে প্রিয়াঙ্কার প্রোফাইল খুঁজে দেখেন তিনি।

পডকাস্টে সেই মুহূর্তের স্মৃতিচারণ করে নিক বলেন, ‘কেভিন আমাকে বলেছিল, তুমি এবিসির “কোয়ান্টিকো” সিরিজটা দেখেছ? আমি বললাম, না দেখিনি। এরপর ও যখন সিরিজটির কথা বলছিল, তখন আমি সানসেট বুলেভার্ডে তাকিয়ে দেখি, তোমার মুখের একটি বিশাল বিলবোর্ড। তখন আমি ভাবলাম, টুইটারে (বর্তমানে এক্স) গিয়ে দেখি তো ও আমাকে ফলো করে কি না। দেখলাম, তুমি আমাকে ফলো করো। এরপরই আমি তোমাকে সরাসরি একটি বার্তা পাঠাই।’

প্রিয়াঙ্কা জানান, ঘটনাটি ছিল নিছকই এক সুন্দর কাকতালীয়। তাঁর ভাষায়, ‘এটা সত্যিই দারুণ এক কাকতালীয় ঘটনা। কারণ, কেভিন আর আমি একই ধরনের শো পছন্দ করি, কিন্তু নিক আর আমার পছন্দের শো কখনোই এক হয় না।’

পডকাস্টে তাঁদের প্রথম কথোপকথনের স্ক্রিনশটও দেখানো হয়। সেখানে নিকের প্রথম বার্তা ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’ জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই...গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’

প্রথম দিকের আরেকটি মজার ঘটনার কথাও জানান প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ও নিশ্চিত হতে চেয়েছিল যে এটি আসলেই আমি কি না। তাই ও আমার কাছে টাইম স্ট্যাম্প ক্যামেরার দিকে তাকিয়ে থাকা মুহূর্তের একটি ছবি চেয়েছিল। আমারও ওর এই বুদ্ধিটা ভালো লেগেছিল। ওটা ছিল একটা ফ্যাশন শোর পরের ঘটনা। সেদিন আমাকে বেশ মিষ্টি লাগছিল।’

এরপরই শুরু হয় নিয়মিত বার্তা আদান-প্রদান। সেই স্মৃতি মনে করে নিক বলেন, ‘তাই আমরা টেক্সট করা শুরু করলাম। এর প্রায় দেড় বছর পর আমরা ডেটিং শুরু করি এবং অবশেষে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়।’

আড্ডায় উঠে আসে আরেকটি মজার বিষয়ও। প্রিয়াঙ্কার দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনিই নন, বরং তাঁর স্বামী নিক বেশি আপডেট থাকেন। এ প্রসঙ্গে নিক বলেন, ‘এই আট বছরে আমি সবচেয়ে বেশি যা উপভোগ করেছি, তা হলো বলিউডের গসিপ।’

হেসে প্রিয়াঙ্কা যোগ করেন, ‘এটা কিন্তু একদম সত্যি। এমনকি কারও ব্রেকআপ হয়েছে কি না, তা আমি না জানলেও ও ঠিকই জানে। সাধারণত এমনটা ঘটে যখন আমি কাউকে মেসেজ করতে গিয়ে বলি, “আরে, ওদের আমার ভালোবাসা জানিও”, তখন ও সঙ্গে সঙ্গে বলে ওঠে, “না, ওদের ব্রেকআপ হয়ে গেছে।”’

নিক আরো জানান, ‘ইনস্টাগ্রামে এমন কয়েকটি অ্যাকাউন্ট আছে, যেগুলো আমি গোপনে ফলো করি। সেখানে দারুণ সব মুখরোচক গল্প থাকে। সব সময়ই এমন কিছু গল্প বা ঘটনা চলতে থাকে, যেগুলোর আপডেট অনুসরণ করতেই হয়।’

উল্লেখ্য, ২০১৬ সালে প্রিয়াঙ্কাকে প্রথম ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন নিক জোনাস। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার-পরবর্তী আয়োজনে প্রথমবার মুখোমুখি দেখা হয় তাঁদের। ২০১৮ সালে শুরু হয় প্রেম, একই বছরের জুলাইয়ে গ্রিস সফরে গিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক।

এরপর ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতেই বিয়ে করেন এই তারকা জুটি। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে পরিবার ও কর্মজীবন—দুই ক্ষেত্রেই তাঁরা ব্যস্ত সময় পার করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে খাদে পড়ে মিনিবাস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


পেরুতে খাদে পড়ে মিনিবাস, নিহত ১৪

পেরুর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে পড়ে গভীর খাদে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন এএফপিকে জানান, ‘একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।’

এই দুর্ঘটনা ঘটেছে সান হুয়ান পৌরসভায়, যা রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারের বেশি উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত।

চিলন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে রয়েছে মিনিবাসের চালক এবং একটি শিশু।

তিনি বলেন, মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান সাংবাদিকদের জানান, এখনো ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’

পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুর সড়ক দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

গাজীপুরের জয়দেবপুরে চেতনানাশক পদার্থ মিশ্রিত দধি খাইয়ে এক মা এবং তাঁর কিশোরী মেয়েকে অচেতন করার পর কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি অভিযান চলাকালীন গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত মো. রাশিদুল পালোয়ানকে (৪৫) আটক করা হয়। তিনি জয়দেবপুর থানার আরগড়িয়া এলাকার স্থায়ী বাসিন্দা। অভিযানে পুলিশ সদস্য এসআই মাইকেল বনিক নেতৃত্ব দেন, যিনি মামলার তদন্ত কর্মকর্তাও। এ সময়ে জিএমপি কোনাবাড়ী থানার এসআই মো. আব্দুল হামিদ মিয়াও অভিযানে অংশ নেন।

তদন্ত কর্মকর্তা এসআই মাইকেল বনিক জানান, এই ঘটনার সঙ্গে জড়িত মো. রাশিদুল পালোয়ান এবং অভি কুমার দাসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, বাদী সুমতি মজুমদার এবং অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল সুমতি মজুমদারের ছেলে সজল মজুমদারের মাধ্যমে। সেই পরিচয়কে কাজে লাগিয়ে ৭ জুলাই গভীর রাতে অভিযুক্তদের একজন তাদের বাড়িতে দধি পাঠান। অভিযোগ জানিয়েছে, পাঠানো দধির সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। দধি খাওয়ার পর সুমতি মজুমদার এবং তাঁর কিশোরী মেয়ে অচেতন হয়ে পড়েন।

এজাহারের তথ্য অনুযায়ী, ভোররাতে মা-মেয়ে অচেতন থাকার সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে এবং কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু কিশোরীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ বলেছে, ঘটনার সকল দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার বাকি আসামিকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও একটি সংহতি সমাবেশ আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে কফিন মিছিলটি ক্যাম্পাসের গোলচত্বরে গিয়ে শেষ হয়।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন "বিচার বিচার চাই খুনী হাসিনার বিচার চাই, জুলাইয়ের শহীদেরা লও লও লও সালাম, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ"।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূইয়া জানান, "জুলাই গণহত্যায় প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খুনি শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার করতে হবে। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন সংস্থার যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন।"

তিনি আরও উল্লেখ করেন, "বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন।"

এ সময় জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মো. ইকবাল বলেন, "প্রায় দুই বছর পেরিয়ে গেলেও যেই স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গড়ে তুলতে পারিনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%