ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের তেল বিক্রিতে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


ইরানের তেল বিক্রিতে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলাকালীন, ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার (২২ জুন) এ সম্পর্কিত আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এই অনুমতির ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায়, ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সচল রাখা এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরও যোগ করেন, এই রূপরেখার অংশ হিসেবে, ট্রেজারি বিভাগ একটি অস্থায়ী ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে; যা ইরানকে তেল উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দিচ্ছে।

সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহনসেবার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে।

তবে এই লাইসেন্সের অধীনে উত্তর কোরিয়া ও কিউবার সঙ্গে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৫৩ এম


ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স

গতবারের রানার্স আপ ফ্রান্স যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল। সোমবার (২২ জুন) ইরাককে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে দেশমের দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৯ এম


ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

একটি সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন প্রিয়ঙ্কা চোপড়া।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডে তাঁর দীর্ঘ সফল কেরিয়ারের পর তিনি হলিউডে গিয়েছিলেন। সেখানে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়, বিভিন্ন টাইম জ়োনে কাজ করেছেন তিনি। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না। প্রিয়ঙ্কার সাফ কথা হল, “আমি সকাল ৭টা পর্যন্ত জেগে কাটিয়ে দেব, কিন্তু তার পর নয়।”

শুটিংয়ের কাজে বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। একটা সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন তিনি। প্রিয়ঙ্কার কথায়, “আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।” অর্থাৎ কাজের ব্যাপারে কোনও দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

তবে এখানে শেষ নয়। সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যে গুলো মেনে চলেন প্রিয়ঙ্কা। যার মধ্যে অন্যতম হল তামার পাত্রে জল পানের অভ্যাস। অভিনেত্রী জানান, আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে জল পানের অভ্যাস শুরু করেন। প্রিয়ঙ্কা জানান, তামার পাত্রে জল পানের অভ্যাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আজকাল তাই সকাল উঠে এক গ্লাস জল খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

প্রিয়ঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারাণসী’ ছবির মাধ্যমে। এই ছবিতে নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। শোনা যায় প্রিয়ঙ্কা পারিশ্রমিকের কারণেই এই ছবির বাজেট বেড়ে নাকি দাঁড়ায় ১৩০০ কোটি! এখনও প্রায় ছ’মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২৪ এম


বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা

বিশ্বকাপে আজ পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, যেখানে রোনালদো মাঠে থাকবেন। এছাড়াও রয়েছে ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচ।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল

জর্ডান-আলজেরিয়া

সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পর্তুগাল-উজবেকিস্তান

রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ইংল্যান্ড-ঘানা

রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পানামা-ক্রোয়েশিয়া

আগামীকাল ভোর ৫টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

কলম্বিয়া-ডিআর কঙ্গো

আগামীকাল সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-স্কটল্যান্ড

বেলা ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

অস্ট্রেলিয়া-পাকিস্তান

রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুপুরের সময় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

মঙ্গলবার (২৩ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের তরফ থেকে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%