ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স


ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স

গতবারের রানার্স আপ ফ্রান্স যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল। সোমবার (২২ জুন) ইরাককে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে দেশমের দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৯ এম


ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

একটি সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন প্রিয়ঙ্কা চোপড়া।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডে তাঁর দীর্ঘ সফল কেরিয়ারের পর তিনি হলিউডে গিয়েছিলেন। সেখানে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়, বিভিন্ন টাইম জ়োনে কাজ করেছেন তিনি। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না। প্রিয়ঙ্কার সাফ কথা হল, “আমি সকাল ৭টা পর্যন্ত জেগে কাটিয়ে দেব, কিন্তু তার পর নয়।”

শুটিংয়ের কাজে বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। একটা সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন তিনি। প্রিয়ঙ্কার কথায়, “আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।” অর্থাৎ কাজের ব্যাপারে কোনও দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

তবে এখানে শেষ নয়। সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যে গুলো মেনে চলেন প্রিয়ঙ্কা। যার মধ্যে অন্যতম হল তামার পাত্রে জল পানের অভ্যাস। অভিনেত্রী জানান, আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে জল পানের অভ্যাস শুরু করেন। প্রিয়ঙ্কা জানান, তামার পাত্রে জল পানের অভ্যাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আজকাল তাই সকাল উঠে এক গ্লাস জল খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

প্রিয়ঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারাণসী’ ছবির মাধ্যমে। এই ছবিতে নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। শোনা যায় প্রিয়ঙ্কা পারিশ্রমিকের কারণেই এই ছবির বাজেট বেড়ে নাকি দাঁড়ায় ১৩০০ কোটি! এখনও প্রায় ছ’মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২৪ এম


বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা

বিশ্বকাপে আজ পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, যেখানে রোনালদো মাঠে থাকবেন। এছাড়াও রয়েছে ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচ।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল

জর্ডান-আলজেরিয়া

সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পর্তুগাল-উজবেকিস্তান

রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ইংল্যান্ড-ঘানা

রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পানামা-ক্রোয়েশিয়া

আগামীকাল ভোর ৫টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

কলম্বিয়া-ডিআর কঙ্গো

আগামীকাল সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-স্কটল্যান্ড

বেলা ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

অস্ট্রেলিয়া-পাকিস্তান

রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুপুরের সময় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

মঙ্গলবার (২৩ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের তরফ থেকে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টারমারের উত্তরসূরি কে, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ এম


স্টারমারের উত্তরসূরি কে, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

দেশের লেবার পার্টির পরবর্তী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হবে, তা নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা।

এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং মেকারফিল্ড আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যান্ডি বার্নহাম।

স্টারমারের বিদায়ের ঘোষণার পর অ্যান্ডি বার্নহামের উত্থান ওয়েস্টমিনস্টারে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী হলে, বিনষ্ট হবে গত চার বছরের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস।

এদিকে, বার্নহামের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। মাত্র এক সপ্তাহ আগে যিনি সংসদ সদস্য ছিলেন না, তিনি আগামী মাসেই প্রধানমন্ত্রী হতে পারেন—এ বিষয়টি নিয়ে লেবার পার্টির মধ্যেও উদ্বেগ দেখা যাচ্ছে।

অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বার্নহাম অতীতে দু’বার লেবার নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বার্নহামের বর্তমান জনপ্রিয়তার মূল কারণ হল তাকে একজন ‘জয়ী নেতা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে স্টারমারকে ব্যর্থতার প্রতীক ভাবা হচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে রিফর্ম ইউকের শক্তিশালী অবস্থানের মাঝে বার্নহাম তার রাজনৈতিক প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছেন।

তবে, সমালোচকদের মতামত হল, গ্রেটার ম্যানচেস্টারে তার জনপ্রিয়তা থাকলেও জাতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। তার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা এখনও পাওয়া যায়নি।

স্টারমারের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বার্নহাম বলেন, জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ দেখতে চায়। তবে এসব লক্ষ্য তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, তা নিয়ে বর্তমানে নজরদারি শুরু হয়েছে।

লেবার পার্টির কিছু সদস্য এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসকে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠদের আশঙ্কা, এই সম্ভাবনা আপাতত খুবই কম।

এদিকে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামের সামনে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সেই অর্থের উৎস কী হবে এসব বিষয়ে শিগগিরই তাকে স্পষ্ট অবস্থান জানাতে হতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে অ্যান্ডি বার্নহাম লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ার পথে কতটা এগোতে পারেন।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%