ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক


দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আহত আট জন বাংলাদেশির মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার ফলে এখন পর্যন্ত ২১ জন মারা গেছে এবং ২৮ জন আহত হয়েছেন।

আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত আট বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালের ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

হাইকমিশন জানায়, তারা আহত বিদেশীদের চিকিৎসা সংক্রান্ত শারীরিক অবস্থার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকার ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে।

এই ঘটনায় যারা মারা গেছে, তাদের মধ্যে নয় জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকও রযেছেন।

মিশন আরও জানিয়েছে, দগ্ধ রোগীদের যাতে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ না হয় এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আহত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হাইকমিশন জানায়, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত বুধবার দক্ষিণ নয়া দিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

প্রধানত আবাসিক এলাকা হিসেবে পরিচিত মালভিয়া নগর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে বেশ জনপ্রিয়। এলাকাটি ঘনবসতির পাশাপাশি প্রচুর দোকানপাট, খাবার হোটেল এবং ছোট ছোট আবাসিক হোটেল রয়েছে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন একজন প্যারামেডিক।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বুধবার রাতের এই ঘটনার সম্পর্কে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে।

এনএনএ জানিয়েছে, ২৪ ঘণ্টারও কম সময়ে এটি প্যারামেডিক ও স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর চতুর্থ হামলা। ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ জেলার জিবদিন শহরে ইসলামিক হেলথ কমিটির একটি অ্যাম্বুলেন্স দলের ওপর সরাসরি হামলা চালিয়েছে। এই হামলায় একজন প্যারামেডিক নিহত হন এবং একজন আহত হন।

ইসলামিক হেলথ কমিটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

এর পূর্বে, বুধবার, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পৃথক আরেকটি ইসরাইলি হামলায় আরও দুই প্যারামেডিক নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের অনুযায়ী, মার্চে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ১৩০ জন জরুরি সেবা ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেই মনে হচ্ছে। চলতি সপ্তাহের শেষে সম্ভাব্য ইতিবাচক ফল আসার আশাবাদ প্রকাশ করেছেন।

বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যতদূর শুনছি, আলোচনা প্রক্রিয়া আসলে খুব ভালোই চলছে।’

সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘এটা সপ্তাহের শেষেই হতে পারে।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তবে ট্রাম্পের এই মূল্যায়ন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যের সঙ্গে স্পষ্টপার্থক্য নির্দেশ করে।

আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চলমান আলোচনায় ‘কোনো বাস্তব অগ্রগতি’ হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনা তিনি আলাদা রাখতে চান।

তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আলাদা রাখতে চাই। কারণ এগুলো আলাদা বিষয়।’

লেবাননের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমরা প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল তারা সম্মত হয়েছে যে তারা গুলি চালাবে না, ইসরাইলও গুলি চালাবে না। এখন আমরা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

যুক্তরাষ্ট্র জানায়, গতরাতে তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ইরানি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, তেহরানের বাহিনী কয়েকটি উপসাগরীয় প্রতিবেশী দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই পাল্টাপাল্টি হামলার গুরুত্ব কমিয়ে দেখিয়ে ট্রাম্প বলেন, ‘এটা বিশ্বের অন্য একটি অঞ্চল। আমার মতে, ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো তুলনামূলকভাবে সংযতভাবে গুলি চালানো।’

ইরানের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। আগের রাতে ও গত রাতেও আমরা তাদের ওপর বেশ জোরালো হামলা চালিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে ব্যাখ্যা করা হলে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’

গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং লেবাননে যুদ্ধবিরতি শুরু হয় ওই মাসের মাঝামাঝি সময়ে।

তবে তা সত্ত্বেও সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিককে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ভারতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিককে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ২১ জনের মারা যাওয়ার পর, পুলিশ হোটেল মালিককে গ্রেফতার করেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরণের ত্রুটি ছিল কি না, তা খুঁজে বের করার জন্য তদন্তকারীরা কাজ করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলটির মালিক লাভকেশ বাজাজকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। আগুন লাগার ঘটনায়, কিছু ঘণ্টা পূর্বে ভবনটি পুড়ে যায় এবং এতে অন্তত নয় জন ভারতীয় নাগরিক এবং কয়েকজন বিদেশি নিহত হন।

এ ব্যাপারে নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করেছে।

এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বিদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন লাইবেরিয়ার এবং অন্যজন মোজাম্বিকের নাগরিক।

ভারতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে, যার কারণ হিসাবে অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতি ও নিরাপত্তা বিধির নিয়মিত উপেক্ষা উল্লেখ করা হয়।

ফ্লারিশ স্টে হোটেল, যা ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, সেখানে আগুন ছড়িয়ে পড়ার সময়, ওপরের তলায় আটকে পড়া লোকজনকে নিচে পাতা গদির ওপর লাফ দিতে দেখা যায়।

গুরুতরভাবে দগ্ধ হওয়া ও রাস্তায় লাফ দেওয়ার ফলে হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন আঘাত নিয়ে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তা সুব্রত কুমার সেন জানান, বৃহস্পতিবার সকালে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে মুজাফ্ফরপুরে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষের স্বকীয়তার প্রতীক।

তিনি বলেন, 'জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে এই ভূখণ্ডের মানুষকে একটি অনন্য জাতীয় পরিচিতি (আইডেন্টিটি) তৈরি করে দিয়েছিলেন।'

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ওই আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 'বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি' বিষয়ক আলোচনা সভার আয়োজন করে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ ও ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।

অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, '১৯৭১ সালে যখন দেশের মানুষ একটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, গোটা দেশের মানুষ তাদের নেতার কাছ থেকে যুদ্ধের ঘোষণার প্রত্যাশা করছিল- সেটা যখন আসলো না, তখন এক সাধারণ মেজর চট্টগ্রাম থেকে হঠাৎ করেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালে যেভাবে এ দেশের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে; সে কারণে পাকিস্তানি বর্বরতাকে আমি কখনোই ক্ষমা করতে পারি না।'

মন্ত্রী তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, '১৯৪৮ সালে জন্ম নেওয়া একজন মানুষ হিসেবে আমি পাকিস্তানের অংশ ও তাদের শোষণ-বঞ্চনা প্রচুর দেখেছি। একাত্তরের সেই ভয়ংকর যুদ্ধ ও পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে আমি খুব কাছ থেকে একজন সংগঠক হিসেবে দেখেছি। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে একজন অনন্য ও ক্ষণজন্মা পুরুষ, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন।'

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'বিএনপি সব সময়ই একটি উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি (লিবারেল ডেমোক্রেসি) লালন করে। জিয়াউর রহমানের রাজনীতি ছিল সবাইকে নিয়ে পথচলার, কোনো বিভাজন সৃষ্টি করার নয়। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো ও অর্থনীতির মধ্যে এসে তিনি নতুন কোনো বিভক্তি না করে, সমস্ত রাজনৈতিক চিন্তার দলগুলোকে নিয়ে প্রথমে ফ্রন্ট ও পরে বিএনপি গঠন করেন। রাজনীতির মূল বিষয়টাই ছিল ‘রিকন্সিলিয়েশন’ বা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই প্রথা তিনিই চালুর করে গেছেন।'

তিনি আরও বলেন, 'জিয়াউর রহমান বাংলাদেশকে কারোর শত্রু বানাতে চাননি; এটাই ছিল তাঁর রাজনীতি। বরং সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কূটনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, এজন্য তিনি সফল হয়েছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশকে আধিপত্যবাদের বাইরে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।'

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বিআইপিএসএস-এর সিনিয়র ফেলো শাফাকাত মনির, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ারেস করিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%