ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগ করেছেন পর্তুগালের কোচ


পদত্যাগ করেছেন পর্তুগালের কোচ

 

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পরেই পর্তুগাল ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবার্তো মার্তিনেজ।

নাটকীয় সেই ম্যাচের পরে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজদের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে রবার্তো মার্তিনেজ বলেন, "পর্তুগালের দায়িত্ব নিয়ে আমি মূলত বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি, তাই এখন আর এই পদে আমার চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই পর্তুগাল দলের সঙ্গে আমার অধ্যায়ের শেষ।"

বিশ্বকাপের নকআউট পর্বের অন্তিম মুহূর্তে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেয় পর্তুগাল।

দলের এই চরম ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই মার্তিনেজ পদত্যাগের এই বড় সিদ্ধান্ত নিলেন। তার এই আকস্মিক বিদায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ফুটবল পরিমণ্ডলে এখন নতুন কোচের সন্ধানে তোড়জোড় শুরু হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে জয়ের সম্ভাবনা কার, জানাল সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ এম


আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে জয়ের সম্ভাবনা কার, জানাল সুপার কম্পিউটার

 

আজ রাতে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ হলো প্রথমবারের মতো শেষ ১৬তে খেলতে আসা মোহামেদ সালাহর মিশর। এই ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ৬৯.১ শতাংশ বলে জানানো হয়েছে। এটি হিসাব করা হয়েছে ম্যাচ শুরুর আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে।

সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, মিশরের জেতার সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুটি দলের জন্যই এই ম্যাচটি সবচেয়ে কম বিরতির। আগের রাউন্ডে দুই দলকেই অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। ফলে ক্লান্তি ও চোট এই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ এম


মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন

 

মঙ্গলবার ৭ জুলাই ২০২৬[শেষ ১৬] রাত ১০টা আর্জেন্টিনা – মিশর মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র বুধবার ৮ জুলাই ২০২৬[শেষ ১৬] রাত ২টা সুইজারল্যান্ড – কলম্বিয়া বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন রোনালদো? সরাসরি বেলজিয়ামকে আবারও এগিয়ে দিলেন ডি কেটেলারা আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার আমার জেতা ইউরো ২০১৬ বিশ্বকাপের সমান: রোনালদো যে ৫ ভুলে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল পর্তুগালের

কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে রোদ ঝলমলে সকালে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার যে সময়ে ম্যাচ হবে, ঠিক সেই সময়েই অনুশীলন করেছে দলটি। মিশরের বিপক্ষে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।

কোচ লিওনেল স্কালোনি জানেন, দলের খেলায় অনেক ভুল ছিল। তিনি একাদশে কিছু পরিবর্তন আনতে চান। তবে দলের মানসিক অবস্থা নিয়ে কোনো সমস্যা দেখছেন না স্কালোনি।

বল হারানোর পর প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাই এখন স্কালোনির মূল লক্ষ্য। কোচ মনে করেন, এতে খেলার গতিও বাড়বে। সবচেয়ে বড় কথা, ৩৯ বছর বয়সী মেসির ওপর থেকে বাড়তি দায়িত্ব কমাতে চান স্কালোনি। এসব কারণেই তিনি একাদশে তিনটি পরিবর্তন আনছেন।

অনুশীলনের আগে ও পরে খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলেন স্কালোনি। প্রথমে মেসি, কুতি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ওতামেন্দির সঙ্গে কথা বলেন তিনি। পরে যোগ দেন দে পল, পারেদেস ও মলিনাও।

একাদশে প্রথম পরিবর্তন আসছে বাঁ পাশের ডিফেন্সে। ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন নিকোলাস তালিয়াফিকো। মেদিনা ভালো খেললেও কেপ ভের্ডের ম্যাচে তার পায়ে টান ধরেছিল। তাই অভিজ্ঞতা ও শারীরিক অবস্থার কথা ভেবে তালিয়াফিকোকে ফেরাচ্ছেন কোচ।

দ্বিতীয় পরিবর্তন আসছে মাঝমাঠে। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই জানিয়েছেন, মিশরের বিপক্ষে একাদশে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার খেলবেন থিয়াগো আলমাদার জায়গায়। এতে দে পল, আলেক্সিস ও এনজোর সঙ্গে মিলেমিশে মাঝমাঠ সাজবে একই রকম, যেমনটা ছিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতা ম্যাচে।

তৃতীয় পরিবর্তন আসছে আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে ঢুকছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচেই কেবল একাদশে ছিলেন আলভারেজ। বিশ্বকাপের আগে গোড়ালির চোটে পড়েছিলেন আলভারেজ। তবে কোচিং স্টাফ মনে করে, বল হারানোর পর চাপ তৈরিতে তিনি এখন অনেক বেশি কার্যকর।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ– মার্তিনেজ; নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরো ট্রফি আমার কাছে বিশ্বকাপ: রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ এম


ইউরো ট্রফি আমার কাছে বিশ্বকাপ: রোনালদো

ট্রফি ক্যাবিনেটে অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফিটি স্পর্শ করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের ফলে পর্তুগালের বিদায়ের সাথে সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকার বিশ্বকাপ স্বপ্ন আবারও অপূর্ণ রয়ে গেল।

তবে বিশ্বমঞ্চে এই চরম ব্যর্থতায় আক্ষেপে ভুগতে রাজি নন সিআরসেভেন। তিনি জানান, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জিত হওয়া ইউরো ট্রফিটি তার কাছে বিশ্বকাপের সমান।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের এই উচ্ছ্বাসময় ম্যাচে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিজেকে ছায়ার মতো। প্রথমার্ধে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনকে পরীক্ষা নিতে এক দুর্বল শট মারা ছাড়া মাঠের অন্য সময় তাকে খুব একটা পরিচিত রূপে দেখা যায়নি।

ম্যাচের শেষ মুহূর্তে, অর্থাৎ স্টপেজ টাইমের প্রথম মিনিটে মিকেল মেরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হওয়া সঙ্গে সাথে বেজে যায় পর্তুগালের বিদায়ঘণ্টাও। এই ম্যাচের আগে রোনালদো বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে, এটি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সাফল্যে মোড়ানো ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপের ট্রফিটি স্পর্শ করতে না পারার মধ্যে একটি বড় শূন্যতা রয়েছে। তবে ম্যাচের পরে মিক্সড জোনে রোনালদো ছিলেন বেশ স্বাচ্ছন্দ্য। সেখানে সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, ‘পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়। ওই ট্রফিটি আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।’

যুগপৎ প্রায় ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৬ সালের ইউরো কাপ ছাড়া ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন রোনালদো। কিন্তু ক্লাব ফুটবলে রাজার মতো রাজত্ব করলেও বিশ্বকাপে তার সুখস্মৃতি নেই। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর আর কখনো পর্তুগিজরা শেষ চারে পৌঁছাতে পারেনি।

বিশ্বকাপে আরও একটি ব্যর্থ মিশন শেষে দেশের হয়ে জেতা অন্যান্য ট্রফিগুলোর দিকে জোর দিয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি বলেন, ‘আগামীকাল আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব। কারণ আমি আমার সর্বস্ব দিয়ে খেলেছি। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্তিয়ানোর অভিষেকের আগে পর্তুগাল একটি শিরোপা জিততে পারেনি।’

স্পেনের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ কি না, এমন প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা সরাসরি কোন উত্তর দেননি। নিজের আন্তর্জাতিক ভবিষ্যত সম্পর্কে ধোঁয়াশা রেখে রোনালদো বলেন, ‘আমি আবেগের হাতে কখনো কোন সিদ্ধান্ত নিই না। আমি খেলা চালিয়ে যাব কিনা, তা এই মুহূর্তে মোটেও গুরুত্বপূর্ণ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেল মজুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ এম


৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেল মজুত

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে অপরিশোধিত তেলের মজুত ৬২ লাখ ব্যারেল কমে ৩১ কোটি ৯৫ লাখ ব্যারেলে নেমে এসেছে। ১৯৮৩ সালের এপ্রিলের পর এটি সর্বনিম্ন স্তর বলে বিবেচিত।

জ্বালানি বিভাগের তথ্য অনুসারে, কৌশলগত মজুত থেকে মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল তুলে নেওয়ার একটি চুক্তির অংশ হিসেবে এই মজুতের হ্রাস ঘটেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালির বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এখনো বৈশ্বিক জ্বালানি বাজারে বিদ্যমান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চিমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে পরিবাহিত হয়।

কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার পর কাতারে পরোক্ষ আলোচনা শুরু হওয়ায় হরমুজ প্রণালি ধীরে ধীরে আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে শুরু করেছে। আলোচনায় নৌপরিবহনকে স্বাভাবিক রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%