০১:৫১ পি.এম
রাজধানীর বিজয় সরণিতে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যবসায়ী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটে বুধবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। ইয়াকুব আলীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত ইয়াকুব আলীর ছেলে সিয়াম আহমেদ মানিক জানিয়েছেন, তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার উলানিয়া গ্রামে। তারা বর্তমানে মিরপুর পল্লবী ১২ নম্বর সেকশন এলাকায় বসবাস করছেন এবং মিরপুরে বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসা পরিচালনা করছেন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
তিনি উল্লেখ করেন, রাতে তার বাবা ব্যবসায়িক কাজে পোস্তগোলায় গিয়েছিলেন। সেখান থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দিয়ে মিরপুরের বাসায় ফেরার সময় বিজয় সরণি এলাকায় পিছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এর ফলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে মোটরসাইকেলের চালক প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া জানিয়েছেন, ঘটনার পরপরই গাড়ি চালক ফরহাদ (২৫) আহত ব্যক্তিকে স্বয়ং মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, গাড়ি চালক ফরহাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, কিন্তু গাড়িটি এখনও পাওয়া যায়নি। মৃতদেহ ঢামেক মর্গে সংরক্ষিত আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন