০২:০০ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া আলোচিত নবজাতকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়।
স্থানীয় গ্রামপুলিশ মনির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
জানা যায়, ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পরই তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুটি হাত ও দুটি পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া, চিকিৎসকরা জানিয়েছেন যে জন্মগতভাবে তার জিহ্বা ছিল না।
শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।
জন্মের পরপরই শিশুটিকে দেখতে হাসপাতালে ও পরে তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষ। কিন্তু নানা শারীরিক জটিলতায় ভোগা শিশুটি জন্মের দুদিন পর আজ মারা গেছে।
শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন