ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় অপরাধ দমনে শুরু হলো ‘স্পেশাল ড্রাইভ’


খুলনায় অপরাধ দমনে শুরু হলো ‘স্পেশাল ড্রাইভ’

খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলায় ঘনবসতি, সরু অলি-গলি ও নদী অববাহিকা কেন্দ্র করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করেছে। অপরাধ দমনে প্রয়োজনে অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য আনা হবে। মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে অভিযানটি আরও জোরদার করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ৩টায় খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, অপরাধ দমনে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার জানান, চলতি বছরে খুলনা জেলায় ৩৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক-সংক্রান্ত বিরোধে ৩টি, সামাজিক দ্বন্দ্বে ১৩টি, রাজনৈতিক কারণে ২টি, অজ্ঞাত কারণে ২টি, শ্বাসরোধে ২টি এবং পারিবারিক কারণে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী ফজলুল হক আমিনী গ্রেফতার

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাসীদের তালিকা ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযানের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সুপার উল্লেখ করেন, অপরাধীদের ফোন ট্র্যাকিং এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের পাওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, এসব সন্ত্রাসীর কাছে ভারী অস্ত্র নেই।

তিনি জানান, চলমান স্পেশাল ড্রাইভের মধ্যেই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে গত মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে অভিযানকে আরও আক্রমণাত্মকভাবে পরিচালনা করা হচ্ছে।

অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা, কেরাম খেলা, চায়ের দোকানে দীর্ঘ সময়ের জমায়েত এবং অনলাইন জুয়ার আসরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তিনি বলেন, বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত কেরাম খেলা, চায়ের আড্ডা ও অনলাইন জুয়ার আসর চলতে দেখা যাচ্ছে। এখন থেকে সন্ধ্যার পর এ ধরনের আড্ডা বা সন্দেহজনক জমায়েত হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্টদের আটক করা হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সব পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা জেলায় এবার ৮১৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লোকসমাগম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় ৮৯টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব মণ্ডপে পোশাকধারী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল টিম, সাদা পোশাকের সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ ব্যানার টানানো হবে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক সহায়তার জন্য হটলাইন ও গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেওয়া থাকবে।

পুলিশ সুপার জানান, পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করা হয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা উসকানিমূলক প্রচারণা যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক থাকবে।

আরও পড়ুন: খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৬ এর প্রস্তুতি

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে পুলিশের সাইবার ইউনিট সক্রিয় থাকবে বলে পুলিশ সুপার জানান। পূজাকে কেন্দ্র করে কেউ গুজব বা প্রোপাগান্ডা ছড়ালে তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান কোনো সুপারিশ বা প্রভাবের কাছে থামবে না। অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খুলনায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের

মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন ২০২৭ সালে দেশের সকল বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল করার জন্য একটি রিট দায়ের করেছে। বুধবার (৭ অক্টোবর) সংগঠনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিট দায়ের করেন।

রিটের বিবাদী হিসেবে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। একই দিনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি বাতিলের প্রজ্ঞাপনও জারি করা হয়। পরবর্তীতে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

রিট আবেদনের শুনানি আগামী সপ্তাহে এস. এম মনিরুজ্জামান ও এস. এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে বলে জানান আইনজীবী জাহিদ তালুকদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান বিমানবন্দর এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়, যা বিমানবন্দরের রানওয়ে ও প্যাসেঞ্জার টার্মিনালকে লক্ষ্যবস্তু করে।

মিশর থেকে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের ঠিক কয়েক মুহূর্ত আগে বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, বলে জানিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে বিমানটি অবতরণ বাতিল করে সউদী আরবের জেদ্দা বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, তড়িঘড়ি করে টার্মিনাল খালি করে রানওয়ে থেকে দুটি বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

হুথিরা এই অনাকাঙ্ক্ষিত হামলার দায় কিছুটা ভিন্নভাবে স্বীকার করেছে। তাদের দাবি, তারা বিমানবন্দরের পাশে অবস্থিত বদর সামরিক ঘাঁটিতে আসা "সউদী সামরিক সরবরাহ" লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত

অন্যদিকে, সউদী নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা সউদী আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সানায় অবস্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র উড্ডয়ন প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে এবং তা দ্রুত ধ্বংস করার প্রক্রিয়া চলছে।

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার আবহে ইয়েমেন ও সউদী সীমান্তে হুথিদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাব আল-মানদে প্রণালী ও লোহিত সাগরের কৌশলগত মোকা বন্দরের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সউদী-সমর্থিত সরকারি বাহিনী তীব্র অভিযান শুরু করায় এই সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে যুক্ত হচ্ছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে যুক্ত হচ্ছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকার ক্যান্সার রোগীদের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন দেশের বিভিন্ন হাসপাতালে যুক্ত করতে যাচ্ছে।

মন্ত্রী বলেন, ‘এই ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিনের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজে ছয়টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১টি মেশিন স্থাপন করা হবে। প্রয়োজনীয় টেকনিশিয়ান ও ম্যানপাওয়ার প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।’

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার চিকিৎসাব্যবস্থার বর্তমান চিত্র উল্লেখ করে বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র মানুষের জন্য ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেমোথেরাপি ও রেডিওথেরাপির যন্ত্র নষ্ট থাকায় অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ১৭টি রেডিওথেরাপি মেশিন কেনা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ক্যান্সারের মতো জটিল রোগে সময়মতো চিকিৎসা শুরু করা গেলে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তবে অর্থের অভাব এবং চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে দরিদ্র মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি জানান, এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ এই ক্যাম্পেইন চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা খাতকে শক্তিশালী করার জন্য আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী ব্যাপক জন্মনিয়ন্ত্রণসামগ্রী নিয়ে প্রচারাভিযান শুরু করা হবে। কর্মসূচিতে র‌্যালি, মেলা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, দু’টির বেশি সন্তান নয়, একটি হলে ভালো স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে। শুধু প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় সামগ্রীও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গত কয়েক দিন ধরে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছেন। দেশের বিভিন্ন জেলা পর্যায়ে নানা ধরনের কর্মসূচি নেওয়া হবে, যাতে মানুষ পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধ হন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক জটিলতা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ৮৮ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৯০ শতাংশ।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিক শরৎ মেলা ২০২৬ আজ শুরু, চলবে ১১ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বিসিক শরৎ মেলা ২০২৬ আজ শুরু, চলবে ১১ অক্টোবর পর্যন্ত

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ আজ শুরু হয়েছে, যা দেশীয় ঐতিহ্য, কারুশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বেলা ১১টায় তেজগাঁওস্থ বিসিক ভবনে মেলার উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ মেলা দেশের সিএমএসএমই শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্পন্ন পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এবং এটি আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "দেশের কারিগরদের জন্মগত যে মেধা ও দক্ষতা রয়েছে, তা কাজে লাগিয়ে উদ্যোক্তারা নজরকাড়া পণ্য তৈরি করছেন।" তিনি আরও বলেন, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে আরও ভালো করতে পারেন, সেজন্য বিসিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

তিনি উল্লেখ করেন, "শুধু পণ্য তৈরি করলেই হবে না, তা মানুষের সামনে তুলে ধরতে প্রচারও প্রয়োজন।" প্রচার ও বিপণন সুবিধা বাড়ানোর মাধ্যমে কুটির শিল্পের বাজার অনেক সম্প্রসারিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

দেশীয় ঐতিহ্য ও গ্রামীণ পণ্যের আধুনিক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, জামালপুরের নকশিকাঁথা, শীতলপাটি, মাটির তৈজসপত্র ও টেরাকোটার মতো পণ্যের কদর এখনও কমেনি। আধুনিক যুগে প্রযুক্তির ভিড়ে মানুষ আবার প্রকৃতি ও সনাতন পদ্ধতির সুস্থ-সুন্দর জীবনযাত্রার দিকে ফিরছে। এসব পণ্য একদিকে সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে সমাজের অবহেলিত নারীসমাজ ঘরে বসে এসব কাজ করে আত্মনির্ভরশীল হচ্ছেন এবং পরিবার ও সমাজে নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করছেন বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, বিসিকের হাত ধরেই দেশের সিএমএসএমই খাত এগিয়ে চলেছে। বিসিক প্রশিক্ষণ প্রদান থেকে শুরু করে উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে নানা ধরনের কাজ করছে।

তিনি বলেন, "বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের কাজ অব্যাহত রাখবে।"

সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উদ্যোক্তাদের পণ্য প্রচারের লক্ষ্যে বিসিক প্রতি মাসে মেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বাজার সম্প্রসারণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিসিক কাজ করছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সৃজনশীল অর্থনীতির পরিকল্পনা বাস্তবায়নে বিসিক নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সরকারের ‘একটি গ্রাম-একটি পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেও বিসিক কাজ করে যাচ্ছে।

দেশীয় শিল্পের উন্নয়ন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে মোট ৬০টি স্টলে অংশ নিয়েছেন। এর মধ্যে ২০টি বস্ত্রজাত, ৮টি পাটজাত, ৬টি গহনা, ৫টি খাদ্য ও খাদ্যজাত, ৩টি চামড়াজাত, ৩টি মধু, ৪টি গৃহসজ্জা এবং ২টি বাঁশ ও বেতজাত পণ্যের স্টল রয়েছে।

এ ছাড়া মেলায় ৭টি স্টলে জামদানি, শতরঞ্জি, শীতলপাটি, নকশিকাঁথা ও রাজশাহী সিল্কসহ বিভিন্ন জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

মেলায় বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারাও অংশগ্রহণ করছেন। দর্শনার্থীদের বিসিকের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে বিসিক তথ্যকেন্দ্র ও নকশা কেন্দ্রের পৃথক স্টলও স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিসিকের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যভিত্তিক বই ‘কারুপণ্য’-এর মোড়ক উন্মোচন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%