ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন


প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশন করে চলেছেন তাসনিম জাহান মিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। তাসনিমের প্রেমিক তাহজিদ হোসাইন বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে। তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে।

তাসনিমের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, তাসনিম জাহান মিমের সঙ্গে তাহজিদ হোসাইনের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিল। চলতি বছরের ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সঙ্গে আমার বাড়িতেই রাত্রিযাপন করে। স্থানীয়দের কাছে আপত্তিকর অবস্থায় তারা দুজন ধরা পড়লেও তাহজিদ সুকৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন: রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের দাবিতে ১ জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে যায়। তবে গভীর রাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করে আসছেন।

তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল গণমাধ্যমকে বলেন, ঘটনার জানাজানি হওয়ার পর উভয়পক্ষ বসে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিকস এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এই বিষয়টিকে পারিবারিক সম্পর্কের মধ্যে রাখতে চাই। তৃতীয় পক্ষ উসকানি দিয়ে বিষয়টি থানা-কাছারিতে নেওয়ার পাঁয়তারা করছে।

তাসনিমের বাবা রতন মোল্লা জানান, ছেলেমেয়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেওয়ায় আমার মেয়েটি ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা মেয়েকে ওই বাড়ি থেকে আনতে আগ্রহী নই।

তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। প্রেমের সম্পর্কের বিষয়টি জানার পর তিনি তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দেন। কয়েক মাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে ফুসলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটা নিয়ে গিয়ে ওই ষড়যন্ত্র করা হয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

তিনি আরও বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে একটি পক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।

এদিকে অভিযোগ উঠেছে, তাহজিদের মা বিউটি খাতুন তাসনিমকে কারো সঙ্গে দেখা বা কথা বলতে দিচ্ছেন না। যে কারণে মিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন যে, ছেলের কোনো আত্মীয় পুলিশের চাকরি করার সুবাদে তারা আইনি সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (৪ জুন) ঘটনাটি আমি জানতে পারি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়েপক্ষ সম্ভবত মামলার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা ঊর্ধ্বতন স্যাররা জানেন, তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ভাষাসৈনিক আয়েশা বেগম মারা গেছেন

ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাক্ষী ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুন, যিনি আয়েশা বেগম নামেও পরিচিত, (৯০) মারা গেছেন। গত শনিবার (৬ জুন) বিভিন্ন স্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র জানাচ্ছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৮টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে। পরে সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা হয়। জানাজা সম্পন্ন হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আয়েশা বেগম নবম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে এক মাস কারাবরণ করতে হয়েছিল।

তিনি কর্মজীবনে মহা-হিসাবরক্ষণ অধিদপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরের পরও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেলকে বিয়ে করতে না পেরে পাকিস্তানি এমপির কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


মডেলকে বিয়ে করতে না পেরে পাকিস্তানি এমপির কাণ্ড

পাকিস্তানের মডেল ও অভিনয়শিল্পী মোমিনা ইকবালকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল এবং হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এমপি সাকিব চাথারের বিরুদ্ধে।

এই মামলা দায়ের করা হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) এর মাধ্যমে, যা দেশটির প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের (পেকো) অধীনে।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাথারের বিরুদ্ধে সম্প্রতি মোমিনা ইকবাল এনসিসিআইএ-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার পর এ মামলাটি নথিবদ্ধ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সাকিব চাথার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী মিলে মোমিনাকে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইল করেছেন। এছাড়াও, তিনি মোমিনার এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে যে, সন্দেহভাজনরা এই অভিনেত্রীর উপর অবৈধ নজরদারি চালিয়েছেন এবং তার আত্মীয়স্বজনদের হুমকি দিয়েছেন।

এফআইআরে উল্লেখ করা হয়, সাকিব চাথার আগেই বিবাহিত—বিষয়টি জানতে পেরে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মোমিনা ইকবাল। এরপর সাকিব চাথার মোমিনার কিছু ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং বিয়েতে রাজি না হলে তার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালেও সাকিব চাথার এই অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, যার ফলে মোমিনার আগের একটি বিয়ের কথাবার্তা ভেঙে যায়। অভিযোগপত্র অনুযায়ী, তাকে, তার বর্তমান স্বামী এবং পরিবারের সদস্যদের ফোনে অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো হতো। এছাড়া, একই ধরনের বার্তা মোমিনার বোনের ফোনেও পাঠানো হতো।

এজাহারে বলা হয়েছে, এসব হুমকিমূলক বার্তাগুলো সাকিব চাথারের ব্যক্তিগত ফোন নম্বর থেকে এসেছে বলে শনাক্ত করা গেছে। পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে মোমিনার মোবাইল ফোন থেকে ওই আইনপ্রণেতার পাঠানো ব্ল্যাকমেইলের ভিডিওগুলো।

পেশায় আইনজীবী মোমিনার বোন এ হুমকির সপক্ষে একটি ভিডিও প্রমাণ এনসিসিআইএ-র কাছে জমা দিয়েছেন। ডিজিটাল প্রমাণ হিসেবে ভিডিওটি এবং মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে যে, সাকিব চাথার মোবাইল ফোনটি এনসিসিআইএ-র কাছে জমা দেওয়ার আগে ফোন থেকে সমস্ত ডেটা ও অ্যাপস মুছে ফেলেন।

এর আগে, হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগে লাহোরের চুং থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করার জন্য মোমিনা গিয়েছিলেন। সেখানে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে ওই আইনপ্রণেতা বারবার তার এবং তার তৎকালীন বাগদত্তার (যিনি বর্তমানে তার স্বামী) সঙ্গে যোগাযোগ করে গালিগালাজ করছেন এবং হুমকি দিচ্ছেন।

মোমিনা আরও জানান, সাকিব চাথার তাকে হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিয়েও হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে মোমিনা তার আইনজীবীদের নিয়ে চুং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম ইমদাদের সঙ্গেও দেখা করেছিলেন।

উল্লেখ্য, মোমিনা ইকবালের বিয়ের প্রস্তুতির সময়েই এই বিষয়টি প্রথম সামনে আসে। চলতি সপ্তাহের শুরুতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী

সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দাবি করেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখে দেওয়া হয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে এই মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। এর আগে এই সাধারণ মানুষ বিইআরসির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের আওতায় ছিল।

শুক্রবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘বিইআরসি একটি জুডিশিয়াল অথরিটি বা আধা-বিচারিক প্রতিষ্ঠান। তারা সুনির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে তাদের রুটিন কাজ হিসেবে এই মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের সংকল্প ছিল প্রান্তিক মানুষকে সুরক্ষা প্রদান করা। ফলে এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বিত্তবান গ্রাহকদের ওপর চাপ পড়লেও নিম্নআয়ের ৬৫ শতাংশ সাধারণ মানুষ এর আওতামুক্ত থাকবে।’

ব্রিফিংয়ের অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ও উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রেক্ষিত, পরিমাণ এবং ধরণ তুলে ধরেন। এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের উপ প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এবং অন্যান্য আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দেশগুলো বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘বিগত ২০ বছর ধরে যদি আমাদের দেশের মাটির নিচে আবিষ্কৃত এবং চিহ্নিত নিজস্ব জ্বালানি সম্পদ উত্তোলনের জন্য সঠিক নীতিমালা থাকত, তবে আজ আমাদের এতটা আমদানি নির্ভর হতে হতো না। পূর্ববর্তী নীতিমালার ভুলের কারণে আজ বৈশ্বিক সংকটে আমরা এতটা আঘাতপ্রাপ্ত এবং সংকুচিত হয়ে পড়েছি। বর্তমানে আমাদের আন্তর্জাতিক বাজারের বৈশ্বিক মানদণ্ড এবং বাধ্যবাধকতা মেনে মূল্য নির্ধারণ করতে হচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে, তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গত এক থেকে দেড় দশক ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের চক্র তৈরি হয়েছে, তা আপনারা দেখেছেন। এই দীর্ঘস্থায়ী অপরাধ ও দুর্নীতির গভীর চক্র থেকে পুরো খাতকে বের করে আনতে কিছুটা সময় লাগবে। তবে বর্তমান সরকারের স্পিরিট বা সংকল্প অত্যন্ত পরিষ্কার।’

তিনি জানান, সরকার একদিকে যেমন জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে, তেমনি বর্তমানের তাৎক্ষণিক সমস্যাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।

কালী টাকার অপরাধের বোঝা বহন করতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে সরকারকে এখনও ৪১ হাজার কোটি টাকার বিশাল ভর্তুকি দিতে হচ্ছে। অথচ দেশের খেলাপি ঋণ, মানি লন্ডারিং এবং অনানুষ্ঠানিক অর্থনীতির বিশাল আকারের দিকে তাকালে এই ৪১ হাজার কোটি টাকা কিছুই নয়। যারা এ অপরাধগুলো করে বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়েছেন, বিদেশে অর্থ পাচার করেছেন, মূলত তাদের সেই অপরাধের বোঝা আজকের সংকটময় ব্যবস্থাপনাকে বহন করতে হচ্ছে।

কোনো আনুষ্ঠানিক বা জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়া জনগণের স্বার্থে সরকার, গণমাধ্যম ও জনগণের মধ্যে একটি তথ্য বিনিময়ের স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার জনগণকে জানাতে চায়, আবার জনগণও জানতে চায়। সুস্থ গণমাধ্যম সংযোগকারী হিসেবে উভয়কেই সেবা দেবে। আমরা তথ্য প্রবাহের এই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রবেশ করতে চাচ্ছি, যেখানে যেকোনো জরুরি বিষয়ে আমরা নিয়মিত আপনাদের সঙ্গে বসব এবং পরামর্শ নেব।’

জনগণকে সচেতন রাখার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে প্রতিনিয়ত পৌঁছে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ঢাকা মহানগরী আমাদের সবার বসবাসের জায়গা। কিন্তু ঘর থেকে বের হলেই দূষিত বাতাস। একটি হাসপাতালে যাবেন, পাবলিক হাসপাতাল হলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না, এত দূষণ আর দুর্গন্ধ! আমার মনে হয়, ঢাকা শহরের সব রোগের মূলেই রয়েছে এই বুড়িগঙ্গা নদীর পানি।'

শনিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম 'দক্ষিণের জানালা' উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমার নিজেরই এখন মনে হয়, আমি আর ঢাকা শহরে থাকব না, নিজের দেশের শহরে গিয়ে থাকব। কারণ এই শহর আর বাসযোগ্য মনে হয় না।'

মন্ত্রী প্রকল্পনির্ভর উন্নয়নের সমালোচনা করে বলেন, 'নীতিনির্ধারণী মহল হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পর প্রকল্প করছে। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, তা মূল্যায়ন করা দরকার। প্রকল্প শেষ, তো সব শেষ, এমনটা যেন না হয়।' একই সঙ্গে তিনি বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রকল্প তৈরি হওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেন।

'দক্ষিণের জানালা' আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, এই আন্দোলন নগরবাসীকে আলোড়িত করবে। তবে শুধুমাত্র আন্দোলন নয়, এটিকে বাস্তবায়নের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছি।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, 'ঢাকা শহর আমাদের সবার, এটা কারও ব্যক্তিগত নয়। আমি যদি বদলাই, ঢাকা বদলাবে।'

তিনি বলেন, তারেক রহমান পরিবেশবান্ধব ও আধুনিক নগর গড়ে তোলার জন্য ইতোমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। 'সবার আগে বাংলাদেশ'-কে প্রাধান্য দিয়ে জনগণকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চান। একটি আধुनिक, মানবিক ও টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, 'ঢাকা দক্ষিণকে বলা যায় আদি ঢাকার একটি অংশ। ঢাকার সর্বাধিক ঐতিহ্য বা গুরুত্বপূর্ণ স্থান অবস্থিত এখানে। একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগানে সাজানো ছিল এই পুরান ঢাকা। আমরা চাই, এই আদি ঢাকাকে তার পুরোনো রূপ ফিরিয়ে দিতে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মহোদয়ের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%