ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক


সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর এলাকার পদ্মার চরাঞ্চলে চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় বর্ণনা করা হয়েছে নানা সংকটের কথা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে। চরখিদিরপুর এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হলে, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান, যাতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকানো যায়।

সোমবার (১৫ জুন) বিকালে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সীমান্ত সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, “সীমান্তে পুশ-ইন একটি বেআইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বা কৌশলে অন্য দেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়।” তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে এমন অপচেষ্টার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে অধিকাংশ ক্ষেত্রে এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

তিনি বলেন, “দাঁত দিয়ে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, সাধারণ মানুষেরও।” সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রশাসনের প্রধান দায়িত্ব।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে নাগরিকিত্বসংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।” এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়তে পারে। তাই স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, কয়েক দিন আগে রাজশাহী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের একটি অপচেষ্টা চালানো হয়েছিল। তবে স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ এবং বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ভবিষ্যতেও এমন কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সেই ইমন ইয়াবাসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সেই ইমন ইয়াবাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের সাথে যুক্ত থাকার অভিযোগে ইয়াবাসহ ইমন নামের এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে তাকে আটক করার ঘটনা ঘটে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান চালানোর অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়ে ইমনকে যখন আটক করে তল্লাশি চালানো হয়, তখন তার কাছে চারটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অপরাধ স্বীকার করার জন্য তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া উল্লেখ্য, গত ১৪ জুন আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে ইমনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশী উদ্যোক্তরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশী উদ্যোক্তরা

বাংলাদেশের রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেশের রফতানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক।

স্বল্প পর্যায়ে রফতানির সুযোগ রেখে সোমবার (১৫ জুন) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে প্রতি লেনদেনে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে ৫ হাজার ডলার। আর এক হাজার ডলারের পণ্য রফতানির বেলায় ইএক্সপি সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

দেশীয় উদ্যোক্তরা এখন থেকে তাদের পণ্য অনলাইনে বিদেশি ক্রেতাদের কাছেও খুচরা বিক্রি করতে পারবেন। অ্যামাজন-আলি এক্সপ্রেস-ফ্লিপকার্টের মত মার্কেটপ্লেসে পণ্য তালিকাভুক্ত করতে পারবেন দেশের উদ্যোক্তারা।

এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এতে বলেছে, ব্যবসা-থেকে-ভোক্তা ভিত্তিক রফতানি কার্যক্রম সহজতর এবং ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে দেশীয় উদ্যোক্তারা অ্যামাজন, আলি এক্সপ্রেস, ই-বে, তেমু, ফ্লিপকার্ট এর মত বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে পণ্য তালিকাভুক্ত করতে পারবেন। ঘরে বসেই এসব প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য সরাসরি বিদেশি ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন।

এসব রফতানি প্রক্রিয়া শেষ করতে হবে বাণিজ্যিক ব্যাংকের অথোরাইজড ডিলারের (এডি) মাধ্যমে। পণ্য রফতানিতে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি আছে কি না, এডি শাখা তা যাচাই করবে।

এভাবে ব্যবসা করার জন্য প্রতি বছর অনলাইন মাকের্ট প্লেসের সাবস্ক্রিপশন ফিও পরিশোধ করতে পারবেন উদ্যোক্তারা।

সার্কুলারে বলা হয়েছে, রফতানিকারকের বিদেশি ‍মুদ্রা হিসাবের (ইরআরকিউ) মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে। কোনো সময় ক্রেতাকে মূল্য ফেরত দেওয়ার দরকার হলে এবং তখন ইরআরকিউ হিসাবে বিদেশি মুদ্রার ঘাটতি থাকলে স্থানীয় মুদ্রা হিসাব থেকে তা সমন্বয় করে দেবে এডি শাখা।

ফলে বাংলাদেশের রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেশের রফতানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সীমান্তপারের ই-কমার্স কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বাজেট অধিবেশন আগামীকাল ১৬ জুন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে গঠিত মন্ত্রিপরিষদ কমিটির সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। তিনি জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনও ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না। অর্থমন্ত্রী বলেছিলেন, কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে এবং প্রদত্ত অর্থ পরিবারের নারীর হাতেই থাকতে হবে, এই বিষয়ে কঠোর নজরদারি করা হবে। আজকের সভায় তিনি এমন তথ্য দেন। অর্থমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রমের তদারকির জন্য জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেযা হয়েছে। কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সামাজিক নিরাপত্তার কর্মসূচিতে রাজনৈতিক বা দলীয় প্রভাবের অভিযোগ ছিল, কিন্তু ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কোনওভাবে দলীয় সম্পৃক্ততার সুযোগ থাকবে না। সরকারি কর্মকর্তারাই পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য দায়িত্বশীল থাকবেন। অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রায় ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যপ্রাপ্তিতে সহায়তা দেওয়ার জন্য এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সরকারের এই বৃহৎ সামাজিক সুরক্ষা কর্মসূচি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি উপকারভোগীদের জীবনে কর্মসূচির প্রকৃত প্রভাবও মূল্যায়ন করা হবে। অর্থাৎ, এই সহায়তা তাদের দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে কেমন ভূমিকা রাখছে, সেটি পর্যবেক্ষণের আওতায় থাকবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের এত বড় ব্যয়ের একটি কর্মসূচির সুফল প্রকৃত মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠ প্রশাসনকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং সেই স্থিতিশীলতার ভিত্তিতে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। একই সঙ্গে বাজেটের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাতে সরকার কাজ করছে। অর্থমন্ত্রী জানান, আমাদের লক্ষ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল শুধু একটি বিশেষ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদারকি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হলেও ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে নীতিমালা পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যদি একটি দরিদ্র পরিবারের নারী সদস্য মারা যায় এবং পরিবারের দায়িত্ব একজন পিতা একাই নিয়ে থাকে, তাহলে ভবিষ্যতে এমন বিষয়গুলো নীতিমালায় বিবেচনার সুযোগ থাকতে পারে। তিনি আরও জানান, কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে। এসব কার্ডধারী কৃষকরা স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। অর্থমন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এজন্য কর্মসূচিগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, অর্থসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%