ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে শিশু ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড প্রদান


বরিশালে শিশু ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড প্রদান

বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণের মামলায় আদালত আলমগীর সিকদার (৫২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামির এক লাখ টাকা জরিমানা করাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি আসামি আলমগীরের বাড়িতে আসা-যাওয়া করতো। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণির ওই মাদরাসাছাত্রী আলমগীরের বাসায় গেলে, সেখানে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন আলমগীর। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আর এ ঘটনায় জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।

এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। এরপর ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে একমাত্র আসামি করে চার্জশিট দেন।

বৃহস্পতিবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। একই সঙ্গে ভুক্তভোগী এবং তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত লাল কার্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


বিতর্কিত লাল কার্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে প্রদত্ত লাল কার্ড নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে সেটির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না।

বৃহস্পতিবার ভোরে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করেছে। ম্যাচে প্রথমে বালোগুন গোল করে দলকে এগিয়ে দেন। পরে মালিক টিলম্যান আরেকটি গোল করেন, যা দলের জয় নিশ্চিত করে।

কিন্তু ম্যাচের ৬৪তম মিনিটে বিপত্তি ঘটে। বলের দখল নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুটের স্টাড লাগিয়ে ফেলেন বালোগুন। প্রথমে রেফারি শুধু ফাউলের বাঁশি বাজালেও ভিডিও সহকারী রেফারির পরামর্শে ঘটনাটি আবার দেখেন এবং সরাসরি লাল কার্ড দেখান।

ফলস্বরূপ, বালোগুন শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। অনেক সমর্থকের ধারণা ছিল, যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। কারণ, এর আগে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে একই ধরনের একটি চ্যালেঞ্জের জন্য লিওনেল মেসি শাস্তি পাননি।

তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যদি কোনো ফুটবলার সরাসরি লাল কার্ড বা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ থেকে বহিষ্কৃত হয়, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। প্রয়োজনে শৃঙ্খলা কমিটি অতিরিক্ত শাস্তিও দিতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, খেলার সঙ্গে সম্পর্কিত ঘটনার ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। বিশেষ পরিস্থিতি ছাড়া সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় না।

অতএব, বালোগুনের সম্পর্কে যেহেতু এক ম্যাচের স্বাভাবিক নিষিদ্ধ করা হয়েছে এবং অতিরিক্ত কোনো শাস্তি ইউন্যাদিরিক করা হয়নি, তাই যুক্তরাষ্ট্রের আপিল করার সুযোগ নেই।

এদিকে সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, ঘটনাটি ছিল পুরোপুরি দুর্ঘটনাবশত। ভিডিও সহকারী রেফারির হস্তক্ষেপে লাল কার্ড প্রদর্শন করা ঠিক হয়নি। তাঁর বিশ্বাস, এই সিদ্ধান্ত ম্যাচের গতিপথ পরিবর্তন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন: ইয়াও ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন: ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীন বাংলাদেশর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ঢাকার চীনা দূতাবাসে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চীন বাংলাদেশে জে-১০ সিই ফাইটার জেট বিক্রি করছে এবং এ সম্পর্কে উভয় দেশের প্রতিনিধিদলের সফরও হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রশ্ন করা হয়।

এছাড়া যৌথ ইশতেহারের একটি ধারার ব্যাখ্যা জানতে চাওয়ায় প্রশ্ন করা হয়, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, এটি কি জাপানকে লক্ষ্য করে বলা হয়েছে কিনা?

প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে যৌথ ইশতেহারে উভয় পক্ষ মতবিনিময়, উঁচু পর্যায়ের সফর এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি উভয় দেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক বোঝাপড়া ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

তিনি বলেন, তাই বলা যায়, দুই দেশের সহযোগিতা অত্যন্ত বিস্তৃত। প্রতিরক্ষা সহযোগিতাও এর একটি অংশ। তবে নির্দিষ্ট কোনো ক্রয় প্রকল্প নিয়ে মন্তব্য করার অবস্থানে তিনি নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘দয়া করে বুঝবেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।’

তবে তিনি আরও যোগ করেন, ‘শেয়ার্ড ফিউচার’ বা অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়ের স্তরে সম্পর্ক উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাসহ সব ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা দেখতে পাওয়া যাবে।

দ্বিতীয় প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফলাফল দৃঢ়ভাবে সমুন্নত রাখা অপরিহার্য। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা এশিয়া ও বিশ্বের সকল মানুষের জন্য একটি সাধারণ দায়িত্ব। তিনি বলেন, কিছু পরিস্থিতি বর্তমান সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, চীন ও বাংলাদেশের যৌথ বার্তা হলো বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তাঁর বিশ্বাস, যৌথ ইশতেহারে মূলত এই বার্তাই প্রতিফলিত হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ থেকে ২৬ জুন চীন সফর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে যে রোগে এ পর্যন্ত ৮৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


সিলেটে যে রোগে এ পর্যন্ত ৮৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬৫

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাস বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে। সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর।

সুত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ সময় সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালের ৪১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬৫ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, এ বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। সুনামগঞ্জ জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে (সন্দেহজনক ৩৬, নিশ্চিত ১)। এরপর সিলেট জেলায় ৩০ জন (সন্দেহজনক ২৮, নিশ্চিত ২), মৌলভীবাজার জেলায় ১১ জন (সন্দেহজনক ১০, নিশ্চিত ১) এবং হবিগঞ্জ জেলায় ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে নিজ অর্থে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক বাদল তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

​মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


কালকিনিতে নিজ অর্থে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক বাদল তালুকদার

মাদারীপুরের কালকিনিতে গ্রামীণ রাস্তা নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সংস্কার করে এলাকার মানুষের মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার। তার এই মহতী উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সড়কের মধ্যে হাবি কাজীর বাড়ির সামনে একশো মিটার রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির মধ্যে হাবি কাজীর বাড়ির সামনে ১০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হতো। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি।

গ্রামবাসীর এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে আসেন এলাকার সুপরিচিত সমাজসেবক বাদল তালুকদার। তিনি কারও অনুদান বা সরকারি তহবিলের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় সংস্কার সামগ্রী (ইট, বালু, খোয়া) এনে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কাজী ওসমান বলেন, রাস্তাটির জন্য আমাদের কষ্টের সীমা ছিল না। একটু বৃষ্টি রাস্তায় পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হতো, রিকশা-ভ্যান ভেতরে আসতে চাইত না। সমাজসেবক বাদল ভাই নিজ খরচে আমাদের রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এই বিষয়ে জানতে চাইলে সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার বলেন, "আমি কোনো প্রশংসা বা প্রচারের জন্য এটি করিনি। প্রতিদিন চোখের সামনে ছোট ছোট ছেলে-মেয়ে আর অসুস্থ মানুষকে এই রাস্তায় কষ্ট পেতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের যোগ্য করার চেষ্টা করেছি মাত্র। আমাদের সবারই উচিত শুধু সরকারের ওপর ভরসা না করে নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে এগিয়ে আসা।"

রাস্তাটি সংস্কারের পর এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয় তরুণ ও সাধারণ মানুষ এই সমাজসেবকের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ এলাকার জনদুর্ভোগে এগিয়ে আসেন, তবে দেশের গ্রামীণ অবকাঠামোর চিত্র দ্রুত বদলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%