ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে যে রোগে এ পর্যন্ত ৮৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬৫


সিলেটে যে রোগে এ পর্যন্ত ৮৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬৫

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাস বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে। সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর।

সুত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ সময় সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালের ৪১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬৫ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, এ বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। সুনামগঞ্জ জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে (সন্দেহজনক ৩৬, নিশ্চিত ১)। এরপর সিলেট জেলায় ৩০ জন (সন্দেহজনক ২৮, নিশ্চিত ২), মৌলভীবাজার জেলায় ১১ জন (সন্দেহজনক ১০, নিশ্চিত ১) এবং হবিগঞ্জ জেলায় ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে নিজ অর্থে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক বাদল তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

​মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


কালকিনিতে নিজ অর্থে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক বাদল তালুকদার

মাদারীপুরের কালকিনিতে গ্রামীণ রাস্তা নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সংস্কার করে এলাকার মানুষের মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার। তার এই মহতী উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সড়কের মধ্যে হাবি কাজীর বাড়ির সামনে একশো মিটার রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির মধ্যে হাবি কাজীর বাড়ির সামনে ১০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হতো। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি।

গ্রামবাসীর এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে আসেন এলাকার সুপরিচিত সমাজসেবক বাদল তালুকদার। তিনি কারও অনুদান বা সরকারি তহবিলের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় সংস্কার সামগ্রী (ইট, বালু, খোয়া) এনে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কাজী ওসমান বলেন, রাস্তাটির জন্য আমাদের কষ্টের সীমা ছিল না। একটু বৃষ্টি রাস্তায় পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হতো, রিকশা-ভ্যান ভেতরে আসতে চাইত না। সমাজসেবক বাদল ভাই নিজ খরচে আমাদের রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এই বিষয়ে জানতে চাইলে সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার বলেন, "আমি কোনো প্রশংসা বা প্রচারের জন্য এটি করিনি। প্রতিদিন চোখের সামনে ছোট ছোট ছেলে-মেয়ে আর অসুস্থ মানুষকে এই রাস্তায় কষ্ট পেতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের যোগ্য করার চেষ্টা করেছি মাত্র। আমাদের সবারই উচিত শুধু সরকারের ওপর ভরসা না করে নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে এগিয়ে আসা।"

রাস্তাটি সংস্কারের পর এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয় তরুণ ও সাধারণ মানুষ এই সমাজসেবকের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ এলাকার জনদুর্ভোগে এগিয়ে আসেন, তবে দেশের গ্রামীণ অবকাঠামোর চিত্র দ্রুত বদলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


রাজধানীতে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২২ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ায়ী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

এ সময় গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শটগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা।

তিনি আরো জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামুড়হুদায় আটক হলেন যুবলীগকর্মী নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


দামুড়হুদায় আটক হলেন যুবলীগকর্মী নজরুল

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী নজরুল মেম্বারকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক নজরুল মেম্বার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির হামজা বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ২টার দিকে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নজরুল মেম্বারকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করেন। এই উদ্বোধনের অংশ হিসেবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবির অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শ, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি তাঁর সভাপতিত্বে বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী উপলক্ষে রাজশাহীতে দীর্ঘ মেয়াদী উৎসবের অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর সংস্কৃতি প্রেমীদের জন্য এই তিন দিনে নজরুলের জীবন ও কর্মের উপর ভিত্তি করে অনেক ধরনের আয়োজন থাকবে।

তিনি জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টায় নজরুলের স্মৃতি নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ৩ জুলাই বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৪ জুলাই নজরুলের বিভিন্ন ধারার গান নিয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এই তিন দিনব্যাপী আনন্দময় ও উৎসবমুখর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজশাহীর সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%