ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস


ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

নরওয়ের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার পরপরই ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই প্রচণ্ড কষ্ট সইয়ে, এবার তিনি আবারও সবার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেইসঙ্গে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে ভিনিসিয়ুস লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, নানা বয়সের অনেক মানুষকে তিনি সমর্থন করতে দেখেছেন। তিনি আমাদের স্বপ্নকে লালন করতে দেখেছেন, তাই তার চুপ করে থাকা ঠিক হবে না। তবে নিজেকে সামলে নিতে এবং আত্মপলব্ধির জন্য তার কিছুদিনের দরকার ছিল।

তিনি আরও বলেন, জাতীয় দলের জার্সি পরতে পারাটা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান, এবং বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

আরও পড়ুন: মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ভোটের ব্যর্থতা ঘুচিয়ে ভবিষ্যতে ব্রাজিলকে আবারও শীর্ষে তোলার প্রতিশ্রুতি দেন ভিনিসিয়ুস। তিনি বলেন, "আমি জানি, আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা লক্ষ্যে মনোযোগী ছিলাম, আপনারা এবং আমার পরিবারের জন্য আমি বিশ্বকাপে সাফল্য কতটা চেয়েছিলাম। এই হতাশার অনুভূতি অদ্ভূত। আমাদের একটি শক্তিশালী দল ছিল, কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাচ্ছি এবং ফুটবলে বিশ্বের শীর্ষে ফেরার যে স্বপ্ন আমাদের, সেজন্য আমি লড়াই করে যাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঘুম হচ্ছে না, তা-ও জিমে তাঁকে যেতেই হবে! মাতৃত্বকালী কোন অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমান্থা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ এম


রাতে ঘুম হচ্ছে না, তা-ও জিমে তাঁকে যেতেই হবে! মাতৃত্বকালী কোন  অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমান্থা?

৯ জুলাই সমাজমাধ্যমে একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’ করার পোশাকে।

মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্তই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় আবার আসেন নায়িকা।

৯ জুলাই সমাজমাধ্যমের পাতায় একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’-এর পোশাকে। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “অনিদ্রা তো খুব মজার, কিন্তু তার পরেও আমরা জিমে যাচ্ছি”। অর্থাৎ, ঘুম না-হওয়ার সমস্যার মধ্যেও শরীরচর্চা করতে তিনি রাজি। নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় অনিদ্রার অস্বস্তিকে হালকা করে দেখানোর প্রচেষ্টা করেছেন সমান্থা।

গর্ভাবস্থায় অনিদ্রা অবশ্য নতুন কোনও সমস্যা নয়। বিশেষজ্ঞদের মতে, হরমোনের ওঠানামা, শারীরিক অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ এবং সন্তানের সঙ্গে বিভিন্ন মানসিক উদ্বেগ— সব মিলিয়ে বহু সন্তানসম্ভবা নারীর রাতের ঘুম ব্যাহত হয়। প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে দিনে ঘুমঘুম ভাব থাকলেও রাতে গভীর ঘুম আসতে নাও পারে। আবার ইস্ট্রোজেনের পরিবর্তনের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও প্রভাব পড়ে, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

চিকিৎসকদের পরামর্শ হল, গর্ভাবস্থায় যথেষ্ট বিশ্রামের পাশাপাশি নিয়মিত হালকা শারীরচর্চা, আরামদায়ক ভঙ্গিতে ঘুমানো, ক্যাফিন এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনিদ্রার সমস্যা অনেকটা কমানো সম্ভব।

সম্প্রতি সমান্থা জানিয়েছেন, হাতের কাজ শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতি নেবেন। অভিনেত্রীর এই খোলামেলা পোস্টে বহু অনুরাগী শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী জিহাদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ এম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী জিহাদের

জীবিকার খোঁজে এবং পরিবারের জন্য স্বচ্ছলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে দুই বছর আগে সৌদি আরবে চলে গিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। তবে তার পরিবারের স্বপ্ন পূরণের আগে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার সময় সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবারের সদস্য, স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার একজন বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ প্রায় দুই বছর আগে জীবিকার খোঁজে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।

স্থানীয়দের মতে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য জিহাদ নিরলসভাবে পরিশ্রম করে আসছিলেন। তার উপার্জনের উপর পরিবার অনেকটা নির্ভরশীল ছিল। হঠাৎ করে এমন মর্মান্তিক মৃত্যুর ফলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এর ফলে এলাকার মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ম্যাচ কবে, কখন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ এম


সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ম্যাচ কবে, কখন?

মিকেল মেরিনোর একটি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। লা রোহা শেষ চারে বর্তমান রানার্সআপ ফ্রান্সের প্রতিপক্ষ হবে।

স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ এম


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

মার্কিন সরকারের অনুরোধের কারণে এক মাস পিছিয়ে যাওয়ার পর অবশেষে ওপেনএআই আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের অন্যতম শক্তিশালী এবং উন্নত এআই মডেল ‘জিপিটি-৫.৬’ প্রকাশ্যে আনতে যাচ্ছে।

শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার হতে পারে—এমনি জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এর মুক্তি গত মাসে স্থগিত করা হয়েছিল।

এ তথ্য বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাক্সিওস-এর প্রতিবেদন থেকে জানা গেছে।

বর্তমান সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন অত্যাধুনিক এআই মডেল তৈরির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি জটিল ও কয়েক দশকের পুরোনো প্রযুক্তি ব্যবস্থার উপর নির্ভরশীল খাতগুলোতে অত্যন্ত পরিশীলিত এবং বড় ধরনের সাইবার হামলাকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে পারে।

চীন, রাশিয়া বা অন্যান্য দেশের সামরিক অথবা গোয়েন্দা সংস্থাগুলো যাতে এই উন্নত এআই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে, সেই জন্য ওয়াশিংটন উন্নত মডেলগুলোর মুক্তির ওপর স্ক্রিনিং বা নজরদারি বাড়িয়েছে।

অন্যদিকে, চীনা কর্তৃপক্ষও দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে, যাতে চীনের সবচেয়ে উন্নত এবং এখনো মুক্তি না পাওয়া এআই মডেলগুলোর বিদেশি অ্যাক্সেস সীমিত করা যায়।

এছাড়া, গত ১২ জুন মার্কিন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ আদেশের পর ওপেনএআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী ‘অ্যানথ্রপিক’ তাদের সবচেয়ে উন্নত মডেল—‘মিথোস ৫’ এবং ‘ফেবল ৫’ আকস্মিকভাবে সমস্ত ব্যবহারকারীর জন্য নিষ্ক্রিয় করে দিয়েছিল।

তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা সেফগার্ড নিশ্চিত করার পর গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

অ্যাক্সিওস-এর প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ওপেনএআই কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর, ট্রাম্প প্রশাসন ‘জিপিটি-৫.৬’ মডেলটি বড় পরিসরে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত ওপেনএআই কেবল অল্প কিছু যাচাইকৃত পার্টনারদের এই মডেলটি ব্যবহারের অনুমতি দিয়েছিল, যাদের বিস্তারিত তথ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছিল।

ওপেনএআই গত মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-৫.৬’-এর পাশাপাশি কম খরচের দুটি সংস্করণ ‘টেরা’ এবং ‘লুনা’-ও বাজারে ছাড়বে।

এদিকে, এই ঘোষণার পরপরই বুধবার (৮ জুলাই) ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্সএআই-এর তৈরি শীর্ষস্থানীয় এআই মডেল ‘গ্রোক ৪.৫’-ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%