ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে ঘুম হচ্ছে না, তা-ও জিমে তাঁকে যেতেই হবে! মাতৃত্বকালী কোন অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমান্থা?


রাতে ঘুম হচ্ছে না, তা-ও জিমে তাঁকে যেতেই হবে! মাতৃত্বকালী কোন  অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমান্থা?

৯ জুলাই সমাজমাধ্যমে একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’ করার পোশাকে।

মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্তই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় আবার আসেন নায়িকা।

৯ জুলাই সমাজমাধ্যমের পাতায় একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’-এর পোশাকে। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “অনিদ্রা তো খুব মজার, কিন্তু তার পরেও আমরা জিমে যাচ্ছি”। অর্থাৎ, ঘুম না-হওয়ার সমস্যার মধ্যেও শরীরচর্চা করতে তিনি রাজি। নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় অনিদ্রার অস্বস্তিকে হালকা করে দেখানোর প্রচেষ্টা করেছেন সমান্থা।

আরও পড়ুন: ‘জনপ্রতিনিধিদের সব সমস্যা সমাধান সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’

গর্ভাবস্থায় অনিদ্রা অবশ্য নতুন কোনও সমস্যা নয়। বিশেষজ্ঞদের মতে, হরমোনের ওঠানামা, শারীরিক অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ এবং সন্তানের সঙ্গে বিভিন্ন মানসিক উদ্বেগ— সব মিলিয়ে বহু সন্তানসম্ভবা নারীর রাতের ঘুম ব্যাহত হয়। প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে দিনে ঘুমঘুম ভাব থাকলেও রাতে গভীর ঘুম আসতে নাও পারে। আবার ইস্ট্রোজেনের পরিবর্তনের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও প্রভাব পড়ে, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

চিকিৎসকদের পরামর্শ হল, গর্ভাবস্থায় যথেষ্ট বিশ্রামের পাশাপাশি নিয়মিত হালকা শারীরচর্চা, আরামদায়ক ভঙ্গিতে ঘুমানো, ক্যাফিন এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনিদ্রার সমস্যা অনেকটা কমানো সম্ভব।

সম্প্রতি সমান্থা জানিয়েছেন, হাতের কাজ শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতি নেবেন। অভিনেত্রীর এই খোলামেলা পোস্টে বহু অনুরাগী শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করেছেন।

আরও পড়ুন: মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, আমিনুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী জিহাদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ এম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী জিহাদের

জীবিকার খোঁজে এবং পরিবারের জন্য স্বচ্ছলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে দুই বছর আগে সৌদি আরবে চলে গিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। তবে তার পরিবারের স্বপ্ন পূরণের আগে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার সময় সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবারের সদস্য, স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার একজন বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ প্রায় দুই বছর আগে জীবিকার খোঁজে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।

স্থানীয়দের মতে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য জিহাদ নিরলসভাবে পরিশ্রম করে আসছিলেন। তার উপার্জনের উপর পরিবার অনেকটা নির্ভরশীল ছিল। হঠাৎ করে এমন মর্মান্তিক মৃত্যুর ফলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এর ফলে এলাকার মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ম্যাচ কবে, কখন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ এম


সেমিফাইনালে ফ্রান্স-স্পেন ম্যাচ কবে, কখন?

মিকেল মেরিনোর একটি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। লা রোহা শেষ চারে বর্তমান রানার্সআপ ফ্রান্সের প্রতিপক্ষ হবে।

স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ এম


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

মার্কিন সরকারের অনুরোধের কারণে এক মাস পিছিয়ে যাওয়ার পর অবশেষে ওপেনএআই আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের অন্যতম শক্তিশালী এবং উন্নত এআই মডেল ‘জিপিটি-৫.৬’ প্রকাশ্যে আনতে যাচ্ছে।

শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার হতে পারে—এমনি জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এর মুক্তি গত মাসে স্থগিত করা হয়েছিল।

এ তথ্য বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাক্সিওস-এর প্রতিবেদন থেকে জানা গেছে।

বর্তমান সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন অত্যাধুনিক এআই মডেল তৈরির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি জটিল ও কয়েক দশকের পুরোনো প্রযুক্তি ব্যবস্থার উপর নির্ভরশীল খাতগুলোতে অত্যন্ত পরিশীলিত এবং বড় ধরনের সাইবার হামলাকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে পারে।

চীন, রাশিয়া বা অন্যান্য দেশের সামরিক অথবা গোয়েন্দা সংস্থাগুলো যাতে এই উন্নত এআই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে, সেই জন্য ওয়াশিংটন উন্নত মডেলগুলোর মুক্তির ওপর স্ক্রিনিং বা নজরদারি বাড়িয়েছে।

অন্যদিকে, চীনা কর্তৃপক্ষও দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে, যাতে চীনের সবচেয়ে উন্নত এবং এখনো মুক্তি না পাওয়া এআই মডেলগুলোর বিদেশি অ্যাক্সেস সীমিত করা যায়।

এছাড়া, গত ১২ জুন মার্কিন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ আদেশের পর ওপেনএআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী ‘অ্যানথ্রপিক’ তাদের সবচেয়ে উন্নত মডেল—‘মিথোস ৫’ এবং ‘ফেবল ৫’ আকস্মিকভাবে সমস্ত ব্যবহারকারীর জন্য নিষ্ক্রিয় করে দিয়েছিল।

তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা সেফগার্ড নিশ্চিত করার পর গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

অ্যাক্সিওস-এর প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ওপেনএআই কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর, ট্রাম্প প্রশাসন ‘জিপিটি-৫.৬’ মডেলটি বড় পরিসরে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত ওপেনএআই কেবল অল্প কিছু যাচাইকৃত পার্টনারদের এই মডেলটি ব্যবহারের অনুমতি দিয়েছিল, যাদের বিস্তারিত তথ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছিল।

ওপেনএআই গত মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-৫.৬’-এর পাশাপাশি কম খরচের দুটি সংস্করণ ‘টেরা’ এবং ‘লুনা’-ও বাজারে ছাড়বে।

এদিকে, এই ঘোষণার পরপরই বুধবার (৮ জুলাই) ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্সএআই-এর তৈরি শীর্ষস্থানীয় এআই মডেল ‘গ্রোক ৪.৫’-ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হানিয়া আমিরের পোশাক নিয়ে নেটপাড়ায় তীব্র বিতর্ক, উরফি জাভেদের সঙ্গে তুলনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ এম


হানিয়া আমিরের পোশাক নিয়ে নেটপাড়ায় তীব্র বিতর্ক, উরফি জাভেদের সঙ্গে তুলনা

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘ইভস সেন্ট লরেন্ট’-এর আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

ইভেন্টে তার লুক ও ফ্যাশন চয়েস প্রশংসিত হলেও, পোশাকের ধরন নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

কী পোশাক পরেছিল হানিয়া?

হাই-প্রোফাইল এই উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে হানিয়াকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে, ছবি তুলতে এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

অনুষ্ঠানে হানিয়া সম্পূর্ণ কালো রঙের একটি ‘ইভস সেন্ট লরেন্ট’ অনসাম্বল (পোশাক) পরিধান করেছিলেন, যার মধ্যে ছিল একটি সিল্কের রাফেল্ড ম্যাক্সি স্কার্ট এবং সঙ্গে কালো স্টকিংস। এই ওয়েস্টার্ন লুকের সঙ্গে তিনি নুড মেকআপ এবং একটি স্লিক ওয়েট-হেয়ার (ভেজা চুলের) স্টাইল বেছে নিয়েছিলেন।

হানিয়ার এই খোলামেলা ওয়েস্টার্ন পোশাকের ভিডিও সামনে আসতেই নেটদুনিয়া স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল ভক্ত হানিয়ার পাশে দাঁড়িয়ে তার ফ্যাশন চয়েসকে সমর্থন করেছেন।

এছাড়া আরও পড়ুন: ইউটিউবারের সঙ্গে অভিনেত্রী দুরে ফিশানের বিয়ের গুঞ্জন

একজন ভক্ত সমালোচকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের সমস্যাটা কী? এটা সম্পূর্ণ তার (হানিয়া) নিজের পছন্দ। তাকে তার মতো থাকতে দিন। আপনারা সবসময় মানুষকে তার চেহারা বা পোশাক দিয়ে বিচার করতে প্রস্তুত থাকেন।’

অন্যদিকে, সমালোচকদের মতে এ ধরনের ফ্যাশন পাকিস্তানের নিজস্ব সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকে হানিয়াকে ভারতীয় ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ ও রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি।

পাকিস্তানের জনপ্রিয় অনলাইন শপিং সাইটের নাম টেনে একজন মন্তব্য করেন, ‘যখন আপনি দারাজ থেকে উরফি জাভেদের অর্ডার দেবেন!’ আবার কেউ কেউ লিখেছেন, ‘আমাদের মেয়েদের জন্য এটি একটি খারাপ উদাহরণ।’

এছাড়া অনেকে অভিনেত্রী আলিজাহ শাহর প্রসঙ্গ টেনে বলেন, আলিজাহ এই ধরনের পোশাক পরলে হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে এর চেয়েও অনেক বেশি ট্রোলের শিকার হতেন।

এদিকে, পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও ট্রোল চললেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি হানিয়া আমির। সাধারণত যেকোনো বিতর্কিত বিষয় এড়িয়ে চলতেই পছন্দ করেন এই অভিনেত্রী।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%