০৭:০০ এম
মার্কিন সরকারের অনুরোধের কারণে এক মাস পিছিয়ে যাওয়ার পর অবশেষে ওপেনএআই আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের অন্যতম শক্তিশালী এবং উন্নত এআই মডেল ‘জিপিটি-৫.৬’ প্রকাশ্যে আনতে যাচ্ছে।
শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার হতে পারে—এমনি জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এর মুক্তি গত মাসে স্থগিত করা হয়েছিল।
এ তথ্য বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাক্সিওস-এর প্রতিবেদন থেকে জানা গেছে।
আরও পড়ুন: শূন্যে ভাসবে টেসলার রোডস্টার, মাস্কের নতুন উদ্ভাবন
বর্তমান সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন অত্যাধুনিক এআই মডেল তৈরির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি জটিল ও কয়েক দশকের পুরোনো প্রযুক্তি ব্যবস্থার উপর নির্ভরশীল খাতগুলোতে অত্যন্ত পরিশীলিত এবং বড় ধরনের সাইবার হামলাকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে পারে।
চীন, রাশিয়া বা অন্যান্য দেশের সামরিক অথবা গোয়েন্দা সংস্থাগুলো যাতে এই উন্নত এআই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে, সেই জন্য ওয়াশিংটন উন্নত মডেলগুলোর মুক্তির ওপর স্ক্রিনিং বা নজরদারি বাড়িয়েছে।
অন্যদিকে, চীনা কর্তৃপক্ষও দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে, যাতে চীনের সবচেয়ে উন্নত এবং এখনো মুক্তি না পাওয়া এআই মডেলগুলোর বিদেশি অ্যাক্সেস সীমিত করা যায়।
আরও পড়ুন: অ্যামাজনের নতুন এআই ডিভাইস সারা দিনের কথা শুনে কাজ মনে করিয়ে দেবে
এছাড়া, গত ১২ জুন মার্কিন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ আদেশের পর ওপেনএআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী ‘অ্যানথ্রপিক’ তাদের সবচেয়ে উন্নত মডেল—‘মিথোস ৫’ এবং ‘ফেবল ৫’ আকস্মিকভাবে সমস্ত ব্যবহারকারীর জন্য নিষ্ক্রিয় করে দিয়েছিল।
তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা সেফগার্ড নিশ্চিত করার পর গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
অ্যাক্সিওস-এর প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ওপেনএআই কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর, ট্রাম্প প্রশাসন ‘জিপিটি-৫.৬’ মডেলটি বড় পরিসরে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: মেসেজে সালামের উত্তর দেওয়া ওয়াজিব কি না?
এখন পর্যন্ত ওপেনএআই কেবল অল্প কিছু যাচাইকৃত পার্টনারদের এই মডেলটি ব্যবহারের অনুমতি দিয়েছিল, যাদের বিস্তারিত তথ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছিল।
ওপেনএআই গত মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-৫.৬’-এর পাশাপাশি কম খরচের দুটি সংস্করণ ‘টেরা’ এবং ‘লুনা’-ও বাজারে ছাড়বে।
এদিকে, এই ঘোষণার পরপরই বুধবার (৮ জুলাই) ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্সএআই-এর তৈরি শীর্ষস্থানীয় এআই মডেল ‘গ্রোক ৪.৫’-ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: সাইবার ঝুঁকিতে ১৫ খাত, বিশেষজ্ঞদের সতর্কতার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন