০৯:৩০ এম
আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। এই আয়োজন জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে করা হয়েছে। উন্মুক্ত কনসার্ট দুটি আয়োজন করা হয়েছে যাতে জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়া যায়। কনসার্ট দুটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
এই আয়োজনে গান পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। এছাড়া, একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।
আরও পড়ুন: ১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল
অন্যদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের জন্য গান’ শীর্ষক আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, এই আয়োজনটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় করা হয়েছে।
এ অনুষ্ঠানে গান শোনাবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দর্শকদের জন্য প্রবেশদ্বার দুপুর ১টায় খুলে দেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গানের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতেই এই দুটি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান দুটি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন: সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন