ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চাপের মুখে নেতানিয়াহু


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চাপের মুখে নেতানিয়াহু

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলার জবাবে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এই ঘটনার প্রেক্ষাপটে ইসরাইলের বিরোধী রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র সমালোচনা করেছেন। তারা একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার আহ্বান জানান।

ইসরাইলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বেনেট ইরানের হামলাকে ‘সত্যের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বেনেট বলেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে যে এটি একটি ‘সার্বভৌম রাষ্ট্র, যা নিজেকে রক্ষা করতে সক্ষম’। ইসরাইলকে শক্তিশালী হতে হবে এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

ইসরাইলি বিরোধী নেতার এই বক্তব্য সেই সময় আসে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইরানি হামলার জবাব না দিতে অনুরোধ করেছেন।

এছাড়া, ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আজ রাতে তেহরানকে অব্যশই জ্বলতে হবে।’ এই মন্তব্যটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবার্তা জারির কিছুক্ষণের মধ্যে আসে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, ইসরাইলের শত্রুরা বুঝতে পেরেছে যে ‘নেতানিয়াহু একজন দুর্বল ও ব্যর্থ নেতা।’ তিনি মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ‘ইসরাইলকে আরেকটি যুদ্ধে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই’।

তিনি আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: চীনে পরিবারের দায়িত্বে শিশুদের চেয়ে বয়স্কদের প্রতি বেশি মনোযোগ

এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভবনীয় গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এ সময় মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ: জেন-জি আন্দোলনের মডেল হিসেবে আন্তর্জাতিক যুব আন্দোলনে প্রভাব

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুর মান কতটা ভালো?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ এম


দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুর মান কতটা ভালো?

বিশ্বের অনেক শহরের মতই বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকা। বছরের পর বছর ধরে নগরবাসীর জন্য দূষিত বাতাস উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

সোমবার (৭ জুন) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে শহরটির বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে পাওয়া গেছে। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৮২। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে।

একই সময়ে, দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ১৬৪। এ ছাড়া, ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, তৃতীয় অবস্থানে চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৩, চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১২২ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১১৩।

আইকিউএয়ারের স্কোরের ভিত্তিতে, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে গৃহীত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলে গণ্য করা হয়, যে স্কোর ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ুর শ্রেণীতে পড়ে।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিভিন্ন শহরে ইসরাইলি হামলা, শোনা গেছে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ এম


ইরানের বিভিন্ন শহরে ইসরাইলি হামলা, শোনা গেছে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

উত্তর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছু ঘণ্টা পর, পশ্চিম ও মধ্য ইরানে দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।

সোমবার (৮ জুন) ইসরাইলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে বলেও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষার জন্য ১৭ লাখ ডলারের বৃত্তি অর্জন করলেন আইএসডির শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ এম


উচ্চশিক্ষার জন্য ১৭ লাখ ডলারের বৃত্তি অর্জন করলেন আইএসডির শিক্ষার্থীরা

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি পেয়েছেন।

সম্প্রতি, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৩৮ শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন। তারা এখন শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী সিডনি ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, আমস্টারডাম ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ও হংকং-এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন।

আইএসডি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী এবং ভ্যালিডিক্টোরিয়ান নিয়াহরাহ মাহবুব নিউরোবায়োলজিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ডিয়েগোতে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি পর্যবেক্ষণপ্রবণ। প্লেগ্রুপ থেকে আইএসডিতে পড়াশোনার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। সময়ের সঙ্গে স্কুল ও আশপাশের পরিবেশের পরিবর্তন দেখে আমি বুঝেছি, আমাদের ছোট ছোট উদ্যোগও অন্যের জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউরোবায়োলজিতে আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকেই তাঁর এই বিষয়টির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বিষয়টি যেমন কঠিন, তেমনি অত্যন্ত আকর্ষণীয়। মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা জানার কৌতূহল এবং অন্যের উপকারে আসার আকাঙ্ক্ষা—এই দুই বিষয় তাঁকে এই ক্ষেত্রের প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছে।

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ১০ বছর পর নিজেকে কোথায় দেখবেন, তা এখনই নিশ্চিত করতে পারছেন না। তবে নিজেকে আগ্রহ ও স্বপ্নের প্রতি অটল রাখতে চাই। এমন একটি পেশা বেছে নিতে চান যা তিনি সত্যিই ভালোবাসবেন।

অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, আজ শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়ার মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের নিরন্তর সহযোগিতা।

বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, একটি অর্থবহ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের বিকাশের প্রধান ভিত্তি হলো শিক্ষা। আজকের বিশ্বে এমন তরুণদের প্রয়োজন, যারা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। আজ এই কক্ষে শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার বৈচিত্র্য দেখে তিনি ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।

গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি সাবেক শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন ব্রাজিলের এক ডিফেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ এম


বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন ব্রাজিলের এক ডিফেন্ডার

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে ব্রাজিলকে দলে পরিবর্তন আনতে বাধ্য করা হয়েছে। ডিফেন্ডার ওয়েসলি চোটের কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এদেরসন।

রোববার (৭ জুন) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচই শেষ হওয়ার আগে তিনি মাঠ ছেড়ে চলে যান। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এই ২১ বছর বয়সি ফুটবলার বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নেই।

বিবৃতিতে সিবিএফ জানায়, 'ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।'

ওয়েসলির জায়গায় ২৬ বছর বয়সি মিডফিল্ডার এদেরসনকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে অবস্থানরত ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচটি ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে খেলবে। এরপর ২০ জুন তারা হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে, যাদের তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।

এইদিকে ব্রাজিল শিবিরে আরেকটি চোটের দুশ্চিন্তা রয়েছে। অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার কাফের চোটে ভুগছেন। ৩৪ বছর বয়সি এই তারকা দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরেও যাননি। তার বিশ্বকাপ প্রস্তুতি ও প্রথম ম্যাচে খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%