প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অনেক শহরের মতই বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকা। বছরের পর বছর ধরে নগরবাসীর জন্য দূষিত বাতাস উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সোমবার (৭ জুন) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে শহরটির বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে পাওয়া গেছে। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৮২। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে।
একই সময়ে, দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ১৬৪। এ ছাড়া, ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, তৃতীয় অবস্থানে চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৩, চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১২২ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১১৩।
আইকিউএয়ারের স্কোরের ভিত্তিতে, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে গৃহীত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলে গণ্য করা হয়, যে স্কোর ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ুর শ্রেণীতে পড়ে।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন