ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে শিক্ষার্থীদের একে-৪৭ দিয়ে গুলি চালানো সেই পুলিশ সদস্য শাস্তির মুখে


ভারতে শিক্ষার্থীদের একে-৪৭ দিয়ে গুলি চালানো সেই পুলিশ সদস্য শাস্তির মুখে

ভারতের বিহার রাজ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের মধ্যে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে যুক্ত এক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিহার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপটি নেয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যটির নাম অভিষেক প্যাটেল। তিনি বিহারের পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)-এর একজন কনস্টেবল।

শনিবার (২৫ জুলাই) ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলো কর্তৃক ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচির জন্য সিওয়ান জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় যে, এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দিকে একে-৪৭ থেকে গুলি ছোড়েন। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, তিনি বিক্ষোভকারীদের ধাওয়া করার সময়ে আরও কয়েক রাউন্ড গুলি চালান।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফলে বিহার পুলিশ অভিযুক্ত কনস্টেবল অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ সংবাদসূত্রে জানায়, ভিডিওটির সত্যতা, গুলি চালানোর পরিস্থিতি এবং বলপ্রয়োগের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে। যদি তদন্তে দোষ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখযোগ্য যে, নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিহারজুড়ে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে শনিবারের ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: ফার্স্ট পোস্ট

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিং সেটে অভিনেতার সঙ্গে নোরার মারামারি, চড়-চুলোচুলিতে হুলস্থূল কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


শুটিং সেটে অভিনেতার সঙ্গে নোরার মারামারি, চড়-চুলোচুলিতে হুলস্থূল কাণ্ড

বলিউড তারকা নোরা ফাতেহির অসাধারণ নৃত্যশৈলী এবং গ্ল্যামারাস উপস্থিতি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে। কিন্তু তার অভিনয়জীবনের শুরুটা ছিল মোটেই সহজ। বর্তমানে তিনি হিন্দি বিনোদনজগতের একটি জনপ্রিয় ও সফল পারফর্মার হলেও তার প্রথম বলিউড সিনেমার অভিজ্ঞতার মধ্যে একটি খুবই অপ্রীতিকর ঘটনা রয়েছে। নোরা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রের শুটিংয়ের সময় সহ-অভিনেতার চরম অসদাচরণের শিকার হয়েছিলেন, যা মারামারির পরিস্থিতিতে গড়ায়।

জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে এসে নোরা ফাতেহি তার জীবনের এই কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। তিনি অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘অ্যান অ্যাকশন হিরো’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জেহদা নাশা’-এর প্রচারণায় গিয়ে নিজের অভিষেক চলচ্চিত্রের শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন। নোরা বলেন, বাংলাদেশে সুন্দরবনের জঙ্গলে শুটিংয়ের সময়ে তার একটি সহ-অভিনেতা অত্যন্ত বাজে আচরণ করেছিলেন।

এই ঘটনার বর্ণনা করতে গিয়ে নোরা সোজাসুজি বলেন যে, সহ-অভিনেতার বিরূপ আচরণে তিনি ক্ষিপ্ত হয়ে একটি চড় মারেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি, ঘটনা আরও গুরুতর হয়ে ওঠে। নোরা জানান, আমরা শুটিং করছিলাম সুন্দরবনের জঙ্গলে। সহ-অভিনেতার বাজে আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে নোরা তাকে একটি চড় দেন।

চড় খাওয়ার পর ওই সহ-অভিনেতাও পাল্টা নোরাকে মারেন এবং নোরা তার জবাবে আবার একটি চড় মারেন। এরপর সহ-অভিনেতা নোরার চুল টেনে ধরতে শুরু করেন। নোরা বলেন, তারাও পাল্টা তাকে চুল টেনে ধরেন। সেদিনের ঘটনার ফলে সেখানে মারামারি ও ঝগড়া শুরু হয়।

এ অবস্থায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, শেষ পর্যন্ত তাদের পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল। নোরা যখন শুটিং সেটে এই উত্তপ্ত পরিস্থিতির কথা বলেন, সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন যে ওই সহ-অভিনেতার জন্য কঠোর শাস্তির প্রয়োজন রয়েছে। কপিলের ওই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে নোরা বলেছেন যে, ওই লোকটি আসলেই পশুর মতো আচরণের যোগ্য ছিল। তবে অনুষ্ঠান চলাকালীন বা পরে নোরা সেই বাজে আচরণকারী সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি এবং চলচ্চিত্রের নামও উল্লেখ করতে তিনি বিরত থাকেন।

উল্লেখ্য, নোরা ফাতেহি ২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পাওয়া অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। কামাল সদানাহ রচিত ও পরিচালিত এই ছবিটির মূল বিষয় ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে একটি দল নিখোঁজ ছানার খোঁজে হিংস্র সাদা বাঘের মুখোমুখি হয়। ছবিটিতে নোরা ছাড়াও অভিনয় করেছিলেন অভিনব শুক্লা, হিমার্শা ভেঙ্কটস্বামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত, আলী কুলী মির্জা, আদিল চহাল, বরিন্দর সিং ঘুমান, আরন চৌধুরী, প্রণয় দীক্ষিত এবং পুলকিত জওহর। ছবিটির সিংহভাগ শুটিং হয়েছিল সুন্দরবন ন্যাশনাল পার্কের গভীর ম্যানগ্রোভ জঙ্গলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অপসারণের পাঁয়তারার প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন চত্বরে সংস্কার করে একই স্থানে পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি সংস্কার করে পুনঃস্থাপন, ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইদহ বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল। সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রাগীব আহসান মুন্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা সাহিদুল এনাম পল্লব, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী এবং সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শারমিন সুলতানা প্রমূখ।

সমাবেশে নেত্রীবৃন্দ বলেন, ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক ও কায়েমি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী জড়িত। মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একই সাথে ভাস্কর্য অপসারণের যৌক্তিকতা হিসেবে সড়ক নিরাপত্তার যে যুক্তি দেওয়া হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য মূল নকশা অনুযায়ী সংস্কার বা পুনর্নির্মাণ করে একই স্থানে পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল-সংলগ্ন ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ)

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি বলেন, 'সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, 'গৌরীপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় গৌরীপুর পাবলিক হলে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিব।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার উদ্দিন তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজাব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান জুয়েল।

এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সোবহান সুলতান, শাহ ওবায়দুল্লাহ সুমন, শাহীন মুন্সী, একে এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু), উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান আল আমিন, শাহীন আলম তারা, ছাত্রদল নেতা জুনায়েত খান পাঠান সাব্বির, পৌর ছাত্রদল নেতা জাঙ্গীর আলম রক্তিম, কলেজ ছাত্রদল নেতা শাহীন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,র পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা, নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন প্রমুখ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। শেষে নেতাকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

এ তথ্য সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা) একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, প্রজ্ঞাপনটিতে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাছিমা খন্দকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রফেসর ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণার কাজ করবেন এবং গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তিনি তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে অবহিত করবেন।

এছাড়া, গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে, তাদের কাছে নিজের শিক্ষা বা গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে এবং গবেষণালব্ধ ফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবে।

স্বীয় পদে অধিষ্ঠিত থাকা অবস্থায়, প্রফেসর ড. মাহবুব উল্লাহ অন্য কোনো বেতনভুক্ত চাকরি করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%