ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ফলে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনার ফলে পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথে পিরোজপুরের যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।

বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনার পর থেকেই এই সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানিয়েছেন, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে তিনি সঠিক করে বলতে পারেননি যে, কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, মাঠে খেলা দেখতে পারবেন না তারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


ইরানের সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, মাঠে খেলা দেখতে পারবেন না তারা

ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। আর ঠিক ওই সময় দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে আকস্মিকভাবে ফিফা ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সমস্ত টিকিট বাতিল করে দিয়েছে। ফলে ভিসা জটিলতার কারণে ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থকরা। গতকাল মঙ্গলবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা তারা নিজেদের দেশের সমর্থকদের মধ্যেই বণ্টন করে। ইরান ফেডারেশন ইতোমধ্যে ওই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। এফএফআইআরআই একটি বিবৃতিতে জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করেও অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তারা উল্লেখ করে, ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। যদিও বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবে ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এই পরিস্থিতির পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই ভূ-রাজনৈতিক উত্তাপের প্রভাব বর্তমান বিশ্বকাপেও দেখা যাচ্ছে। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতাগুলোর কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দলটি মেক্সিকোতে এসে পৌঁছায়। অনেক জলঘোলার পর গত সপ্তাহে আমেরিকা প্রশাসন সমস্ত ইরানি ফুটবলারকে ভিসা দিলেও দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফকে এখনও ভিসা দেওয়া হয়নি। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান গ্রুপ ‘জি’ তে প্রতিযোগিতা করছে। তারা ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের ম্যাচ ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে আবারও রক্তপাত : পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সীমান্তে আবারও রক্তপাত : পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১৩

দীর্ঘকাল ধরে চলা উত্তেজনা শেষে আবারও রক্তাক্ত হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। কিছু সপ্তাহের তুলনামূলক শান্ত অবস্থা সত্ত্বেও, নতুন করে একটি প্রাণঘাতী হামলার ঘটনার মধ্য দিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে শুরু করেছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর এসেছে। নিহতদের ক্ষেত্রে নারী এবং শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে।

আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের বেসামরিক মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন।

খোস্ত প্রদেশের একটি বসতবাড়িতে হামলার পর ৯ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় এক কর্মকর্তা। একই সময়ে, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক আরেক হামলায় তিন শিশুর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার। ইসলামাবাদের পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হয়েছে যে, সীমান্তের ওপারের কেবল সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের ফেব্রুতরীতে দুই দেশের মধ্যে সংঘাত প্রবল আকার ধারণ করেছিল। এরপর কিছুটা বিরতি ছিল, কিন্তু সাম্প্রতিক এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাতে শত শত বেসামরিক আফগান নিহত হয়েছেন।

২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় এসে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে এই ধরনের হামলা চলতে থাকলে শুধুমাত্র নিরাপত্তার ক্ষেত্রেই নয়, বরং দুই দেশের বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

তথ্য সূত্র- এপি নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলার পর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলার পর

যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইরানের উপকূলীয় এলাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনে তিনি হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে যে, বুধবার (১০ জুন) আলাদা ফোনালাপে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন আরাগচি। ফোনালাপে মার্কিন হামলাকে তিনি ইরানের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন যেটি, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই অধিকার প্রয়োগ করা হবে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেটি ইরান ভূপাতিত করেছে। জবাব দেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায়। এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র হামলা বন্ধের ঘোষণা দেয়। একই ধরনের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ডও। তবে তারা সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাটরিনা কি অভিনয়ে ফিরে আসবেন না?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ক্যাটরিনা কি অভিনয়ে ফিরে আসবেন না?

বর্তমানে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বড়পর্দায় দীর্ঘ সময় ধরে অনুপস্থিত রয়েছেন। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর, তিনি হাতে গোনা কয়েকটি কাজেই নিয়োজিত হয়েছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’-এর পর থেকে নতুন কোনো সিনেমা বা সিরিজে তাঁর নাম শোনা যায়নি, যা ভক্তদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে যে, তিনি কি অভিনয়ের ক্ষেত্রে একটি দীর্ঘ বিরতি নিয়েছেন বা স্থায়ীভাবে পিছিয়ে যাওয়ার চিন্তা করছেন। বর্তমানে, অভিনেত্রী মাতৃত্বের দায়িত্বে অধিক সময় দিচ্ছেন বলে আলোচনা চলছে। পরিবারের সঙ্গে সন্তানকে কেন্দ্র করে এখন তার ব্যস্ততা চলছে। তিনি মুম্বাইয়ের জুহুর সমুদ্রতীরবর্তী বাসভবনে স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। সম্প্রতি, এই দম্পতি বিদেশ সফরও সম্পন্ন করেছেন। তবে, বলিপাড়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ক্যাটরিনা অভিনেত্রী হিসেবে অভিনয় ছাড়ছেন না। বরং নতুন কাজের পরিকল্পনা ধীরে ধীরে শুরু করছেন। মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি কয়েকটি চিত্রনাট্য পড়ছেন এবং নিজের পরবর্তী প্রকল্প বেছে নেওয়ার বিষয়ে তিনি খুবই সতর্ক রয়েছেন। খবর অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোনোর ক্ষেত্রে তিনি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফিরতে পারেন। তবে প্রত্যাবর্তনের জন্য তাড়াহুড়ো করতে চান না। এমন একটি গল্প এবং চরিত্র খুঁজছেন যা তার কামব্যাককে স্মরণীয় করে তুলতে পারে। সূত্রের আরো দাবি, ক্যাটরিনার কাছে যে চিত্রনাট্যগুলো পৌঁছেছে, সেগুলো গভীরভাবে যাচাই করছেন। তিনি এমন একটি প্রকল্পে রাজি হতে চান, যার মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হবে। এছাড়া, বড় পর্দার তুলনায় ওটিটি প্ল্যাটফর্মের প্রতি তার আগ্রহ বেশি বলে শোনা যাচ্ছে। বর্তমান সময়ে অনেক তারকাই ওটিটির মাধ্যমে সফল প্রত্যাবর্তন করছেন। তাই ক্যাটরিনা সেই পথেও হাঁটতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। অপরদিকে, ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতে পছন্দ করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বর মাসে তারা বাবা-মা হিসেবে নতুন একটি অধ্যায় শুরু করেছেন। এরপর থেকেই সন্তানকে ঘিরে তাদের বেশিরভাগ সময় কাটছে। সম্প্রতি, মুম্বাই বিমানবন্দরে ছবিশিকারীদের সঙ্গে ছেলে ভিহানের পরিচয় করিয়ে দিয়ে ছবি না তোলার অনুরোধও করেছিলেন তারা। পরে বিদেশ সফরের কিছু মুহূর্ত ক্যাটরিনা সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন। সব মিলিয়ে, আপাতত মাতৃত্বই ক্যাটরিনার প্রধান অগ্রাধিকার। তবে, উপযুক্ত গল্প এবং চরিত্র পেলে, আগামী দিনে ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%