প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ফলে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনার ফলে পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথে পিরোজপুরের যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।
বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনার পর থেকেই এই সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানিয়েছেন, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে তিনি সঠিক করে বলতে পারেননি যে, কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন