ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ


হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইনস্পেক্টর জেনারেল) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ঢাকার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফারুক আহমেদ বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ২৯ জুলাই। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন।

ফারুক আহমেদের প্রায় তিন দশকের কর্মজীবন অত্যন্ত সফল। তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশনে পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় স্বতন্ত্র মেধা ও প্রজ্ঞা দেখিয়েছেন। ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ফারুক আহমেদ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিংয়ে অভিজ্ঞতা লাভ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমদের যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপত্তা, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। এছাড়া, জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান করার আশা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকারটি প্রকাশ পায়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও এসময় উপস্থিত ছিলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে।

তিনি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবেও দেশ দুটির মধ্যে মিল রয়েছে।

বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


চূড়ান্ত চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গত ১৭ জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকে ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা থাকলেও মার্কিন হুমকির মুখে তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ ইরানি সমবেত হচ্ছেন। কোনো হুমকির মাধ্যমেই তারা কিংবা আমাদের সশস্ত্র বাহিনী—কেউই পিছু হটবে না। ওয়াশিংটনের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন।'

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উসকানিমূলক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, অথবা ‘তাদের শেষ করে দেবে’।

সোমবার(৬ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমরা এক ঘণ্টার মধ্যে তাদের সেতুগুলো ভেঙে ফেলতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো টাকা নেই।'

এমন উত্তেজনার মধ্যে ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের এই হামলায় কাতার গ্যাসের অঙ্গপ্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন এলএনজি ট্যাংকার ‘আল রেকায়াত’সহ দুটি জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র বা ড্রোনটি আল রেকায়াতের ইঞ্জিন রুমে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই সামুদ্রিক রেডিওর মাধ্যমে নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোতে ড্রহের হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি।

যদিও গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন, সেখানে ইরান এই প্রণালিটিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটিতে অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার বেশির ভাগের জন্যই তেহরানকে দায়ী করা হয়। সমঝোতা চুক্তির পর নৌপথে পারাপার কিছুটা বাড়লেও তা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখনো অনেক কম।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ আগ্রাসী মন্তব্যের বিপরীতে ইরান পাল্টা মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। একদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চুক্তির আইনি বাধ্যবাধকতা ও কূটনৈতিক মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছেন, অন্যদিকে হরমুজ প্রণালির এই হামলাকে তেহরানের ‘পাওয়ার প্রজেকশন’ বা শক্তির মহড়া হিসেবে দেখা হচ্ছে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান যে ভেতর থেকে ভেঙে পড়েনি এবং যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে নিজেদের শর্ত ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সামরিক পথ বেছে নিতেও দ্বিধা করবে না, হরমুজের ক্ষেপণাস্ত্র হামলা তারই প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


বাগেরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

জেলার কচুয়াতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেয়েদের জন্য প্রণোদনা, চারাগাছ বিতরণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সভাপতিত্বে এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং টেকসই গ্রাম ˆতরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ উন্নয়নের কোনো বিকল্প নেই।’ তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ¯স্বগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসান ইমাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল, কৃষি কর্মকর্তা আকাশ ˆবরাগী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারী এবং সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিতলমারীতে আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, ¯ স্বাস্থ্য, কৃষি, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়া উচিত।

পরে, তিনজন মেধাবী শিক্ষার্থী ও একজন উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া, শিশুদের পুরস্কার প্রদান এবং চারাগাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় কারাবন্দিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নেত্রকোণায় কারাবন্দিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ

আজ জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আজ সকালে নেত্রকোণা জেলা কারাগার সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি কারাগারের আবাসন ব্যবস্থা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। এছাড়াও, কারাবন্দিদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেছেন। বন্দিদের খাবারের গুণগত মান পর্যবেক্ষণ করতে তিনি কারাগার সংলগ্ন রন্ধনশালা (কিচেন) পরিদর্শন করেছেন।

তিনি বন্দিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কারা কর্তৃপক্ষকে বন্দিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। কারাগারের অভ্যন্তরে অবস্থিত গ্রন্থাগারে গিয়ে তিনি কারাবন্দিদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক নেত্রকোণার অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে জেলা কারাগারের বন্দিদের জন্য আয়োজিত রাজমিস্ত্রি ও টাইলস ফিটিংস প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করেন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে কারাগারের ৩০ জন বন্দি অংশ নিয়েছেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, বরং 'সংশোধনাগার' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

কারাগার পরিদর্শন ও সনদ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%