প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফারুক আহমেদ বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইনস্পেক্টর জেনারেল) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ঢাকার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ফারুক আহমেদ বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ২৯ জুলাই। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন।
ফারুক আহমেদের প্রায় তিন দশকের কর্মজীবন অত্যন্ত সফল। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশনে পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।
তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় স্বতন্ত্র মেধা ও প্রজ্ঞা দেখিয়েছেন। ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ফারুক আহমেদ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিংয়ে অভিজ্ঞতা লাভ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমদের যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপত্তা, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। এছাড়া, জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান করার আশা প্রকাশ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন