ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘বিজেপির দুর্গে’ ভাঙন, বিহার উপনির্বাচনে চমক দেখালেন প্রশান্ত কিশোর


‘বিজেপির দুর্গে’ ভাঙন, বিহার উপনির্বাচনে চমক দেখালেন প্রশান্ত কিশোর

পশ্চিমবঙ্গের বিধানসভার উপ-নির্বাচনে ‘বিজেপির দুর্গে’ ধস নামিয়েছেন ভোটকুশলী হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর। ভোটের লড়াইয়ে সরাসরি নেমে জয় ছিনিয়ে আনলেন এই সাবেক কুশলী।

ভারতীয় জনতা পার্টির দুর্গ হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। তিনি বিজেপি প্রার্থী নীরজ কুমারকে পরাজিত করেছেন ১৯ হাজার ভোটে। প্রশান্ত কিশোরের হাত ধরেই বিহার বিধানসভায় আসন পেল জন সুরাজ পার্টি।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, ১২৩তম অবস্থান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৃথক দুর্ঘটনায় সাতক্ষীরায় প্রাণ হারালেন ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


পৃথক দুর্ঘটনায় সাতক্ষীরায় প্রাণ হারালেন ২ জন

সাতক্ষীরা, ৩ আগস্ট ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলায় আজ দুটি ভিন্ন দুর্ঘটনায় কৃষ্ণপদ বৈদ্য (৫৩) এবং খায়রুন্নেছা (৪০) নামের দুইজন ব্যক্তির মৃত্যু ঘটে।

আজ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের দু’টি গ্রামে এসব ঘটনা সংঘটিত হয়।

নিহত কৃষ্ণপদ বৈদ্য শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের শীলতলা গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের পুত্র। অপরদিকে, নিহত খায়রুন্নেছা একই উপজেলার ধুমঘাট ইউনিয়নের মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর পত্নী।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানবশত রাস্তার পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

অন্যদিকে, সোমবার দুপুর ১ টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে খায়রুন্নেছা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, দু’টি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অনিবার্য হয়ে গিয়েছিল বিগত ১৭ বছরের বঞ্চনার জন্য: রাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


জুলাই অনিবার্য হয়ে গিয়েছিল বিগত ১৭ বছরের বঞ্চনার জন্য: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, জুলাই কোনো আকস্মিক গণঅভ্যুত্থান নয়, বরং এটি অনিবার্য হয়ে গিয়েছিল বিগত ১৭ বছরের লাঞ্চনা এবং বঞ্চনার জন্য। তাঁর মতে, গত ১৭ বছরে দেশের অর্থনীতি, শিক্ষা, ভিন্নমত সবকিছুই সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে এবং গনতন্ত্রহীনতার চরম পর্যায়ে চলে এসেছে।

সোমবার (৩ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথাগুলো বলেছেন, যেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন।

ড. ফরিদুল ইসলাম আরও বলেন, জুলাইয়ের সঙ্গে সম্পর্কিত আমার কিছু স্মৃতি আছে যা আমি আগে কাউকে বলিনি, কিন্তু এখন মনে হয় সেগুলো বলা উচিত। কোভিডকালীন খুন, গুম, হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই এর আন্দোলন সংগঠিত হয়েছিল। তিনি বলেন, জুলাইয়ের পর পরবর্তী সময়ে একটি গোষ্ঠী আবারও এমন একটি বর্ণনা দাঁড় করাতে চাইছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি যুক্ত করেন, ৭১ কে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ যে ভাবে শেষ হয়ে গেছে, সেভাবে ওই গোষ্ঠী যারা জুলাইকে কুক্ষিগত করতে চাইছে, তারাও একদিন নিশ্চয় শেষ হয়ে যাবে।

এতে তিনি জানান, তিনি সবসময় ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করেন এবং অতীতে কিংবা বর্তমানে কারো সঙ্গে আপোষ করবেন না। আন্দোলন কার্যকর করার জন্য প্রয়োজনীয় সমন্বয় তিনি নিজের দ্বারা করেছেন। তিনি আন্দোলনকারীদের বলেছেন, কখনো রাজপথ ছাড়বেন না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা যখন তাকে হুমকি দিয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার কিছু হলে আমার পরিবারের কি হবে।

তিনি অভিযোগ করেন, আজ তারা এসব কথা বলছেন না বলে ফ্যাসিবাদের দোসর হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে। আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাইয়ের পরে একটি গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর রাসুল (স:) সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু আমরা ফ্যাসিস্টদের মাফ করবো না।

আলোচনা সভায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানও বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেছেন, অতীতে বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ৩ আগস্ট যখন বক্তৃতা করছিলেন, তখন সেই অনুষ্ঠানের ছবি দেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ফোন করা হয়েছিল।

তিনি বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে জুলাই আন্দোলনকে ত্বরান্বিত করেছে। জুলাই আন্দোলন একদিনে সফল হয়নি, এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, প্রধান আলোচক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ড. মো. গোলাম সাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ঘুষ কাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন, অভিযুক্ত অডিটরের বিরুদ্ধে নেই মামলা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ভৈরবে ঘুষ কাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন, অভিযুক্ত অডিটরের বিরুদ্ধে নেই মামলা

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি প্রকল্পের ফাইল ছাড়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে আটক উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিট কর্মকর্তা হৃদয় মিয়ার বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি মামলা হয়নি। এ অভিযোগ ওঠার পর তাকে শুধুমাত্র সিএডি (CAD) প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। এই ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, গত ২১ জুন গজারিয়া ইউনিয়ন পরিষদের ২১টি উন্নয়ন প্রকল্পের ফাইল ছাড়ার বিনিময়ে ইউপি সচিবের কাছে ২১ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এর প্রথম কিস্তি হিসেব ৭ হাজার টাকা গ্রহণ করার সময় ভৈরব উপজেলা পরিষদ চত্বরে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা অডিটর হৃদয় মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

অভিযোগে জানা যায়, হৃদয় মিয়া জিজ্ঞাসাবাদে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও পরে তিনি জানান, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট ইউপি সচিব অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ফাইল আটকে রেখে ঘুষ দাবি করা হচ্ছিল।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সোহেল মিয়ার সাথে সরাসরি যোগাযোগ করলে তিনি এর সাথে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, বিষয়টি সিএডি হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়েছে। বিভাগীয় তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে তার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই।

আইনজ্ঞদের মতে, ঘুষ গ্রহণের অভিযোগে হাতেনাতে আটক হওয়ার ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র বদলির মাধ্যমে দায় শেষ করা হলে তা প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি করে। এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিতকরণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নিকোল পাশিনিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নিকোল পাশিনিয়ান

আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পদে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান।

জুন মাসের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর, যেখানে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এই নিয়োগ প্রদান করা হয়। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ, এর আগেরবার তিনি ২০১৮ সালের ৮ মে প্রধানমন্ত্রী পদে আসেন।

রবিবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এটি বিষয়টি জানানো হয়।

ডিক্রিতে উল্লেখ করা হয় যে, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ আরও সুগম হয়েছে।

আর্মেনিয়ার সংবিধান অনুসারে, নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হলে দেশটির সরকার পদত্যাগের বাধ্যবাধকতা রয়েছে। রবিবার রাজধানী ইয়েরেভানে পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক ভিডিও বার্তায় সরকারের পদত্যাগের ঘোষণা দেন।

পাশিনিয়ান জানান, সংবিধানের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিনেই বিদায়ি সরকার পদত্যাগ করে। তবে, নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ি সরকার অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। আর্মেনিয়ার ইতিহাসে প্রথমবারের মতো, দেশটির প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান কারেকিন-দ্বিতীয়কে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়টি নিয়ে বিরোধী আইনপ্রণেতারা সমালোচনা করেছেন।

সম্প্রতি কয়েক বছরের মধ্যে, আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ সরকারবিরোধী একটি মূল কণ্ঠস্বর হিসেবে প্রমাণিত হয়েছে। ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় দেশের নিরাপত্তা এবং আজারবাইজানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পাশিনিয়ান সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী পাশিনিয়ান চার্চের জ্যেষ্ঠ নেতাদের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%