ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস


বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের চার বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সোমবার (১০ আগস্ট) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের চেষ্টা করলে আগের সরকারের মতোই ভারতে পালাতে হবে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ফ্যাসিবাদের চেষ্টা করলে আগের সরকারের মতোই ভারতে পালাতে হবে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না। যারা ফ্যাসিবাদের চেষ্টা করবে তাদেরও পূর্বের সরকারের মতোই ইন্ডিয়ায় পালাতে হবে।’

এটা তিনি সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন।

ডা. মো. শফিকুর রহমান আরও বলেন, ‘সাঘাটার সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সরকার দলীয় সন্ত্রাসীদের নৈরাজ্যের চাক্ষুষ প্রমাণ। প্রশাসন বারবার নজরদারির কথা বললেও আসামিদের গ্রেফতার করছে না। তাই অবিলম্বে এই চিহ্নিত বাকি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাছাড়া জনগণ আইনের প্রতি আস্থা হারাবে।’

তিনি দেশের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াতের আমির বলেন, ‘রক্ত ঝরিয়ে কিংবা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে জনগণের ন্যায়বিচারের দাবি দাবিয়ে রাখা যাবে না। সারা দেশে আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত। সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ঘাতকরা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

গত ২১ জুন সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সাঘাটায় হামলার এক ঘটনায় নিহত হন সাইফুল্লাহ বারী এবং সালাউদ্দিন নামের দুই শিবির নেতা। এই হত্যাকাণ্ডের বিচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশের আয়োজন করে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী।

সকালে ঢাকা থেকে সড়কপথে পৌঁছানোর পর বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রথমে সাঘাটার বোনারপাড়ায় নিহতদের বাড়িতে যান। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কবর জিয়ারত করেন। এরপর তিনি সমাবেশে যোগ দেন।

গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জেলা আমির মো. আবদুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগাসহ নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

দক্ষিণ কুড়িগ্রামের উপজেলা কুড়িগ্রামে, মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে হুমকি, হয়রানি, অশালীন ও মানহানিকর মন্তব্য এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে, লিখিত অভিযোগ দিয়েছেন প্রথম টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ।

সোমবার, ১০ আগস্ট কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এসব অভিযোগ করেন। অভিযোগে মোঃ মোহতাসিম বিল্লাহ উল্লেখ করেছেন, তার নেতৃত্বে প্রথম টিভি দীর্ঘদিন ধরে সংবাদ ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।

অভিযোগে বলা হয়েছে, আবু হাসনাত হিরন নামের একজন ব্যক্তি কিছুদিন প্রথম টিভির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে আসতেন। তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো নিয়োগপত্র, যোগদানপত্র কিংবা বেতনভুক্ত কর্মচারীর হিসেবে নিয়োগ বা কোনো লিখিত চুক্তি ছিল না।

প্রতিষ্ঠানের সাবেক সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, আবু হাসনাত হিরন মাত্র কয়েকদিন কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে এসেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার কার্যক্রম ও কাজের বিষয়ে আলোচনা করা হলে, তিনি বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ না করে উত্তেজনাপূর্ণ ও বিরূপ আচরণ শুরু করেন বলে অভিযোগ করেছেন প্রথম টিভির চেয়ারম্যান।

একপর্যায়ে, তিনি কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে অভিযোগে।

এরপর, মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে, মোঃ মোহতাসিম বিল্লাহর বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য, পোস্ট এবং মেসেজ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং প্রথম টিভির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

অভিযোগপত্রে দুটি ফেসবুক অ্যাকাউন্টের লিংকও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে হয়রানি, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি জানিয়েছেন তিনি।

মোঃ মোহতাসিম বিল্লাহ বলেন, "কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে, আইনসম্মত ও যথাযথ পদ্ধতিতে তা উপস্থাপনের সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার, ব্যক্তিগতভাবে হুমকি প্রদান, বিভিন্ন নম্বর থেকে হয়রানি এবং একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয়।"

অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। নিজের, পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রথম টিভির চেয়ারম্যান।

ভবিষ্যতে তার বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, ক্ষয়ক্ষতি, ভয়ভীতি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, বর্তমান হুমকি ও হয়রানির ঘটনাগুলো তদন্তের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের সঙ্গে, ফেসবুক পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের লিংক, মোবাইল নম্বর, কললিস্ট, মেসেজ, অডিও-ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সঙ্গে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান অভিযোগকারী।

অভিযোগের শেষাংশে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ জানিয়েছেন মোঃ মোহতাসিম বিল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (৫০তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি, যিনি একই বিভাগের ৪৬তম ব্যাচের মো. শান্তর স্ত্রী। তিনি মাত্র ২৫ বছর বয়সে ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা (Invasive Carcinoma of No Special Type/NST)-এ আক্রান্ত হয়েছেন।

বায়োপসি, সিটি স্ক্যান, এফএনএসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি (Immunohistochemistry- ER, PR, HER2, Ki-67)-সহ অন্যান্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, এটি ত্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের (Triple Negative Breast Cancer- TNBC) একটি আক্রমণাত্মক ধরন, যা দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, খুব দ্রুত ফাহিমার কেমোথেরাপি শুরু করতে হবে। চিকিৎসকরা প্রাথমিকভাবে হিসাব দিয়েছেন যে, পুরো চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকা বা তারও বেশি ব্যয় হতে পারে।

এমন পরিস্থিতিতে, চিকিৎসার জন্য দ্রুত টাকা প্রয়োজন, তবে এ দম্পতির পক্ষে তা জোগাড় করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। হ্যাপির স্বামী মো. শান্ত সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, ‘আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ পাইনি, তাই কার্যত বেকার। অন্যদিকে হ্যাপির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা মাত্র দেড় বছর আগে ক্যান্সারে হ্যাপির বাবাকে হারিয়েছি। আজ সেই পরিবারকে আবার একই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এত বড় চিকিৎসার ব্যয় বহন করা আমাদের দুই পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ—আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও হ্যাপির চিকিৎসায় অনেক বড় আশার আলো হতে পারে।’

সহায়তা পাঠানোর মাধ্যমঃ

Agrani Bank PLC

Branch: Jahangirnagar University Branch

Account Name: MST SHAHIDA AKTER

A/C No.: 0200023010000

Routing number: 010262267

Dutch-Bangla Bank

Branch: Savar Bazar Branch

Account Name: FAHIMA KHANAM HAPPY

A/C No.: 1371050613457

Routing number: 090264122

বিকাশ (Personal): 01812-684100

নগদ / রকেট: 01770-399328

যোগাযোগ করুন মো. শান্ত: 01812-684100

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


৫ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

সাতক্ষীরা জেলা থেকে সংবাদদাতা জানাচ্ছেন, পাঁচটি হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৭ জুলাই তাকে গ্রেপ্তার করে এবং পরে ঢাকার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। গত শনিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদন অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগের উপর শুনানি শেষে অভিযোগ গৃহীত করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ। আদালত সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরার উত্তর ফিংড়ি এলাকার আব্দুল জব্বারের সন্তান, বর্তমানে শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

সোমবার সকালে তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালত কারাগারে রাখা অবস্থায়, নজরুল ইসলাম আদালত চত্বরে সাংবাদিকদের জানান, তিনি এসব মামলার ঘটনার বিষয়ে কিছু জানেন না এবং তার নাম পরিকল্পিতভাবে এসব মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বিকালে আদালত জামিন আবেদনও প্রত্যাখ্যান করে। পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানিয়েছেন, জামিন আবেদন বাতিল হওয়ার পর তাকে সোমবার দুপুর ১টার দিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%