ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন


জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (৫০তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি, যিনি একই বিভাগের ৪৬তম ব্যাচের মো. শান্তর স্ত্রী। তিনি মাত্র ২৫ বছর বয়সে ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা (Invasive Carcinoma of No Special Type/NST)-এ আক্রান্ত হয়েছেন।

বায়োপসি, সিটি স্ক্যান, এফএনএসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি (Immunohistochemistry- ER, PR, HER2, Ki-67)-সহ অন্যান্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, এটি ত্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের (Triple Negative Breast Cancer- TNBC) একটি আক্রমণাত্মক ধরন, যা দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, খুব দ্রুত ফাহিমার কেমোথেরাপি শুরু করতে হবে। চিকিৎসকরা প্রাথমিকভাবে হিসাব দিয়েছেন যে, পুরো চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকা বা তারও বেশি ব্যয় হতে পারে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

এমন পরিস্থিতিতে, চিকিৎসার জন্য দ্রুত টাকা প্রয়োজন, তবে এ দম্পতির পক্ষে তা জোগাড় করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। হ্যাপির স্বামী মো. শান্ত সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, ‘আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ পাইনি, তাই কার্যত বেকার। অন্যদিকে হ্যাপির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা মাত্র দেড় বছর আগে ক্যান্সারে হ্যাপির বাবাকে হারিয়েছি। আজ সেই পরিবারকে আবার একই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এত বড় চিকিৎসার ব্যয় বহন করা আমাদের দুই পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ—আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও হ্যাপির চিকিৎসায় অনেক বড় আশার আলো হতে পারে।’

আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

সহায়তা পাঠানোর মাধ্যমঃ

Agrani Bank PLC

Branch: Jahangirnagar University Branch

Account Name: MST SHAHIDA AKTER

আরও পড়ুন: অস্ট্রেলিয়া আইনপ্রণেতার ওপর হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির

A/C No.: 0200023010000

Routing number: 010262267

Dutch-Bangla Bank

Branch: Savar Bazar Branch

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন তথ্য দিলেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ

Account Name: FAHIMA KHANAM HAPPY

A/C No.: 1371050613457

Routing number: 090264122

বিকাশ (Personal): 01812-684100

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

নগদ / রকেট: 01770-399328

যোগাযোগ করুন মো. শান্ত: 01812-684100

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


৫ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

সাতক্ষীরা জেলা থেকে সংবাদদাতা জানাচ্ছেন, পাঁচটি হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৭ জুলাই তাকে গ্রেপ্তার করে এবং পরে ঢাকার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। গত শনিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদন অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগের উপর শুনানি শেষে অভিযোগ গৃহীত করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ। আদালত সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরার উত্তর ফিংড়ি এলাকার আব্দুল জব্বারের সন্তান, বর্তমানে শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

সোমবার সকালে তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালত কারাগারে রাখা অবস্থায়, নজরুল ইসলাম আদালত চত্বরে সাংবাদিকদের জানান, তিনি এসব মামলার ঘটনার বিষয়ে কিছু জানেন না এবং তার নাম পরিকল্পিতভাবে এসব মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বিকালে আদালত জামিন আবেদনও প্রত্যাখ্যান করে। পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানিয়েছেন, জামিন আবেদন বাতিল হওয়ার পর তাকে সোমবার দুপুর ১টার দিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। জেলায় প্রতিবারের মতো এবারের পরীক্ষায়ও সাফল্য ধরে রেখেছে স্বনামধন্য পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই পাঁচটির মধ্যে তিনটি প্রতিষ্ঠানের শতভাগ পাসের গৌরব রয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলা নিয়ে শীর্ষে উঠেছে।

জানা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে সর্বোচ্চ ফলাফল ১৮৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে জেলার অন্য সব প্রতিষ্ঠানকে পিছনে ফেলে শীর্ষে এসেছে এই বিদ্যালয়।

অন্যদিকে, বিয়াম মডেল স্কুল ও কলেজে ৪৩৬ জন পরীক্ষার্থীর শতভাগ পাস করেছে। এই প্রতিষ্ঠান থেকে ৩৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বগুড়া জিলা স্কুলে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করেছে, যার মধ্যে ১৭৫ জন জিপিএ-৫ পেয়েছে।

শহরের অন্য দুটি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে আর্মেড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল শতভাগ পাস করেছে, যেখানে ৩৫৭ জন পাস করেছে এবং ২৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১৯ পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে, যার মধ্যে ৩২৪ জন জিপিএ-৫ পেয়েছে। স্কুল অব দ্যা হলি কুরআন-এ শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের সব সময় নিজের সন্তানের মতো দেখভাল করেছেন। তিনি বলেন, "এই শিক্ষাপ্রতিষ্ঠান আমার আরেকটি পরিবার। তারা ভালো পরীক্ষা দিয়েছে এবং ভালো ফলাফল অর্জন করেছে। আমি তাদের ফলাফলে খুশি। আশা করি, আগামীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে।"

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বগুড়া জেলায় মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৩ হাজার ৩৮৯ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন। মোট পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ জানিয়েছেন, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল সন্তোষজনক। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া থেকে সরে যাচ্ছে না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


এশিয়া থেকে সরে যাচ্ছে না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

যুক্তরাষ্ট্র এশিয়া থেকে সরে যাচ্ছে না। বরং তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের অনুকূলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে আরও বেশি শক্তভাবে অবস্থান করছে। তবে যুক্তরাষ্ট্র চায়, তাদের মিত্র এবং অংশীদাররা নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরো বেশি করে নেবে।

সোমবার পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা বলেছেন। ওয়াশিংটনের ওপর নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ দূর করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা আবারো তুলে ধরেন। তিনি বলেন, মিত্র ও অংশীদারদের নিজেদের নিরাপত্তার জন্য আরো বেশি দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তিনি বোঝা ভাগাভাগি করে নেওয়ার ওপর জোর দেন।

কোলবির ভাষায়, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ‘নির্ভরশীলতা নয়, অংশীদারি’ হিসেবে। ম্যানিলায় এক বক্তৃতায় কোলবি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবশ্যই এশিয়া থেকে সরে যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি না। বরং যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ক্ষমতার ভারসাম্য নিজেদের অনুকূলে রাখতে আমরা শক্তভাবে অবস্থান নিচ্ছি।’

কোলবির দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের প্রথম গন্তব্য ফিলিপাইন। ফিলিপাইন হলো এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো চুক্তিভিত্তিক মিত্র। সফরে তিনি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়াও যাবেন। কোলবি উল্লেখ করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নিজেদের অনুকূলে রাখতে প্রথম দ্বীপশৃঙ্খল এলাকায় প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। তিনি দাবি করেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে।

প্রথম দ্বীপশৃঙ্খল বলতে, জাপান থেকে শুরু করে তাইওয়ান, ফিলিপাইন ও বোর্নিও পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বোঝায়। কোলবি বলেন, এই কৌশল শুধু মার্কিন বাহিনীর ওপর নির্ভর করে বাস্তবায়ন করা যাবে না। এজন্য মিত্র দেশগুলোকে নিজেদের নিরাপত্তায় বেশি বিনিয়োগ করতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা যখন আমাদের মিত্র ও অংশীদারদের সক্রিয় হতে, নিজেদের প্রতিরক্ষায় বেশি বিনিয়োগ করতে এবং নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলি, তখন এর অর্থ এই নয় যে, আমরা তাদের ছেড়ে দিচ্ছি। আমরা এমন অংশীদার চাই, যারা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে।’ কোলবি আরো বলেন, ‘আমাদের অংশীদাররা শক্তিশালী হলে প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন বলিউড অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


শুটিংয়ে বিপত্তি, ভুল করে নথ গিলে ফেললেন বলিউড অভিনেত্রী

শুটিং সেটে হঠাৎ বিপত্তির শিকার হলেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিং চলাকালীন আচমকা তাঁর নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। ঘটনাটি বুঝে ওঠার আগেই ওই নথটি গিলে ফেলেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে শুটিং সেটে উদ্বেগের পরিবেশ তৈরি হয়ে যায়।

ঘটনার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, তিনি দৌড়ে একটি শট দিতে যাচ্ছেন, হঠাৎ তাঁর নাকের নথ মুখে ঢুকে যায়। এর পরে শেহনাজকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সৌরভ সচদেব, যিনি সহ-অভিনেতা, তাঁর কাছে ছুটে আসেন। সেটের অন্যান্য সদস্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। সৌরভকে দেখা যায় শেহনাজের পিঠে চাপড় দিতে, যাতে গলায় আটকে থাকা নথটি বের হয়ে আসে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ভীত হয়ে পড়েন শেহনাজ। শরীরেও তিনি অস্বস্তি অনুভব করছিলেন। তবে এমন পরিস্থিতির মধ্যেও তিনি কাজ থামাননি। কষ্ট এবং অস্বস্তি সামলে শুটিং চালিয়ে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরে শেহনাজের পেশাদারিত্বের খুব প্রশংসা করেছেন অনুরাগীরা। অনেকেই তাঁর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন, তবে কিছু লোক এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিজের নিরাপত্তাকে কাজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শেহনাজকে সর্বশেষ ‘ইশকনামা’ ছবিতে দেখা গেছে, যা ২৪ জুলাই মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%