ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল


কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল

কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার, ১৮ জুন তারিখে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মন্ত্রণালয় এর সূত্রে জানা গেছে যে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা স্মারকের মাধ্যমে ওই দুই আইনজীবীকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ বাতিল করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আদেশটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশ দেয়া হয়।

এদিকে, নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম সময় সংবাদকে জানান যে, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের মামলার বিষয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। তাদের ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই এপিপির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তারা আরও দাবি করেন যে, জিসান প্রধানের মামলায় তারা কোনো পক্ষের আইনজীবী নন। মামলায় তাদের কোনো ওকালতনামা নেই এবং জিসান প্রধানের পরিবারও তাদের নিয়োগ দেয়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিঙ্কু বলেন, প্রজ্ঞাপনের একটি অনুলিপি তিনি পেয়েছেন। এটি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কাউকে নিয়োগ বা নিয়োগ বাতিল করতে পারে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

উল্লেখিত বিষয়, নিয়োগ বাতিল হওয়া অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন।

নবনিযুক্ত চেয়ারম্যান এ সময় ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন। নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের এই যাত্রা শুরু হয়।

আনুষ্ঠানিকতায়, নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ কর্মকর্তারা। একই সময়ে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।

আলোচনা সভায়, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নগরীতে উন্নয়নে যে সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করা দরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতibদ্ধ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরীতে গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সকল পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই।

তিনি এ সময় ময়মনসিংহ বিভাগীয় শহর গঠনে পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথের কর্ম নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথের কর্ম নিয়ে সেমিনার

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ' জীবন ও কর্ম ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং কুমারখালী তাঁতবোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। এছাড়াও স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।

 আলোচক ড. শওকত ইমন খান বলেছেন, কাঙ্গাল হরিনাথ আমাদেরকে শিখিয়েছে কিভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভিক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা।

 উল্লেখ্য,  কাঙাল হরিনাথ মজুমদার কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী কুমারখালী গ্রামের কুণ্ডুপাড়ায় ১২৪০ বঙ্গাব্দ ও ২২ জুলাই ১৮৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর্থিক টানাপোড়নে বেশি দূর পড়াশোনা করতে পারেননি তিনি। কিন্তু তরুণ বয়স থেকেই মানবতার সেবায় অসহায় মানুষের পক্ষে কাজ শুরু করেন। সেসময় ব্রিটিশ শাসকদের নির্যাতনের শিকার গ্রাম-বাংলার গরিব-দুঃখী মানুষের কথা লিখতে থাকেন ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায়।

 অবহেলিত সমাজের বৈষম্য ও জমিদারদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করে তুলতে তিনি প্রথম ১৮৬৩ সালে কুষ্টিয়ার কুমারখালীর প্রাচীন জনপদের নিভৃতগ্রাম থেকে সংবাদপত্র ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রকাশ করেন। প্রথমে মাসিক পরে পত্রিকাটি পাক্ষিক ও তার কিছু পরে সাপ্তাহিকভাবে প্রকাশিত হতে থাকে। এক পয়সা মূল্যের এই পত্রিকাটিতে কাঙাল হরিনাথ অবিরাম নীলকর ও জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদারের নানা অনাচার-অত্যাচারের কথা প্রকাশ করতে থাকেন।

 পত্রিকাটি প্রকাশের সুবিধার্থে তিনি ১৮৭৩ সালে কুষ্টিয়ার এম.এন প্রেস নামে একটি ছাপাখানা স্থাপন করেন। একদিকে অর্থের অভাব অন্যদিকে সরকারের কঠোর মুদ্রণনীতি ও নানা বিরোধিতায় মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক হিসেবে কয়েক পর্যায়ে প্রায় ২২ বছর প্রকাশের পর ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ বন্ধ হয়ে যায়। সেই উনিশ শতকে গ্রাম বাংলার নির্যাতিত গণমানুষের পক্ষে ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ –এর কারণেই সাংবাদিকতার জগতে কালজয়ী কাঙাল হরিনাথ। ১৮৯৬ সালের ১৬ এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেওয়া ১ ট্রাক ইলেকট্রনিক্স পণ্যসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেওয়া ১ ট্রাক ইলেকট্রনিক্স পণ্যসহ আটক ২

নগরীর পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নামানো একটি ট্রাক ইলেকট্রনিক্স পণ্যসহ দুই চোরাকারবারিকে কোস্টগার্ড আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে পতেঙ্গার ১০ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রনিক্স পণ্যসহ দু’জনের আটকের সত্যতা নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত।

তিনি আরো জানান, একটি অসাধু চক্র পতেঙ্গা ১০ নম্বর ঘাটে নোঙর করা বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য খালাস এবং পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ট্রাকটি থেকে আনুমানিক ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাই ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, একটি ডিপ ফ্রিজ, দু’টি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত এমন চোরাচালান চক্রের বিরুদ্ধে কোস্টগার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শস্য বহুমুখীকরণ কর্মসূচিতে ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


শস্য বহুমুখীকরণ কর্মসূচিতে ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, শস্য বহুমুখীকরণ কর্মসূচির আওতায় উচ্চমূল্য ও পুষ্টিকর শস্যের উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ও বীজ বিতরণ, কৃষক প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর ফলে দেশে একক ফসল চাষের প্রবণতা কমে বহু-ফসল চাষের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে। ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষিকে অধিক লাভজনক, পুষ্টিসমৃদ্ধ এবং জলবায়ু সহনশীল করতে শস্য বহুমুখীকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় লবণাক্ত অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, হাওর এলাকা ও পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রায় সব জেলা ও উপজেলায় এ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নতমানের বীজ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ও উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এটি করা হচ্ছে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়ে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শস্য বহুমুখীকরণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি), প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প।

তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিতে বহুমুখীকরণ বাড়ছে, নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হচ্ছে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%