ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শস্য বহুমুখীকরণ কর্মসূচিতে ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে: কৃষিমন্ত্রী


শস্য বহুমুখীকরণ কর্মসূচিতে ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, শস্য বহুমুখীকরণ কর্মসূচির আওতায় উচ্চমূল্য ও পুষ্টিকর শস্যের উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ও বীজ বিতরণ, কৃষক প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর ফলে দেশে একক ফসল চাষের প্রবণতা কমে বহু-ফসল চাষের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে। ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস জার্মানির

কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষিকে অধিক লাভজনক, পুষ্টিসমৃদ্ধ এবং জলবায়ু সহনশীল করতে শস্য বহুমুখীকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় লবণাক্ত অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, হাওর এলাকা ও পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রায় সব জেলা ও উপজেলায় এ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নতমানের বীজ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ও উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এটি করা হচ্ছে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়ে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শস্য বহুমুখীকরণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি), প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প।

তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিতে বহুমুখীকরণ বাড়ছে, নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হচ্ছে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে সাইফ হাসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফ হাসান রামজীবনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, স্কুল থেকে বাড়ি ফেরার পর সাইফ কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। সে ঘটনাটি উপলব্ধি করতেই নদীতে থাকা অন্যরা চিৎকার শুরু করে, ফলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়, কিন্তু গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাইফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, "গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।"

এ ঘটনাটির ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে একযোগে ৯ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিগত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার হ্যাপি চাকমা এবং বিদায়ী নয়জন প্রধান শিক্ষক।

দ্বিন আল জান্নাত প্রধান অতিথির বক্তব্যে বলেন, "দীর্ঘ বছর বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। জাতী গড়ার এ মহান শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।"

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন— রামগড়ে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গিয়াস উদ্দিন, পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রুম্রচাই কার্বারী, রামগড় বালিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আজগর আলী, থানাচন্দ্রপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইদ্রানী দেবী, বালুখালী আলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফজলুল হক, হাতির খেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবুল খায়ের, সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাইগ্র মগ, লাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অরবিন্দ নাথ এবং সোমাচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রতন কান্তি মজুমদার।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


বগুড়ায় মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুর বেলায়, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, "জাতীয় বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান সময়ে এই খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।"

এর পূর্বে সকাল দশটায়, এমপি গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর পৌর শহরের টাউন কলোনি পাড়াস্থ শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন। এরপর তিনি শেরপুর টাউন কলোনি এসে উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এছাড়া, শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালাল অস্ত্র কারবারিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


নেত্রকোনায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালাল অস্ত্র কারবারিরা

নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) অভিযানে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, অভিযানের সময় অস্ত্র কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, ময়মনসিংহের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফা বেগম।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় একটি চক্র অবৈধ অস্ত্রের সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কয়েকজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী অস্ত্রের চালান কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই এবং জড়িতদের হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অস্ত্র কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের ধাওয়া করলে তারা বহন করা একটি লাল রঙের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ধাওয়া সত্ত্বেও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের মিডিয়া অফিসার লুৎফা বেগম জানান, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%