ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের


জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

অত্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পরে অব  চূড়ান্ত মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠলো। এই বিশ্বকাপকে বলা হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১১ জুন) সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী দিবাগত রাত ১টায়।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হচ্ছে। এখানে পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে থাকছে ‘ডাই ডাই (লেটস গো)’।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, এক শিশু আইসিইউতে ভর্তি

বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে এই উদ্বোধনী ম্যাচ দেখতে নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার ফুটবল ভক্ত স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছে। তারা নিজের প্রিয় দলের জার্সি পরে এবং দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে। সকল নিয়ম মেনে কঠোর নিরাপত্তার মধ্যে টিকিট ধারীরা স্টেডিয়ামে প্রবেশ করেছেন।

এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে মেক্সিকো। শক্তিমত্তা কিংবা র‌্যাংকিং- দুদিক থেকে আফ্রিকার দেশটির তুলনায় তারা অনেক এগিয়ে। বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোর তালিকায়ও মেক্সিকো আছে।

ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অবস্থান ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬০তম।

মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ম্যাচে, মেক্সিকোরা পরস্পরের বিপক্ষে চারবার মাঠে নেমেছে। এর মধ্যে মেক্সিকো দুইবার জিতেছে, দক্ষিণ আফ্রিকা একটি জয় পেয়েছে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে

স্বাগতিক হিসেবে এবং শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস মেক্সিকানদের পক্ষে কথা বলছে না। বিগত ২২ আসরের মধ্যে তারা মাত্র তিনবার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে। কিন্তু, এক বারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। তিন ম্যাচের মধ্যে মেক্সিকো দুটি ম্যাচে হার এবং একটি ম্যাচে ড্র করেছে।

১৯৩০ এবং ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকো। দুই ম্যাচেই তারা এক হালি গোল হজম করে। বিপরীতে ব্রাজিলের জালে তারা মাত্র একটি বল পাঠাতে সক্ষম হয়েছিল।

এদিকে, ২০১০ সালে পুনরায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা উদ্বোধনী ম্যাচে নেমেছিল। ম্যাচের ৫৫তম মিনিটে গোল হজম করেছিল মেক্সিকো। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের।

আরও পড়ুন: ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ম্যাচ শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দের মধ্যে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে হাসপাতালে নিতে হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজকে দেখা যায়নি। অধিনায়ক না থাকায় দলের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পরে মাঠ ছাড়তে দেখা যায় মিরাজকে, পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ব্যাটিং করার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত হানে। এতে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় এবং এক পর্যায়ে স্ট্রেচারও আনা হয়। তবে তিনি প্রাথমিক ধাক্কা সামলে আবার ব্যাটিংয়ে ফিরে আসেন।

পরবর্তীতে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের পরে মিরাজও একটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ লাভ করে।

দলীয় সূত্র থেকে জানা গেছে, আপাতত মিরাজের অবস্থা স্থিতিশীল রয়েছে। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, 'এখন সে ভালো আছে, বড় কোনো সমস্যা নেই। তবে মাথায় আঘাত পাওয়ায় সতর্কতার জন্য স্ক্যান করানো হচ্ছে।'

সিরিজের শেষ ম্যাচের আগে হাতে রয়েছে দুই দিন সময়। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করা হবে, এই প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করছিলেন, তখন তিনি এই প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কমানোর উদ্দেশ্যে বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব আমি করছি।

এই বাজেটে শিল্প খাতের জন্য আরও কিছু সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হলো উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করা।

দেশীয় ভোজ্য তেল উৎপাদন ব্যবসার ক্ষেত্রে প্রথম ৫ বছরের জন্য সম্পূর্ণ কর অব্যাহতি এবং পরবর্তী ৩ বছর ৫০% কর অব্যাহতি সহ ২ বছর ২৫% অব্যাহতি দেওয়ার মাধ্যমে ১০ বছরের জন্য সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করার জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি ক্রেনের সাহায্যে রোগী এবং স্বজনদের নামিয়ে অন্যত্র নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা সদর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

পরে রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও ৬টি ইউনিট সহায়তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় কন্ট্রোল রুম জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল ভবনের নীচতলার জেনারেটর রুম থেকে ধোয়া দেখা যাওয়ার পর ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন ঠিক কোন জায়গা থেকে বা কী কারণে লেগেছে তা জানা যায়নি। এদিকে, ওই হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনও রয়েছে, সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে আগুনের চেয়ে ধোঁয়া বেশি দেখা যায়। এজন্য হাসপাতালের বিভিন্ন তলায় রোগীর স্বজনদের জানালার গ্লাস ভেঙে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে দেখা যায়। এসময় ফায়ার সার্ভিসের মই দিয়ে সিঁড়ি সংলগ্ন জানালা থেকেও রোগী ও স্বজনদের নামাতে দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি ক্রেন সর্বোচ্চ ১৪ তলা পর্যন্ত যেতে পারে, যদিও হাসপাতালটি ১৬ তলাবিশিষ্ট। তবে এতবড় হাসপাতালে জরুরি বহির্গমনের কোনো সিঁড়ি নেই, এজন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক রয়েছে।

আগুনের ঘটনার পরপরই বেশকিছু রোগীকে নামিয়ে শান্তিধাম মোড়স্থ ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে নেওয়া হয়েছে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাত হওয়ায় আশপাশের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ও রোগীদের সরিয়ে নেওয়ার কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ এবং স্থানীয়রাও কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবল নিচ্ছে ওয়ালটন, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


জনবল নিচ্ছে ওয়ালটন, আবেদন করতে পারবেন যারা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এমআইজি ওয়েল্ডার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

২৫ মে থেকে আবেদন করার সময় শুরু হয়ে গেছে এবং এটি আগামী ২৪ জুন পর্যন্ত চলবে।

নিযুক্ত অবস্থায় প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরও অন্যান্য ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

পদের নাম: এমআইজি ওয়েল্ডার।

লোকবল নিয়োগ: ০৮ জন।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

অন্যান্য যোগ্যতা: এমআইজি ওয়েল্ডিং মেশিন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি সেটআপ ও পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের প্রয়োজনীয় অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: কারখানায় থাকবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষকে আবেদন করার অনুমতি রয়েছে।

বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে করা যাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%