ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই


ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (২০ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুস সাদেককে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি বলা হয়। সত্তর-আশির দশকে তিনি এক সঙ্গে ফুটবল ও হকি দুটোই খেলেছেন। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন সাদেক।

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

বাংলাদেশ হকি অধিনায়কের তালিকাতেও তার নাম প্রথমে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের ‘আর্মব্যান্ড’ ছিল সাদেকের হাতেই।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় তাকে ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি শুধু তারকা খেলোয়াড়ই নন, তিনি দক্ষ ক্রীড়া সংগঠকও ছিলেন।

আব্দুস সাদেকের প্রয়াণে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারিয়েছে। তিনি একাধারে ফুটবল ও হকি—দুই মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

আরও পড়ুন: আশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ, কাজাখস্তানের বিরুদ্ধে লড়াই করবে

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে ৩১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় মসজিদের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে মোঃ ফারুক সিকদারকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে সভাপতি এবং পোর্ট রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে অত্র মসজিদের মোহতাল্লি বোর্ডের সিনিয়র সদস্য মোঃ নওয়াব হোসেন সিকদার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের কেন্দ্র। নবগঠিত কমিটি মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি এবং মসজিদের সার্বিক পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাথরঘাটা থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন দ্রুত পদক্ষেপে প্রশংসিত বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


পাথরঘাটা থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন দ্রুত পদক্ষেপে প্রশংসিত বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরগুনার পাথরঘাটা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামের বিরুদ্ধে এক নারী মামলার বাদীর সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশে ওই ওসিকে প্রশাসনিক কারণে ক্লোজড করে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরীকে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অনিয়ম বা অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই তার দায়ভার নিতে হবে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে ঘটনাটি জনসমক্ষে তুলে ধরেছেন, যা প্রশাসনের নজরে এসেছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়তা করেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিআইজির দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই আইনশৃঙ্খলা রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তার ভূমিকার প্রশংসা করেছেন।

কী ঘটেছিল?

আদালতের নির্দেশে দায়ের করা একটি মামলার বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার অভিযোগ, গত ২০ মে বরগুনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান তার অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন।

তবে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বিলম্ব করা হয় বলে অভিযোগ করেন অর্পা। তার দাবি, আদালতের আদেশ নিয়ে থানায় গেলে তিনি সহযোগিতার পরিবর্তে অপমানজনক আচরণের শিকার হন।

অর্পার ভাষ্য অনুযায়ী, ওসি মোহাম্মদ এনাম তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন, যা উপস্থিত ব্যক্তিদেরও বিব্রত করে। এ সময় পাথরঘাটা উপজেলা বিএনপির নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবু উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

মরিয়ম চৌধুরী জেবুও অভিযোগ করে বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য।

হামলার অভিযোগ

অর্পা আরও অভিযোগ করেন, গত ১৮ জুন দুপুরে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে মামলার প্রধান আসামি বাদশা আকনের লোকজন তার পথরোধ করে হামলা চালায় এবং তাকে একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদীকে উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অর্পার অভিযোগ, মামলার প্রধান আসামিকে একদিন আগে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এর পরদিনই তিনি হামলার শিকার হন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

জবাবদিহিতা ও শুদ্ধাচারে জোর

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশি সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সদস্যদের মধ্যে সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন।

পাথরঘাটার ঘটনাতেও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ককে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


তুরস্ককে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে

প্যারাগুয়ে, যারা মাত্র ১০ জন ছিল, নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরষ্ককে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে। প্যারাগুয়ের এই অপরাজিত জয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে হাইতির পর তুরষ্কের বিদায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি, গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের অবস্থানও নিশ্চিত হয়েছে।

মাটিয়াস গালারজার মাধ্যমে প্যারাগুয়ের জয়টি একমাত্র গোলে নিশ্চিত হয়।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে বিতর্কে জড়ানোয় বিরতির আগেই লাল কার্ড দেখতে বাধ্য হয়েছেন মিগুয়েল আলমিরন। ফিফার নতুন আইন অনুযায়ী আলমিরনকে লাল কার্ড দেখানো হয়েছে। তুরষ্কের মার্ট মুল্ডারের সাথে মুখে হাত রেখে তিনি কথা বলার জন্য নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড আলমিরনকে প্রথমার্ধের স্টপেজ টাইমে মাঠ থেকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর থেকে প্যারাগুয়েকে ১০ জন নিয়েই খেলা চালাতে হয়েছে।

ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডের মধ্যে গালারজার লো শট আটকাতে সফল হননি তুরষ্কের গোলরক্ষক উগুরকান কাকির।

৮৮ মিনিটে ডেনিজ গুল তুরষ্ককে সমতায় ফেরানোর একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডে গিলকে একা পেয়ে তার শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। শেষ মুহূর্তে অভিজ্ঞ সেন্টার ব্যাক মেরিহ ডেমিরালের হেডও জালের ঠিকানা খুঁজে পায়নি। হতাশ তুরষ্ক শেষ পর্যন্ত হতাশার সঙ্গে মাঠ ছেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় সমর্থক থানায় জিডি করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় সমর্থক থানায় জিডি করেছেন

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের দ্বারা টাঙানো একটি পতাকা চুরি হওয়ার ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একজন সমর্থক। এই ঘটনার ফলে ভুক্তভোগীরা গতকাল শুক্রবার (১৯ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেছেন।

শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করার জন্য টাকা তোলেন। পরে এটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন।

এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেই পতাকার কোনো সন্ধান তারা পাননি। পরে তারা থানায় অভিযোগ করেছেন।

ক্লাব সদস্য টুটুল শিকদার বলেন, 'অনেক কষ্ট ও পরিশ্রম করে টাকা তুলে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। যারা এটি চুরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পতাকা হারিয়ে ক্লাবের সদস্যরা গভীরভাবে ব্যথিত। অনেকেই নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অবদান রেখেছিল।'

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের মন্তব্য করেন, 'ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%