প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (২০ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুস সাদেককে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি বলা হয়। সত্তর-আশির দশকে তিনি এক সঙ্গে ফুটবল ও হকি দুটোই খেলেছেন। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন সাদেক।
বাংলাদেশ হকি অধিনায়কের তালিকাতেও তার নাম প্রথমে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের ‘আর্মব্যান্ড’ ছিল সাদেকের হাতেই।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় তাকে ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি শুধু তারকা খেলোয়াড়ই নন, তিনি দক্ষ ক্রীড়া সংগঠকও ছিলেন।
আব্দুস সাদেকের প্রয়াণে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারিয়েছে। তিনি একাধারে ফুটবল ও হকি—দুই মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন