০৪:৫৩ এম
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ সময় ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী মো. অহিদ মিয়া, যিনি ওয়াহিদ মিয়া ওরফে সাদ্দাম নামেও পরিচিত, তাকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৯। গৎ ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন সুন্দরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার মামলা নম্বর-১৯, জিআর-৭৮/২১, তারিখ ১৩ মার্চ ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় পাঁচ বছরের সাজা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন