১০:১৮ পি.এম
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে।
তিনি শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের অসচেতনতার কারণে। সামান্য অবহেলায় মূল্যবান প্রাণ ঝরে যায়। তেমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের সহযোদ্ধা ওসমানকে হারিয়েছি। তিনি ছিলেন কর্মঠ ও রাজনৈতিক সচেতন যুবক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের কামনা, যেন এভাবে আর কোনো প্রাণহানি না ঘটে। অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, ফরিদুল হক লিটন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন