প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ মানে বিভিন্ন প্রতিপক্ষের কৌশল, ইনজুরি অথবা পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়ে ব্যস্ততা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দলের ফুটবলারদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপ।
যুক্তরাষ্ট্রের দলের বেসক্যাম্পে বিষধর ‘কপারহেড’ সাপ দেখার পর জার্মানি শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জার্মানি ছাড়া সুইজারল্যান্ড ও নরওয়ের খেলোয়াড়রাও স্থানীয় বন্যপ্রাণী নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
জশুয়া কিমিখ জানান, উত্তর ক্যারোলিনার উইনস্টন-সালেমে জার্মান দলের ক্যাম্পে একটি বিষধর সাপ দেখা গেছে। এ বিষয়ে সকল খেলোয়াড়দের সতর্ক করা হয়েছে।
কিমিখ বলেন, "আমরা একটি সাপ দেখেছি। আমাদের বলা হয়েছে এটি বিষধর। যদি কামড় দেয়, তাহলে হাসপাতালে যেতে হবে।" তিনি আরও বলেন, "হয়তো এতে মৃত্যু হবে না, কিন্তু এটি অবশ্যই বিপজ্জনক। ভুলবশত এমন একটি সাপের ওপর পা পড়লে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই আমরা এখানে প্রাণীদের থেকে দূরে থাকার চেষ্টা করছি।"
জার্মান অধিনায়ক স্থানীয়দের সাহসিকতারও প্রশংসা করেন। তাঁর ভাষায়, "এখানকার মানুষদের প্রতি আমার সম্মান রয়েছে। জার্মানিতে এত বিপজ্জনক প্রাণী দেখার অভ্যাস নেই।"
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিতে সাত প্রজাতির সাপ থাকলেও এর মধ্যে মাত্র দুটি বিষধর। তাই যুক্তরাষ্ট্রের পরিবেশ এবং বন্যপ্রাণী অনেক খেলোয়াড়ের কাছেই নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।
কিমिख বলেন, "প্রথমে বিষয়টি মজার মনে হয়েছিল। কিন্তু যখন শুনলাম এটি কী ধরনের সাপ এবং কামড়ালে কী হতে পারে, তখন আর মজা লাগেনি। আমরা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি, অথচ এখন অনেক খেলোয়াড়কে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে মাটির দিকে তাকাতে হচ্ছে।"
এদিকে, উত্তর ক্যারোলিনার গ্রিনসবোরোতে অবস্থান করছে নরওয়ে দলের সদস্যরা। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই অঞ্চলে কপারহেড সাপ দেখা যাওয়া খুবই সাধারণ ঘটনা। এই খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন নরওয়ের অধিনায়ক।
অন্যদিকে, সান দিয়েগোতে ক্যাম্প করা সুইজারল্যান্ড দলের খেলোয়াড়রাও একটি নির্দিষ্ট এলাকা ‘স্নেক এরিয়া’ বা সাপের এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি এখন সাপ থেকেও সতর্ক থাকতে হচ্ছে ইউরোপের কয়েকটি দলকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন