০৪:২২ এম
দাকোপ, খুলনার এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির) সংবাদে বলা হয়েছে, দাকোপে মাই টিভির উপজেলা প্রতিনিধি হিসাবে পরিচয়দানকারী শহিদুল পাড় (২৪) নামের এক ভূয়া সাংবাদিক আটক হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাই টিভির ভূয়া পরিচয়পত্র এবং লোগোযুক্ত বুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে এসেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় থেকে দাকোপ থানা পুলিশ তাকে আটক করে। আটক হওয়া শহিদুল উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের ইসমাইল পাড়ের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক বাদি হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, দাকোপ থানার মামলা নম্বর ১২ তাৎ ২৭/০৭/২৬।
এ বিষয়ে মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক বলেছেন, শহিদুল দীর্ঘদিন ধরে মাই টিভির ভূয়া পরিচয়পত্র এবং লোগোযুক্ত বুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এই সংবাদ জানতে পেরে তাকে ধরার জন্য নজর রাখছিলাম। সোমবার তাকে চালনা ডাকবাংলো মোড় থেকে মাই টিভির ভূয়া পরিচয়পত্র এবং লোগো বুমসহ আমার টিমের সহায়তায় আটক করে পুলিশে সোর্পদ করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার
দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম নামের এক ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন